Deleted
প্রকাশ : রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এনসিপি-জামায়াত জোটে থাকছেন না মাহফুজ আলম

এনসিপি-জামায়াত জোটে থাকছেন না মাহফুজ আলম

জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী জোট নিয়ে চলমান নানা আলোচনা-সমালোচনার মধ্যে নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করেছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মাস্টারমাইন্ড ও অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

রোববার (২৮ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি জানান, এনসিপি বা জামায়াত-এনসিপি জোটের অংশ তিনি হচ্ছেন না।

মাহফুজ আলম বলেন, “নাগরিক কমিটি ও এনসিপি জুলাইয়ের সম্মুখসারির নেতৃত্বে সংগঠিত হয়েছিল। এ দুটি সংগঠনে আমার জুলাই সহযোদ্ধারা থাকায় গত দেড় বছর আমি চাহিবামাত্র তাদেরকে পরামর্শ, নির্দেশনা এবং পলিসিগত জায়গায় সহযোগিতা করেছি।” তিনি উল্লেখ করেন, এনসিপি-কে একটি স্বতন্ত্র ‘বিগ জুলাই আমব্রেলা’ হিসেবে দাঁড় করানোর চেষ্টা তিনি করেছিলেন, কিন্তু নানা কারণে তা সম্ভব হয়নি।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, “আমার অবস্থান স্পষ্ট। নতুন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই, সামাজিক ফ্যাসিবাদ মোকাবিলা, রিকন্সিলিয়েশন, দায়-দরদের সমাজসহ- অনেক কথাই আমি বলেছি। যেগুলো আমার জুলাই সহযোদ্ধারা ওই দুটি সংগঠন থেকে বারবার বলেছেন।”

নির্বাচনী জোটে অংশগ্রহণের প্রস্তাব প্রসঙ্গে সাবেক এই উপদেষ্টা জানান, “আমাকে জামায়াত-এনসিপি জোট থেকে প্রস্তাব দেওয়া হয়নি, এটা সত্য নয়। কিন্তু ঢাকার কোনো একটা আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হওয়ার চাইতে আমার লং স্টান্ডিং পজিশন ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ।” 

মাহফুজ আলম মনে করেন, বর্তমানে বাংলাদেশ একটি ‘শীতল যুদ্ধ’ পার করছে। এই সন্ধিক্ষণে কোনো নির্দিষ্ট পক্ষ না নিয়ে নিজের নীতিতে অটল থাকাকেই তিনি শ্রেয় মনে করছেন। তিনি আরও বলেন, “বিকল্প তরুণ/জুলাই শক্তির সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। বরং, আমি গত দেড় বছরে যা বলেছি, যে নীতিতে বিশ্বাস রেখেছি, তা অব্যাহত রাখব। রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সকল উপায়ে।” 

সবশেষে তিনি সবাইকে তার এই নীতি ও লড়াইয়ে যুক্ত হওয়ার আহ্বান জানান। মাহফুজ আলমের এই অবস্থান পরিবর্তনের পর জুলাই বিপ্লবের তরুণ শক্তি ও নতুন রাজনৈতিক মেরুকরণ নিয়ে দেশজুড়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির উদ্বেগ প্রকা

1

নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল: নির্বাচন কম

2

খালেদা জিয়াকে বিদেশে নেয়ার সব প্রস্তুতি সম্পন্ন, অপেক্ষা শার

3

শীতে বাড়ছে শিশুদের রোগ, হাসপাতালগুলোতে ভিড়

4

মুস্তাফিজ ইস্যুতে কঠোর সরকার: বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষ

5

পটুয়াখালীতে বিএনপির অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

6

পঞ্চগড়ে জেঁকে বসেছে তীব্র শীত, তাপমাত্রা ১৪.২ ডিগ্রি

7

২৮ কোটিতে বিক্রি হলো টাইটানিকে থাকা যাত্রীর স্বর্ণের ঘড়ি

8

ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন

9

৯ মাসে ৮৩ কোটি টাকা খরচ করে কেন পালালেন আলী রীয়াজ? মোশাররফ

10

গণভোটসহ ৫ দফা দাবিতে জামায়াতসহ ৮ দলের দেশব্যাপী বিক্ষোভ সোমব

11

শাহবাগে জুম্মার নামাজ আদায়, বাড়ছে মানুষের ঢল

12

ভারতে এক মুসলিমের কাছে পূজার চাঁদা দাবি ঘিরে ব্যাপক সহিংসতা,

13

সন্ধ্যায় দেশে পৌঁছাবে হাদির মরদেহ, শনিবার জানাজা

14

‘সোলজারে’ যুক্ত হলেন রাকিন আবসার

15

নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে: হাসনাত

16

তামাক নিয়ন্ত্রণে কঠোর অধ্যাদেশ জারি; ই-সিগারেট ও ভ্যাপ সম্পূ

17

মেজর আখতারের পর বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের জামায়াতে যোগ

18

তামিমকে 'ভারতীয় দালাল' বলা সেই পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা

19

জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : নাহিদ ইসল

20
সর্বশেষ সব খবর