Deleted
প্রকাশ : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলি, নিহত ৫

নোয়াখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলি,  নিহত ৫

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাগলার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন। তাৎক্ষণিক পুলিশ নিহত একজনের নাম ঠিকানা জানাতে পারলেও অপর ৪ জনের নাম ঠিকানা জানাতে পারেনি। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী জাগলার চর গ্রামে এ গোলাগুলির ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে, আলাউদ্দিন (৪০) উপজেলার সুখচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রামের ছেরাং বাড়ির মহিউদ্দিনের ছেলে। 
 
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জাগলার চরের জমি সরকার এখন পর্যন্ত কাউকে বন্দোবস্ত দেয়নি। এ সুযোগে ৫ আগস্টের পর জাহাজমারা ইউনিয়নের কোপা সামছু বাহিনী জাগলার চরের বেশ কিছু জমি বিক্রি করে। এরপর সুখচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনী জাগলার চরের জমির দখল নিতে মরিয়া হয়ে উঠে।
 
একপর্যায়ে আলাউদ্দিন বাহিনী আরও বেশি দামে কিছু জমি বিক্রি করে। এরপর দুটি গ্রুপ আলাদা আলাদাভাবে চরের জমি বিক্রির চেষ্টা চালায়। অভিযোগ রয়েছে, চর দখলে যুক্ত ডাকাত আলাউদ্দিন সুখচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বেলায়েত হোসেন সেলিম, আওয়ামী লীগ নেতা নিজাম মেম্বার, বিএনপি নেতা নবীর ঘনিষ্ঠ। তারা কোপা সামছু বানিহীকে চর থেকে বিতাড়িত করে চরের জমি দখলে নিতে ডাকাত আলাউদ্দিনের বাহিনীর সঙ্গে আঁতাত করে।
 
এ নিয়ে দুটি পক্ষ একাধিকবার বিরোধে জড়ায়। মঙ্গলবার সকাল ১০টার দিকে চরের জমি দখলকে কেন্দ্র করে কোপা সামছু ও আলাউদ্দিন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে বন্দুক যুদ্ধে লিপ্ত হয়। এতে অপর পক্ষের ছোড়া গুলিতে আলাউদ্দিনসহ ৪ জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

৪ জনের মরদেহ ঘটনাস্থলে পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তেও পারে।  অভিযোগের বিষয়ে জানতে সুখচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বেলায়েত হোসেন সেলিমের মুঠোফোনে একাধিক কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।  


হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, একটি মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে। চারটি মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। দুর্গম চরাঞ্চল হওয়ায় বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে। ময়না তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।  

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন)  আবু তৈয়ব মো. আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় আলাউদ্দিন গুপ ও সামসু গ্রুপের মধ্যে জাগলার চর দখল নিয়ে এ ঘটনা ঘটে। পুলিশ একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর ৪ জনের মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থানের মামলাসহ ৫টি মামলায় সেলিনা হায়াৎ আইভীর

1

পঞ্চগড়ে জেঁকে বসেছে তীব্র শীত, তাপমাত্রা ১৪.২ ডিগ্রি

2

শ্রীমঙ্গলে ফ্রিজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

3

আফগানদের ভিসা দেওয়া বন্ধ করল যুক্তরাষ্ট্র

4

লেবাননে ফিলিস্তিন শরণার্থী শিবিরে ইসরায়েলের ড্রোন হামলা, নিহ

5

ঢাকার ৫ আসনে বাতিল হলো ১২ প্রার্থীর মনোনয়ন

6

পোস্টারের আড়ালে কিশোরগঞ্জের বড়পুল মোড়

7

৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প অনুভূত

8

১১ দলীয় জোটের আসন ঘোষণার সংবাদ সম্মেলন স্থগিত

9

রাজনীতিকদের মাঝে অনৈক্য অত্যন্ত হতাশাজনক: মির্জা ফখরুল

10

সৌদি আরবের মানুষ শেখ হাসিনাকে কাজ্জাব বলে : এ্যানি

11

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

12

২০ বছর পর জেইসি বৈঠক, যেসব বিষয়ে একমত ঢাকা ও ইসলামাবাদ

13

সাঁওতাল পল্লীতে নারীপক্ষ উদযাপন: বৈষম্য দূর করার আহ্বান

14

কেউ চাইলে ফান্ডিংয়ের টাকা ফেরত দেবেন তাসনিম জারা

15

অষ্টগ্রাম বিএনপি সভাপতির বিরুদ্ধে হামলার অভিযোগ: ‘সন্ত্রাসী’

16

মির্জা আব্বাসসহ বিএনপির ৪৫ নেতাকে নাশকতা মামলায় অব্যাহতি

17

কংগ্রেস নেতা রাহুল ও মা সোনিয়া গান্ধীর বিরুদ্ধে মামলা

18

নওগাঁয় বিল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

19

নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমি

20
সর্বশেষ সব খবর