Ziaur Rahman Bokul
প্রকাশ : শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন, নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন, নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে তার পরিবার ও দল। এখন কেবল মেডিকেল বোর্ডের পরামর্শ এবং তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে লন্ডনযাত্রা।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।

ডা. জাহিদ বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক তার মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন। মেডিকেল বোর্ড এবং সিনিয়র চিকিৎসকরাও তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।"

তিনি আরও জানান, "খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য কাতার সরকার একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তাদের ওই এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি ধরা পড়ায় সেটি আসতে পারেনি। তবে সেই অ্যাম্বুলেন্সটি এলেও মেডিকেল বোর্ড জানিয়েছিল যে, বেগম জিয়া তখন বিমানে ভ্রমণ করার মতো অবস্থায় ছিলেন না।"

ডা. জাহিদ হোসেন স্পষ্ট করে বলেন, "এখন পর্যন্ত বেগম জিয়াকে কবে বিদেশে নেওয়া হবে, তা পুরোপুরি তার শারীরিক অবস্থার উন্নতির ওপর নির্ভর করছে। তবে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া আছে। যখনই মেডিকেল বোর্ড সবুজ সংকেত দেবে, তখনই আমরা তাকে বিদেশে নিয়ে যাব।"

এ সময় তিনি দেশবাসীকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার গুজব না ছড়াতে এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে বিএনপির কৌশলী ‘দ্বৈত’ আর বিদ্রোহী ‘স্বতন্ত্র’: ৫

1

সহপাঠীর মৃত্যুতে ফার্মগেট সড়ক অবরোধ শিক্ষার্থীদের

2

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ইইউ

3

নোয়াখালীতে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, বিএনপি নেতার ভাইসহ

4

মধ্যরাতে সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে তুলে নিল ডিবি

5

ফরিদপুরে ট্রেন–পিকআপ সংঘর্ষে নিহত ৩, আহত ১০

6

ভেনেজুয়েলার দ্বিতীয় তেলবাহী জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র

7

আসিফের বিতর্কিত মন্তব্যে বিসিবির দুঃখপ্রকাশ

8

'মামলা ভিত্তিহীন' দাবী অভিনেত্রী মেহজাবীনের

9

তা‌রেক রহমা‌দের দে‌শে ফেরা‌কে কেন্দ্র ক‌রে ডিএমপির ট্রাফিক ন

10

বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন ডা. জাহিদ

11

তামিমকে 'ভারতীয় দালাল' বলা সেই পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা

12

যুক্তির রাজনীতিতে বিএনপির নতুন মুখ সালাহউদ্দিন আহমেদ, আলোচনা

13

ভর্তুকি দিয়ে শিল্প চালানো সম্ভব নয় : শিল্প উপদেষ্টা

14

ভোট চাইলেন 'মিস ইন্টারন্যাশনাল' প্রতিযোগি জেসিয়া

15

তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হলো বগুড়া-৬ আসনে

16

হঠাৎ সৃজিত-মিথিলার ঘুরতে যাওয়ার ছবি ভাইরাল

17

হাসিনা-কামালের সাজা বাড়াতে যে আট গ্রাউন্ডে আপিল করলো প্রসিকি

18

আজ চাকসু নেত্রী সানজিদা ও ডাকসু জিএস ফরহাদের বিয়ে

19

২৮ কোটিতে বিক্রি হলো টাইটানিকে থাকা যাত্রীর স্বর্ণের ঘড়ি

20
সর্বশেষ সব খবর