Deleted
প্রকাশ : সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জ–২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন লুটুল ভূইয়া, বদলে যেতে পারে ভোটের সমীকরণ

গোপালগঞ্জ–২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন লুটুল ভূইয়া, বদলে যেতে পারে ভোটের সমীকরণ

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ–২ আসনের নির্বাচনী মাঠে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়া লুটুল তাঁর প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর আগে তাঁর প্রার্থিতা বাতিল হওয়ায় এলাকায় নানা আলোচনা ও জল্পনা তৈরি হয়েছিল। তবে সাম্প্রতিক সিদ্ধান্তে ফের নির্বাচনী প্রতিযোগিতায় ফিরলেন তিনি, যা এই আসনের ভোটের সমীকরণে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর লুটুল ভূইয়ার সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এলাকায় মিছিল, গণসংযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তার মাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছেন তাঁর অনুসারীরা।

উল্লেখ্য, এর আগে মনোনয়নপত্র সংক্রান্ত জটিলতার কারণে কামরুজ্জামান ভূইয়া লুটুলের প্রার্থিতা বাতিল করা হয়েছিল। এতে তাঁর সমর্থক ও সাধারণ ভোটারদের মধ্যে হতাশা দেখা দেয়। তবে আপিল ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে প্রার্থিতা পুনর্বহাল হওয়ায় পরিস্থিতি পাল্টে গেছে।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, লুটুল ভূইয়ার প্রার্থিতা ফিরে পাওয়ায় এবার ভোটের লড়াই আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। অনেক ভোটার মনে করছেন, তিনি মাঠে থাকায় প্রকৃত জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ তৈরি হয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, গোপালগঞ্জ–২ আসনে লুটুল ভূইয়ার ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ও দীর্ঘদিনের রাজনৈতিক সক্রিয়তা নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ফলে তাঁর প্রত্যাবর্তনে এই আসনের নির্বাচনী সমীকরণ নতুনভাবে গড়ে উঠবে বলেই ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোর থেকেই মানিক মিয়া এভিনিউতে মানুষের ঢল

1

চট্টগ্রামে বস্তিতে অগ্নিকাণ্ড, আগুন নির্বাপনে ৫ ইউনিট

2

তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: ডা. শফিকুর রহমান

3

সিলেটের সব গুরুত্বপূর্ণ স্থান থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হ

4

এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

5

মিয়ানমারে ৩ ধাপে ভোটগ্রহণের তারিখ ঘোষণা

6

ভূমিকম্প আতঙ্ক, টঙ্গীতে আহত কারখানার ২ শতা‌ধিক শ্রমিক

7

ডনবাসকে নিরস্ত্রীকরণ অঞ্চল গঠনের প্রস্তাব জেলেনস্কির

8

মনোনয়ন বৈধ হওয়ায় তাসনিম জারাকে বিএনপির প্রার্থীর অভিনন্দন

9

ভরিতে সাড়ে ৫ হাজার কমল স্বর্ণের দাম, রবিবার থেকে কার্যকর

10

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন পিছিয়ে ২১ জানুয়ারি

11

তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, মারা গেল শিশু

12

জোবায়েদ হত্যাকাণ্ড, প্রধান সন্দেহভাজনকে থানায় দিলেন তাঁর মা

13

মাহফিলে বয়ানরত অবস্থায় স্ট্রোক করে প্রাণ হারালেন বক্তা

14

চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশ পাঠাতে চাইলে ব্যবস্থা নেবে স

15

মানবতাবিরোধী মামলায় জয়-পলকের অভিযোগ গঠনের শুনানি আজ

16

শেখ হাসিনা ফিরবেন, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু: সাবেক বিএনপি নেতা

17

এশিয়ান টাউনস্কেপ পুরস্কার উঠলো রাজউকের হাতে

18

‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি’ অধ্যাদেশের খসড়া প্রস্তুত: আসিফ ন

19

আমজনতার দলের হয়ে লড়বেন হিরো আলম, চাইলেন ব্যক্তিগত গানম্যান

20
সর্বশেষ সব খবর