Deleted
প্রকাশ : বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপির কাছে ২০ আসন ও মন্ত্রিসভায় হিস্যা চায় এনসিপি

বিএনপির কাছে ২০ আসন ও মন্ত্রিসভায় হিস্যা চায় এনসিপি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতায় বিএনপির দিকেই বেশি ঝুঁকছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বিএনপির কাছে ২০টি আসন দাবি করছে। সেই সাথে মন্ত্রিসভায়ও চায় ছাত্র-আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের সমন্বয়ে গঠিত দলটি। এরইমধ্যে বিএনপির সঙ্গে যোগাযোগও রয়েছে দলটির।
বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে সরকার থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করতে চান আসিফ মাহমুদ। সেটা এনসিপির মনোনয়নে হতে পারে, আবার স্বতন্ত্রও হতে পারে। বিএনপির সঙ্গে বোঝাপড়া হলে মাহফুজ আলম লক্ষ্মীপুর-১ আসন থেকে নির্বাচন করতে আগ্রহী। বিএনপি ঢাকা-১০ ও লক্ষ্মীপুর-১ আসন ফাঁকা রেখেছে। তবে লক্ষ্মীপুর-১ আসনে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম জোটের প্রার্থী হিসেবে বিএনপি থেকে অনেকটাই সবুজ সংকেত পেয়েছেন।
অন্যদিকে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এবং জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির সঙ্গে রাজপথে থাকা দলগুলোর ১২ শীর্ষ নেতাকে ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হয়েছে।
এরমধ্যে রয়েছেন- পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, লক্ষ্মীপুর-১ আসনে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এবং কিশোরগঞ্জ-৫ আসনে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।
ঢাকা-১৩ আসনে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, চট্টগ্রাম-১৪ আসনে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের ছেলে অধ্যাপক ওমর ফারুক, কুমিল্লা-৭ আসনে দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, নড়াইল-২ আসনে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং ঝিনাইদহ-২ আসনে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।
জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শুধু আসন সমঝোতা নয়; দলটির নেতারা নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা চান। বিএনপি ক্ষমতায় গেলে এনসিপি থেকে তিনজনকে মন্ত্রী করার কথাও আলোচনায় তুলেছেন। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে বিএনপি চায় না এনসিপি জামায়াতের সঙ্গে কোনো নির্বাচনী জোটে বা সমঝোতায় যাক।
সূত্রমতে, এখন পর্যন্ত যে আলোচনা হযেছে, তাতে এনসিপি ঢাকায় ৪টিসহ ২০টি আসন নিয়ে বিএনপির সঙ্গে সমঝোতা চায়। এসব আসনের অনেকগুলোতেই বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। দুই দলের মধ্যে বোঝাপড়া হলে ওইসব আসনগুলোতে বিএনপি প্রার্থী তুলে নেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করলেন যুগ্ম মুখ্য সমন্বয়ক ম

1

অভিনয় কেন ছাড়লেন, জানালেন প্রসূন আজাদ

2

কিশোরগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে ছাত্রদলের আহ্বায়কসহ আহত ৪

3

মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে ৬ষ্ঠ দিনের আপিল শুনান

4

কুমিল্লায় পুলিশের ওপর মাদক কারবারিদের হামলা, গ্রেফতার ১১

5

একদল চলে গেছে, আরেকদল পেশিশক্তিতে চাঁদাবাজিতে নেমে পড়েছে: জ

6

শিশু সাজিদকে জীবিত উদ্ধার, চলছে চিকিৎসা

7

১২ ঘণ্টায় ৯ বার ভূমিকম্পে কাঁপল গুজরাটের রাজকোট, আতঙ্কে রাস্

8

ঘরের মাঠে দাপুটে বাংলাদেশ ,বড় ব্যাবধানে সিরিজ জয়

9

এভারকেয়ারে এলেন জুবাইদা রহমান

10

ফেসবুকভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে আ.লীগ: প্রেস সচিব

11

ভারত-পাকিস্তানের সামরিক মহড়া একই সময়ে, নেপথ্যে কী?

12

৩০০ আসনেই প্রার্থী নিশ্চিত করে সরকার গঠন করবঃ তাহেরী

13

হাদিকে সিঙ্গাপুর নিতে শাহজালালে এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ

14

ঢাকার মাথাপিছু আয় জাতীয় গড়ের প্রায় দ্বিগুণ: ডিসিসিআই

15

২০ বছর পর জেইসি বৈঠক, যেসব বিষয়ে একমত ঢাকা ও ইসলামাবাদ

16

নতুন পে কমিশন গঠনের সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার: অর্থ উপদেষ

17

খালেদা জিয়ার ইন্তেকালে শোক ও সমবেদনা প্রকাশ করলেন সৌদি বাদশা

18

ফয়সালের ভারতে পালানোর বিষয় স্বীকার করলো পুলিশ

19

খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্

20
সর্বশেষ সব খবর