Deleted
প্রকাশ : সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০১:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খুলনায় এনসিপি নেতা মোতালেব শিকদারের মাথায় গুলি

খুলনায় এনসিপি নেতা মোতালেব শিকদারের মাথায় গুলি

রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্রের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবার প্রকাশ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে গুলি করার ঘটনা ঘটেছে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, “এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।”

ঘটনাটি ঠিক কোন স্থানে এবং কারা ঘটিয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে দিনের আলোতে একজন রাজনৈতিক নেতার ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দোষীদের শনাক্তে তৎপরতা শুরু করেছেন।

সংশ্লিষ্ট রাজনৈতিক মহলের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি তোলা হয়েছে।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মার্চ টু হাইকমিশন' কর্মসূচি শুরু, ভারতীয় প্রক্সি ষড়যন্ত্র

1

শেখ হাসিনা ফিরবেন, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু: সাবেক বিএনপি নেতা

2

এভারকেয়ারের সামনে বাড়ছে ভিড়, নিরাপত্তা জোরদার

3

ফের শিক্ষকদের টানা কর্মবিরতি শুরু, বন্ধ ক্লাস

4

বর্তমান সংবিধানে গণভোট নিয়ে কোনো বিধান নেই: আমীর খসরু

5

কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

6

সর্বোচ্চ নীতিনির্ধারণী বৈঠক, নির্বাচন নিয়ে যে সিদ্ধান্ত নিল

7

এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, ‘না’ বললেন মাহফুজ আলম

8

বাংলাদেশের রাজনীতিতে যেভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছিলে

9

জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব: আসিফ নজরুল

10

প্রচলিত তন্ত্রমন্ত্র দিয়ে দেশে শান্তি ফিরবে না: জামায়াত আমির

11

১৫ বছরের ফ্যাসিবাদে গণমাধ্যম ধ্বংস করা হয়েছে: মির্জা ফখরুল

12

বিপিএলে ফিক্সিং প্রতিরোধে নতুন উদ্যোগ বিসিবির

13

জেবুকে ঘিরে কৌতূহল দেখে মজা পাচ্ছে জাইমা রহমান

14

টেস্টের নামে শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত অর্থ আদায়

15

শান্তি বিঘ্নিত করার প্রচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে: প্র

16

ভেনেজুয়েলার দ্বিতীয় তেলবাহী জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র

17

হাদিকে হত্যাচেষ্টা, সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ

18

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদী হাসানের জামিন মঞ

19

আধা ঘণ্টা দেরিতে এসে মনোনয়নপত্র জমা দিতে পারলেন না হিরো আলম

20
সর্বশেষ সব খবর