Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ০১:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘দলীয় সংকীর্ণতা ভুলে এক কাতারে দাঁড়ালেই জনগণের অধিকার ফিরিয়ে আনা সম্ভব’

‘দলীয় সংকীর্ণতা ভুলে এক কাতারে দাঁড়ালেই জনগণের অধিকার ফিরিয়ে আনা সম্ভব’

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন বলেছেন, “আজকের এই শোকের মুহূর্তে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো ঐক্যবদ্ধ থাকা। বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বারবার স্পষ্ট নির্দেশনা দিয়েছেন—সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্য ও শৃঙ্খলার মধ্য দিয়ে কাজ করতে হবে। ব্যক্তিগত বা দলীয় সংকীর্ণতা ভুলে এক কাতারে দাঁড়ালেই জনগণের অধিকার ফিরিয়ে আনা সম্ভব।”

মঙ্গলবার বিকেল ৩টায় মুন্সীগঞ্জ শহরের পূর্ব শিলমন্দি এলাকায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কামরুজ্জামান রতন আরও বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর আদর্শকে ধারণ করেই বিএনপির নেতাকর্মীদের সামনে এগিয়ে যেতে হবে।”

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. সুলতান আহমদ, বিএনপি নেতা খোরশেদ আলম, মোখলেছুর রহমান বকুল, দেলোয়ার হোসেন মোল্লা, জাহাঙ্গীর ফকির, খোরশেদ কাজী, নুর ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল, যুবদল নেতা রাজিবুল ইসলাম রাজুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিলাদ মাহফিলে বিশেষ দোয়ায় দেশ ও জাতির কল্যাণ এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপ্রিম কোর্ট প্রথমবারের মতো পূর্ণ প্রশাসনিক ও আর্থিক স্বায়ত

1

হাসিনা–কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

2

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দশম

3

ভূমিকম্পে ঢাকায় ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা

4

ইসরাইল-ফিলিস্তিন সংঘাত; দ্বিরাষ্ট্র গঠনই সমাধানের একমাত্র পথ

5

ভারতে গোবর ও গোমূত্র দিয়ে ক্যানসারের ওষুধ তৈরির প্রকল্পে ব্য

6

২৪০ দিন পর ফিরে ফ্লপ সৌম্য, আর কতো সুযোগ পাবেন এই ওপেনার?

7

৫ দাবিতে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ৮ দলের

8

মেজর আখতারের পর বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের জামায়াতে যোগ

9

রাষ্ট্রীয় শোকের শেষ দিন আজ, বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া

10

‘সোলজারে’ যুক্ত হলেন রাকিন আবসার

11

তারেক রহমানের বগুড়া আগমন উপলক্ষে জেলা ছাত্রদলের স্বাগত মিছিল

12

পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ১২

13

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে উচ্ছ্বাসের জোয়ার বইছে: প্রেস স

14

শেরপুর-১ আসনে আলোচিত ডা. প্রিয়াঙ্কায় আবারও আস্থা রাখল বিএন

15

ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের প্রার্থী হচ্ছেন রাশেদ খান

16

মনোনয়ন হারালেন আরো ১৭ প্রার্থী

17

চোরাই জ্বালানি পরিবহন, ভারতীয় ১৩ ক্রুসহ জাহাজ জব্দ করল ইরান

18

চলতি বছরের হজকে ৫০ বছরের সেরা হজ ঘোষণা সৌদির

19

স্ত্রীসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ৩৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

20
সর্বশেষ সব খবর