Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নিজ শিশু সন্তান কোলে নিয়েই কারাগারে গেলেন কুকুরছানা হত্যার আসামি

নিজ শিশু সন্তান কোলে নিয়েই কারাগারে গেলেন কুকুরছানা হত্যার আসামি

পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানা হত্যা মামলায় গ্রেফতার গৃহবধূ নিশি রহমান (৩৮) নিজ শিশু সন্তানকে কোলে নিয়ে কারাগারে গেলেন।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে তাকে ঈশ্বরদী থানা থেকে পাবনা আমলি আদালত–২ এ নিয়ে যাওয়া হয়। আদালতে পৌঁছানোর পর দেখা যায়, তার কোলে রয়েছে নিজের দুই বছরের শিশুসন্তান। বিচারক জামিন নামঞ্জুর করলে মা-ছেলেকে একসঙ্গেই কারাগারে পাঠানো হয়।

জেল কর্তৃপক্ষ জানিয়েছেন, শিশুটি দুগ্ধপোষ্য হওয়ায় সে মায়ের সঙ্গেই কারাগারে থাকবে।

নিশির স্বামী ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন বলেন, “আমার তিন সন্তান। ছোট ছেলেটির বয়স দুই বছর। এখন মায়ের সঙ্গে ওকেও কারাগারে থাকতে হচ্ছে। আমরা জামিন আবেদন করেছিলাম, কিন্তু শুনানি হয়নি। আদালত আগামী রবিবার (৬ ডিসেম্বর) নতুন শুনানির তারিখ নির্ধারণ করেছেন।

জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে থাকা কুকুর টম এক সপ্তাহ আগে আটটি বাচ্চা প্রসব করে। সোমবার সকাল থেকে ছানাগুলোকে না পেয়ে টমের আতঙ্কিত ছোটাছুটি ও কান্নার পর বিষয়টি সামনে আসে। পরে কর্মচারীদের মাধ্যমে জানা যায়, নিশি রহমানই রাতে বস্তাবন্দি করে ছানাগুলোকে পুকুরে ফেলে দেন।

ঘটনার পর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে মঙ্গলবার থানায় মামলা করেন এবং ওই রাতেই ভাড়া বাসা থেকে নিশি রহমানকে গ্রেফতার করে পুলিশ।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীমনের আতঙ্ক কাটানো এখন ‘গণভোটের’ চেয়ে বেশি দরকার: তারেক

1

ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে দিল মেটা

2

ঘুমের মধ্যে হঠাৎ 'পড়ে যাওয়ার' অনুভূতি কেন হয়?

3

জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : নাহিদ ইসল

4

নাফ নদী থেকে দুই নৌকাসহ ছয় জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

5

দেশের আকাশসীমায় প্রবেশ করেই যা লিখলেন তারেক রহমান

6

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা

7

প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদ

8

চট্টগ্রামে এসইও ও এআই নিয়ে সম্মেলন আয়োজন জায়ান্ট মার্কেটা

9

কটিয়াদীতে সাংবাদিকে হুমকি বিএনপির নেতার বিরুদ্ধে থানায় অভি

10

বিপিএল শুরুর আগেই চট্টগ্রামের দায়িত্ব ছাড়লেন বাশার

11

ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনে নমনীয় বিএনপির বিদ্রোহী প্রার্থীরা

12

সাতক্ষীরার শ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতা

13

বরিশাল বিভাগের ১৬ আসনে যারা মনোনয়ন পেলেন

14

বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে ভারতীয় নাগরিকদের: মমতা

15

জামায়াত নেতা ডা. তাহেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

16

মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমালো এনবিআর

17

গুঞ্জনের অবসান ঘটিয়ে কাল গাঁটছড়া বাঁধছেন জেফার-রাফসান

18

হংকংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু বেড়ে ৯৪

19

জামায়াত কার্যালয় থেকে সরকারি সার ও বীজ উদ্ধার

20
সর্বশেষ সব খবর