Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জোটের দুই নেতাকে বিএনপির সবুজ সংকেত

জোটের দুই নেতাকে বিএনপির সবুজ সংকেত

আসন নিয়ে সৃষ্ট মতবিরোধ নিষ্পত্তিতে যুগপৎ আন্দোলনে থাকা দল ও জোটগুলোর সঙ্গে ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক শুরু করেছে বিএনপি। বুধবার প্রথম দিনের বৈঠকে ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটকে একটি করে সংসদীয় আসন ছাড়ের ইঙ্গিত দিয়েছে দলটি। পাশাপাশি ১২ দলীয় জোটকে আরও একটি আসন ছাড় দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। দুই জোটের অন্যান্য শরিক দলকে ভিন্নভাবে মূল্যায়নের আশ্বাসও দিয়েছে বিএনপি।

নির্ভরযোগ্য সূত্র জানায়, পিরোজপুর-১ আসনে ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টি (জাফর) নেতা মোস্তফা জামাল হায়দার এবং নড়াইল-২ আসনে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদকে আসন দেওয়ার ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়েছে। এসব সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আগামী ২০ ডিসেম্বর।

বুধবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে এবং বিকালে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

এদিকে আসন ভাগাভাগি নিয়ে আজ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ৬ দলীয় জোট গণতন্ত্র মঞ্চ ও গণফোরামের সঙ্গে বৈঠকে করেছে বিএনপির। আগামীকাল শুক্রবার জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাম গণতান্ত্রিক ঐক্য ও বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির সঙ্গে বৈঠক হওয়ার কথা। সব দলের সঙ্গে আলোচনা শেষে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গেও বৈঠকে বসবে বিএনপি।

১২ দলীয় জোট ও সমমনা জোটের বৈঠক সূত্র জানায়, কিশোরগঞ্জ-৫ ও কুষ্টিয়া-২ আসনসহ কয়েকটি আসন পুনর্বিবেচনার দাবি জানিয়েছে জোট মিত্ররা। এসব দাবি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে বলে বিএনপির হাইকমান্ড তাদের আশ্বস্ত করেছে। একই সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সব দলকে নিয়ে ভবিষ্যতে জাতীয় সরকার গঠনের দাবি তোলা হয়। জোট নেতারা বলেন, জাতীয় সরকারে যেন সব দলকেই যথাযথভাবে মূল্যায়ন করা হয়।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, যাদের মনোনয়ন দিয়ে মূল্যায়ন করা সম্ভব হবে না, তাদের সংসদের উচ্চকক্ষে নেওয়ার পরিকল্পনা রয়েছে। গণতন্ত্র ও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানানো হয়।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১৯ আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী ঘোষণা

1

১৯ বছর পর বগুড়া আসছেন তারেক রহমান

2

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা, সাবেক মাদরাসা ছাত্রসহ গ্রেফতার

3

সময় দেওয়ার কথা বলে এখন ভোটের জন্য তাড়া দিচ্ছে জামায়াত

4

ট্রাইব্যুনালের এজলাসে প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবী

5

বিএনপি-জামায়াত-ইসলামী আন্দোলনসহ ১৩ দলের সঙ্গে ইসির সংলাপ আজ

6

রাজনীতির নতুন সমীকরণ: ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশ ও ভোটের মাঠের

7

জানুয়ারিতে ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি

8

রাজপথে দাঁড়াতেই পারেনি ফ্যাসিবাদীরা: গোলাম পরওয়ার

9

তফশিল ঘোষনা চলতি সপ্তাহেই : ইসি সানাউল্লাহ

10

যুদ্ধবিরতির তোয়াক্কা না করে গাজায় চলছে ইসরাইলি আগ্রাসন

11

ফের শিক্ষকদের টানা কর্মবিরতি শুরু, বন্ধ ক্লাস

12

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানকে অব্যাহতি

13

উৎসুক জনতা ও নেতাকর্মীদের ভিড়ে এভারকেয়ারের প্রবেশ পথে বিঘ্ন

14

পিস্তল ঠেকিয়ে এতিমখানার ১২ গরু ডাকাতি, আহত ৮

15

রাবির ৩ শিক্ষক বরখাস্ত, দণ্ডিত ৫ শিক্ষার্থী

16

গাজা যুদ্ধবিরতি: মিয়ামিতে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-কাতার-তু

17

তিন মাস পেছাতে পারে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা

18

টাঙ্গাইল-৫: টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

19

পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১০.৫ ডিগ্রি

20
সর্বশেষ সব খবর