Deleted
প্রকাশ : সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোলাহাট সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা: ২৭ জনকে আটক করেছে বিজিবি

ভোলাহাট সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা: ২৭ জনকে আটক করেছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ২৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, সোমবার ভোররাত আনুমানিক ৪টার সময় মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকা দিয়ে একদল ব্যক্তিকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখা যায়। এ সময় বিজিবির টহল দল অভিযান চালিয়ে পাসপোর্ট ব্যতীত অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ২৭ জনকে আটক করে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটককৃত ব্যক্তিরা বিভিন্ন সময়ে পাসপোর্ট ছাড়াই সীমান্ত অতিক্রম করে ভারতে গমন করেছিলেন। পরবর্তীতে তারা পুনরায় অবৈধভাবে দেশে ফেরার চেষ্টা করলে আন্তর্জাতিক সীমান্তে বিজিবির হাতে ধরা পড়েন। বর্তমানে তাদের স্থায়ী ঠিকানা, জাতীয় পরিচয়পত্র এবং বাংলাদেশি নাগরিকত্বসহ প্রয়োজনীয় তথ্যাদি যাচাই-বাছাই করা হচ্ছে।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ২৭ জনকে অনুপ্রবেশ করতে দেখলে বিজিবির টহল দলের সদস্যরা তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই বাংলাদেশি। আটককৃতদের স্থানীয় ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে।”

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সাধারণ ডায়েরি (জিডি) মূলে ভোলাহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি জানিয়েছে।


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া ছিলেন রাজনৈতিক ইতিহাসের উজ্জ্বল চরিত্র: চরমোনাই

1

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন

2

গুম-নির্যাতনের মামলা: সাবজেল থেকে ট্রাইব্যুনালে সাবেক তিন সে

3

রিকশাচালকদের জন্য শায়খ আহমাদুল্লাহর নতুন উদ্যোগ

4

বাউলের কটূক্তি: মানিকগঞ্জে তাওহিদী জনতার সংবাদ সম্মেলন, বিশৃ

5

সেনাকুঞ্জে খালেদা জিয়া-ড. ইউনূসের কুশল বিনিময়

6

একাত্তরকে ভুলে যাওয়া যাবে না: মির্জা ফখরুল

7

দয়া করে আমার নামের আগে মাননীয় সম্বোধন করবেন না, সাংবাদিকদের

8

জকসু নির্বাচনে ভিপি পদে এগিয়ে ছাত্রদল, জিএস ও এজিএসে শিবির

9

সাধারণ ক্ষমা হিসেবে ৬ হাজার বন্দিকে মুক্তি দেবে মায়ানমার সরক

10

পরিকল্পিত অগ্নিকাণ্ড নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র: আব্দুস

11

নির্বাচন নয়, ভেনেজুয়েলার দায়িত্ব আমার: ট্রাম্প

12

হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া নিয়ে যা জানালেন শিশির

13

পটুয়াখালীতে মনোনয়ন নিয়ে বিএনপি-গণঅধিকার নেতাকর্মীদের সংঘর্ষ,

14

জানুয়ারিতে ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি

15

জনগণের ভোটে ক্ষমতায় গেলে সবার অধিকার নিশ্চিত করবে বিএনপি: তা

16

ইইউর সাবেক কমিশনারসহ ৫ জনকে ভিসা না দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্

17

জকসুর ২৬ কেন্দ্রের ফল ঘোষণা, শীর্ষ তিন পদে এগিয়ে শিবির

18

ইমরান খানের ৩ বোন পুলিশ হেফাজতে

19

বর্বরতার নতুন দুয়ার খুলছে ইসরায়েল, বন্দিদের জন্য কুমির-ঘেরা

20
সর্বশেষ সব খবর