Deleted
প্রকাশ : মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৫:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুই সন্তানকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

দুই সন্তানকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

বগুড়ায় শাজাহানপুর এক নারী তার ২ শিশু সন্তানকে গলাকেটে হত্যার পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার  (২৫ নভেম্বর)  সকাল ৮টার দিকে শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে। 

পুলিশ ওই নারীর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। বাড়ি থেকে দুই শিশুর গলাকাটা ও তাদের মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতরা হলো- সাত মাস বয়সের মো. সাইদ, দুই বছর বয়সের সাইফা ও তাদের মা সাদিয়া আক্তার।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

ওসি বলেন, ধারণা করা হচ্ছে মঙ্গলবার সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে সাদিয়া মোস্তারিম বটি দিয়ে তার দুই সন্তানের গলা কেটে হত্যা করেন। পরে তিনি গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ সময় তার স্বামী শাহাদত হোসেন পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন। প্রতিবেশীরা ঘটনাটি বুঝতে পেরে পুলিশে খবর দেয়।

ওসি শফিকুল ইসলাম আরও বলেন, পুলিশ ঘর থেকে রক্তমাখা বটি উদ্ধার করেছে। প্রকৃত রহস্য জানার জন্য শাহাদত হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনিও মানসিকভাবে ভেঙে পড়েছেন। কিছুটা স্বাভাবিক হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এ ছাড়াও তিনজনের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মার চরজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ‘কাঁকন বাহিনী’

1

ভূমিকম্পের ধাক্কা মিরপুরে, ঢাকা টেস্ট থমকে গেল প্রায় ৩ মিনিট

2

নির্বাচনি মাঠের নিরাপত্তা নিয়ে সংশয়, সীমান্ত দিয়ে ঢুকছে অস্ত

3

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণা শুরু করল জে

4

মুন্সীগঞ্জে শ্রমিকলীগ নেতাসহ ৩ ডাকাত গ্রেপ্তার

5

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

6

আমার আশঙ্কা, তিনি ইতোমধ্যেই মারা গিয়েছেন: সু চির ছেলে

7

যেসব শর্ত না পূরন হলে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ

8

সুনামগঞ্জে বিএনপির কৌশলী ‘দ্বৈত’ আর বিদ্রোহী ‘স্বতন্ত্র’: ৫

9

এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল ১৬ নভেম্বর

10

ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে সিদ্ধান্ত নেবে না জামায়াত:

11

জরুরি অবতরণের নির্দেশ অমান্য পাইলটের, মারা গেলেন যাত্রী

12

বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান, জানালেন শ্রদ্ধা

13

ইসিতে লেভেল প্লেয়িং ফিল্ড লঙ্ঘিত হওয়ার অভিযোগ জানাল জামায়াত

14

হাসিনার বিচারের রায় আগামী সপ্তাহে: উপদেষ্টা মাহফুজ

15

এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ন

16

বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হবে শুক্রবার সকালে : ডা. জাহিদ

17

মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার মরদেহ, লাখো মানুষের ঢল

18

কুড়িগ্রামে শীতের দাপট, তাপমাত্রা ১২ ডিগ্রি

19

কোনো পক্ষ নয়, পুনর্গঠনে ‘সঠিক পথ’ বেছে নেবে বাংলাদেশ

20
সর্বশেষ সব খবর