Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০১:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দ্রুত সম‌য়ে হাসিনার রায় কার্যকর করা জরুরি : শি‌বি‌র সভাপ‌তি

দ্রুত সম‌য়ে হাসিনার রায় কার্যকর করা জরুরি : শি‌বি‌র সভাপ‌তি

বাংলা‌দেশ ইসলামী ছাত্রশি‌বি‌রের কেন্দ্রীয় সভাপ‌তি জা‌হিদুল ইসলাম ব‌লে‌ছেন, গণহত‌্যার রা‌য়ের বিষ‌য়ে দীর্ঘদিন ধ‌রে সবার এক‌টি আকাঙ্ক্ষা ছি‌ল। আমরা ছাত্রশি‌বির দ্রুত রায় প্রদা‌নের বিষ‌য়ে গণ‌মি‌ছিলসহ বি‌ভিন্ন কর্মসূ‌চি পালন ক‌রে‌ছি। ধীরগ‌তি হ‌লেও অব‌শে‌ষে গণহত‌্যার রায় হয়ে‌ছে। কিন্তু এই রায় য‌থেষ্ট নয়। দ্রুত সম‌য়ের মধ্যে শেখ হাসিনার এ রায় কার্যকর করা জরুরি।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপু‌রের ভোলা জেলা প‌রিষদ হলরু‌মে নবীনবরণ ও ক‌্যা‌রিয়ার গাইডলাইন অনুষ্ঠা‌ন শে‌ষে সাংবা‌দিক‌দের তিনি এসব কথা ব‌লেন। ভোলা সরকা‌রি ক‌লেজ শাখা ছাত্রশি‌বি‌র এ অনুষ্ঠানের আয়োজ‌ন করে। 

ছাত্রশিবির সভাপ‌তি জা‌হিদুল ইসলাম ব‌লেন, শেখ হা‌সিনা যে‌হেতু ভার‌তে পা‌লিয়ে আছেন।

তা‌কে সরকার ইন্টার‌পো‌লের মাধ‌মে দ্রুত দে‌শে এনে ফাঁসির রায় কার্যকর কর‌বে ব‌লে আশা কর‌ছি।

তিনি ব‌লেন, পু‌লিশপ্রধান মামু‌নের যে সাজা দেওয়া হ‌য়ে‌ছে, আমরা তার দ্বিমত পোষণ কর‌ছি। কারণ, সে যে অপরাধ ক‌রেছে, তার ন‌্যায়বিচা‌র প‌রিপূর্ণ হয়‌নি। তারও আমরা সর্বোচ্চ শা‌স্তির দাবি কর‌ছি।

এ ছাড়া আমরা ম‌নে কর‌ছি, তার বিষ‌য়ে আপিল ও রি‌ভিউ হ‌বে এবং তারও সর্বোচ্চ শা‌স্তি হ‌বে।
 
জাহিদুল ইসলাম আরো ব‌লেন, ছাত্রলীগ গণহত‌্যাকারী। তারা বিগত দি‌নে ক‌্যাম্পা‌সে ফ‌্যা‌সিবাদী রাজনী‌তি ক‌রেছে। ছাত্ররাজনী‌তিকে কল‌ুষিত ক‌রে‌ছে।

ভোলা সরকা‌রি ক‌লে‌জ ছাত্রশি‌বি‌রের সভাপ‌তি ইমরান হোসাইনের সভাপ‌তি‌ত্বে এ সময় বক্তব‌্য দেন ছাত্রশি‌বি‌রের কেন্দ্রীয় ক‌মি‌টির স্পোর্টস সম্পাদক হারুন অর র‌শিদ রা‌ফি, পাঠাগার সম্পাদক সো‌হেল রানা, সু‌প্রিম কো‌র্টের আপিল ডি‌ভিশ‌নের আইনজী‌বী অ্যাডভো‌কেট মো. পার‌ভেজ হোসেইন, ভোলা শহর শাখার ছাত্রশি‌বি‌রের সভাপ‌তি আব্দুল্লাহ আল আমিন, সে‌ক্রেটারি মো. হাসনাইন আহ‌মেদ প্রমুখ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ মুজিবুর রহমানের অবদান অস্বীকার করা যাবে না: নুর

1

দেশের ১৯ জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ

2

গাজায় থেমে নেই ইসরাইলের নৃশংসতা, যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিহত আ

3

মেজর আখতারের পর বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের জামায়াতে যোগ

4

তেহরানে সাময়িকভাবে বন্ধ ব্রিটিশ দূতাবাস

5

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন: ডাকসু ভিপি সাদিক ক

6

শীতে বাড়ছে শিশুদের রোগ, হাসপাতালগুলোতে ভিড়

7

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে: তারেক

8

জনগণের মতো সেনাবাহিনীও চায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বা

9

চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়তে হবে শিক্ষার্থীদের: প্রধান উপদেষ

10

জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ব্রিটিশ হাইকমিশনার

11

অন্তবর্তী সরকারে মনক্ষুন্ন রাষ্ট্রপতি ,করতে চান পদত্যাগ

12

‘মিস ইউনিভার্স’-এর মুকুট জয়ী কে এই ফাতিমা বশ

13

ইসিতে চলছে পঞ্চম দিনের শুনানি

14

গাজা পরিকল্পনার পরবর্তী ধাপ নিয়ে বৈঠক করবেন ট্রাম্প-নেতানিয়া

15

‘বিএনপি আমাদের অবমূল্যায়ন করেছে, ছাগল আর গরুর দাম এক হতে পার

16

তা‌রেক রহমা‌দের দে‌শে ফেরা‌কে কেন্দ্র ক‌রে ডিএমপির ট্রাফিক ন

17

আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, নির্ধারিত সময়েই নির্বাচন হবে: তারেক

18

খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন: জামা

19

জামাইয়ের দেওয়া অস্ত্রেই খুন হন শ্বশুর: যশোরে বিএনপি নেতা হত্

20
সর্বশেষ সব খবর