Deleted
প্রকাশ : রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:২২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ক্রমাগতভাবে নামছে; জেঁকে বসেছে তীব্র শীত। গত দুদিন ধরে উত্তরের এ জনপদে তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রির ঘরে। তাপমাত্রার এই পতন মৌসুমের মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিচ্ছে বলে জানায় আবহাওয়া অফিস।

রোববার (৭ ডিসেম্বর) আবারো তেঁতুলিয়ায় ১০ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া পযবেক্ষণ অফিস।

এর আগে শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি। চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও এটি বলে জানা গেছে। এ দিকে সরেজমিনে দেখা গেছে, ভোর থেকেই জেলায় ছিল ঘন কুয়াশা।

তবে সকাল ৮টার পরে সূর্যের দেখা মিললেও বাতাসে ছিল ৯৯ শতাংশ আদ্রতা, যা শীতের অনুভূতি বাড়িয়ে দিয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘শনিবার ভোর ৬টায় তাপমাত্রা ছিল ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। কয়েক ঘণ্টায় তা কমে নেমে আসে ১০ দশমিক ৫ ডিগ্রিতে; যা গত দুদিন ধরে সকাল ৯টায় রেকর্ড করা হচ্ছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ধর্মের নামে রাজনীতি করে ভোটের বৈতরণী পার হতে চায় একটি দল’

1

ভেনেজুয়েলায় হামলা চালিয়ে মাদুরোকে আটক আন্তর্জাতিক আইন লঙ্ঘন:

2

রেললাইন খুলে ফেলায় ট্রেন লাইনচ্যুত, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

3

নির্বাচন পরিচালনায় এনসিপির ১৬ উপকমিটি গঠন

4

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা ‘জুলাই

5

হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান, সরে গেলেন ইনকিলাব মঞ্চের

6

টানা চতুর্থ মাসের মতো পতনের ধারায় দেশের রফতানি খাত

7

বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফে পাকিস্তানের কাছে বাংলাদেশের শোচন

8

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

9

টাকা আত্মসাতের অভিযোগে মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়া

10

ইহুদিবাদী ইসরাইলকে বয়কট করল গিনেস বুক

11

নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশজুড়ে যৌথ বাহিনীর বিশেষ অভিযান

12

‘মাজহারুলের পরাজয় ঠেকাতে’ মনোনয়ন বাতিল? ভোটারকে ভয় ও ‘তুচ্ছ

13

শান্তি বিঘ্নিত করার প্রচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে: প্র

14

হংকংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু বেড়ে ৯৪

15

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড পেলেন ইঞ্জিনিয়া

16

ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ

17

বেগম জিয়ার স্বাস্থ্য আগের চেয়ে বেশ স্থিতিশীল: ডা. জাহিদ

18

দ্রুত সম‌য়ে হাসিনার রায় কার্যকর করা জরুরি : শি‌বি‌র সভাপ‌তি

19

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান প্রশংসিত: নৌপরিবহন উপদেষ্

20
সর্বশেষ সব খবর