Deleted
প্রকাশ : শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ১২:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ ; ভারমুক্ত’ হতে পারেন তারেক রহমান

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ ; ভারমুক্ত’ হতে পারেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতৃত্বে ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত দিয়ে আজ রাতে জরুরি বৈঠকে বসছে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। আজ শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। দলীয় নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এই বৈঠকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলের পূর্ণাঙ্গ ‘চেয়ারম্যান’ হিসেবে ঘোষণা করার চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, এটি নিয়মিত কোনো বৈঠক নয়; বরং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে হঠাৎ করেই এই জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন তারেক রহমান নিজেই।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর থেকে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দল পরিচালনা করে আসছেন। গত ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর দলটির চেয়ারম্যান পদটি আনুষ্ঠানিকভাবে শূন্য হয়। এরপর থেকেই দলের ভেতরে-বাইরে তাঁকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান করার জোরালো দাবি ওঠে।

গত ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এ বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, “এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু আমার মনে হয় দু-এক দিনের মধ্যে আমরা তাঁকে চেয়ারম্যান করতে পারব। কারণ, অলরেডি আমাদের দেশনেত্রী চেয়ারপারসন খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন। সেই জায়গা আমাদেরকে অবশ্যই পূরণ করতে হবে।” 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, প্রার্থীরা তাঁদের প্রচারণায় কেবল বর্তমান দলীয় প্রধানের ছবি ব্যবহার করতে পারেন। তারেক রহমান পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলে তৃণমূলের প্রার্থীদের ব্যানার, ফেস্টুন ও লিফলেটে ছবি ব্যবহার সংক্রান্ত আইনি ও সাংগঠনিক অস্পষ্টতা দূর হবে।

দলীয় সূত্র জানায়, তারেক রহমান বরাবরই তৃণমূলের মতামতকে প্রাধান্য দিতে চান। স্থায়ী কমিটির আজকের বৈঠকে এই বিষয়ে সর্বসম্মত প্রস্তাব পাস হলে রাতেই আনুষ্ঠানিকভাবে তাঁকে বিএনপির নতুন ‘চেয়ারম্যান’ হিসেবে ঘোষণা করা হতে পারে। দীর্ঘ আট বছর পর ‘ভারমুক্ত’ হয়ে নতুন নেতৃত্বে বিএনপি নির্বাচনী লড়াইয়ে নামতে যাচ্ছে—এমনটিই মনে করছেন সংশ্লিষ্টরা। 


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হল চরমোনাইর অগ্রহায়ণ মাহফিল

1

বিবাহ বিচ্ছেদের পর হাউমাউ করে কেঁদেছিলেন ক্যাটরিনা

2

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি, ৩ দিনের রাষ্ট্রীয

3

রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর পাশে খালেদা জিয়ার দাফন হবে, নিষিদ

4

থেমে গেল রাজনীতির মহাকাব্য, বাংলার আকাশে নক্ষত্রপতন

5

শততম টেস্টে সেঞ্চুরি তুলে নিয়ে ইতিহাস গড়লেন মুশফিক

6

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

7

পিঠা খাওয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন পরীমণি

8

‘মাজহারুলের পরাজয় ঠেকাতে’ মনোনয়ন বাতিল? ভোটারকে ভয় ও ‘তুচ্ছ

9

নির্বাচন বাধাগ্রস্ত ও নস্যাতের চেষ্টা আ.লীগের

10

সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা

11

বিয়ের ফাঁদে ফেলে একাধিক নারীর সর্বস্ব লুটে নেয় কিশোরগঞ্জের

12

অন্তর্বর্তী সরকার এমন পরিস্থিতি তৈরি করছে, যাতে নির্বাচন ব্য

13

চট্টগ্রামে বস্তিতে অগ্নিকাণ্ড, আগুন নির্বাপনে ৫ ইউনিট

14

শাহরিয়ার কবিরকে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার দেখানোর

15

এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল ১৬ নভেম্বর

16

মুখোমুখি চীন ও জাপানের যুদ্ধবিমান, তীব্র উত্তেজনা

17

প্রধান বিচারপতির কাছে ৩০০ বিচারক চেয়েছেন সিইসি

18

দল বিলুপ্ত করে বিএনপিতে এহসানুল হুদা, কিশোরগঞ্জ-৫ আসনে ধানের

19

যুক্তরাজ্য সফরে অক্সফোর্ড-ক্যামব্রিজে বাংলাদেশের অভিজ্ঞতা তু

20
সর্বশেষ সব খবর