Deleted
প্রকাশ : মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১৩ বছর পর আগামী জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি ফ্লাইট

১৩ বছর পর আগামী জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি ফ্লাইট

আগামী জানুয়ারি থেকে চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-করাচি-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রায় ১৩ বছর বন্ধ থাকার পর আবার চালু হচ্ছে এই রুটটি।

আওয়ামী আমলে বন্ধ করা আকাশপথটি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। বিমানের আগামী বোর্ড মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত নেওয়া হবে।

এক সময় বিমানের ঢাকা-করাচি রুট ছিল লাভজনক। ঢাকা থেকে করাচির মধ্যে আকাশপথের দূরত্ব প্রায় দুই হাজার ৩৫০ কিলোমিটার। সরাসরি ফ্লাইট না থাকায় যাত্রীদের মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ট্রানজিট নিতে হয়। ফলে সময় এবং ভাড়া দুই বৃদ্ধি পেয়েছে। অথচ সরাসরি ফ্লাইটে ঢাকা থেকে করাচি যেতে সময় লাগবে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। এতে দুদেশের বাণিজ্য, শ্রমবাজার, ট্রানজিট সুবিধা এবং সরাসরি যোগাযোগে নতুন সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র জানায়, করাচি একসময় বাংলাদেশের ব্যবসা, শিক্ষা ও শ্রমবাজারের জন্য গুরুত্বপূর্ণ গন্তব্য ছিল। তবে ২০১২ সালে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে রুটটি বন্ধ করে দেওয়া হয়। চলমান আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে রুটটি আবার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

বেবিচক জানিয়েছে, যাত্রী চাহিদা, বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজার সংযোগ এবং করাচির শিল্পাঞ্চলের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর প্রয়োজনীয়তা বিবেচনা করেই এ পদক্ষেপ নেওয়া হয়।

গত ৩ সেপ্টেম্বর বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকের সঙ্গে পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন অথরিটির মহাপরিচালক নাদির শাফি দারের বৈঠকেও ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

বিমান কর্তৃপক্ষ জানায়, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী সপ্তাহে দু’দিন ঢাকা–করাচি–ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। যাত্রীর চাহিদা বৃদ্ধি পেলে ভবিষ্যতে ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে। তবে এই ফ্লাইট চালুর বিষয়ে কিছু জটিলতা রয়েছে।

প্রথমে আমরা ভেবেছিলাম শুধু পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের অনুমতি নিলেই চলবে। কিন্তু করাচির জিন্নাহ এয়ারপোর্ট অথরিটি আলাদা ফলে সিভিল অ্যাভিয়েশন ও এয়ারপোর্ট অথরিটি উভয়েরই অনুমতি লাগবে। যে কারণে সময় একটু বেশি লাগবে।

বিমান কর্তৃপক্ষ আরো জানায় এছাড়া মার্কেটিং বিষয়ে কাজ রয়েছে। ফলে জানুয়ারির আগে ফ্লাইট শুরু সম্ভব নয়। এই রুটটি বোয়িং ৭৩৭-৮০০ দিয়ে পরিচালনা করা হবে। পাকিস্তানের অনেক যাত্রী রয়েছে যারা ঢাকা হয়ে ব্যাংকক, সিঙ্গাপুর যেতে পারবে। এতে করে তাদের খরচ ও সময় দুটোই সাশ্রয় হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক ও বাণিজ্যিক সম্পর্ক বিবেচনায় রুটটি চালু হওয়া আঞ্চলিক সংযোগের জন্য বড় সুযোগ তৈরি করবে। বিশেষ করে বাণিজ্যিক, পর্যটন ও শিক্ষার ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের জেনারেল ম্যানেজার বোশরা ইসলাম জানিয়েছেন, পাকিস্তান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও এগিয়ে চলছে এবং যেকোন সময় সিদ্ধান্ত চুড়ান্ত হবে।

গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে আলোচনায় এসেছে পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বেড়েছে দুদেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যোগাযোগ। এরই মধ্যে করাচি ও চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি জাহাজ চলাচলও শুরু হয়েছে।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনে গ্রেফতার ১৬৪৯, উদ্ধার আগ্নেয়াস্ত্র ককটেল

1

ইসরাইল-ফিলিস্তিন সংঘাত; দ্বিরাষ্ট্র গঠনই সমাধানের একমাত্র পথ

2

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনার মৃত্যুদণ্ড

3

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ

4

৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প অনুভূত

5

রাশিয়া থেকে তেল কেনায় চটেছেন ট্রাম্প, ভারতকে দিতে হবে ৫০০ শত

6

ভারতের ঘাড়ে আরো শুল্ক চাপানোর ইঙ্গিত ট্রাম্পের

7

ফতেহপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির

8

১৬ মাস পর 'ঝড় তুলতে' পাবনায় গেলেন রাষ্ট্রপতি !

9

অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ: আপিল বিভাগ

10

সালাহউদ্দিনকে প্রত্যাখ্যান, আসলাম চৌধুরীকে মনোনয়ন দাবিতে বিএ

11

জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : নাহিদ ইসল

12

তারেক রহমানের একান্ত সচিব আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শ

13

ধানমন্ডি ৩২-এর সামনে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

14

আরো সাড়ে ৪ মাস বাড়লো সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

15

রহস্যময় ফ্লাইটে দক্ষিণ আফ্রিকায় কয়েকশত ফিলিস্তিনি

16

হলফনামায় হান্নান মাসউদের মোট সম্পদের পরিমাণ ৯৮ লাখ টাকা

17

জানুয়ারির প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো ১১ হাজার ৬৫ কোটি টাক

18

সন্ধ্যায় দেশে পৌঁছাবে হাদির মরদেহ, শনিবার জানাজা

19

আবারও আফগানিস্তানে হামলা চালাতে পারে পাকিস্তান

20
সর্বশেষ সব খবর