Ziaur Rahman Bokul
প্রকাশ : সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রামুতে গহীন পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান; সরঞ্জাম ও গুলি উদ্ধার

রামুতে গহীন পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান; সরঞ্জাম ও গুলি উদ্ধার

তারেক হায়দার, কক্সবাজার : রামুতে যৌথ অভিযানে গুলি ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার। রামু থানা পুলিশ ও ঈদগড় পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে গুলি ও অবৈধ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের আবু আহম্মদ গুনা ফাতেমা ছড়া এলাকার গহীন পাহাড়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকায় অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে— ২টি তাজা রাইফেলের গুলি, ৪টি শর্টগানের খালি খোসা, ২টি বন্দুকের বাট, ৩টি ট্রিগার বক্স, বন্দুকের নল হিসেবে ব্যবহৃত ৬টি পাইপ, অস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রাংশ, একটি হাওয়ার মেশিন, বাটাল, করাত, হাতুড়ি, প্লাস, রেথ, শান দেওয়ার মেশিনসহ আরও বিপুল সরঞ্জাম।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩ থেকে ৪ জন সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায়। সকাল সাড়ে ৮টার দিকে উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।


রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাজার জিয়ারতে গিয়ে ওমানে নিহত ৩ বাংলাদেশি

1

ঘুমের মধ্যে হঠাৎ 'পড়ে যাওয়ার' অনুভূতি কেন হয়?

2

হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছেন তারেক রহমান

3

কটিয়াদীতে ছেলের হাতে বাবা খুন

4

ফিরছেন কামিন্স , ব্রিসবেনে থাকছেন না হ্যাজেলউড

5

বাসে চড়ে ৩০০ ফিটের পথে তারেক রহমান, উচ্ছ্বসিত লাখো মানুষ

6

বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন ডা. জাহিদ

7

হাজারো নেতাকর্মীদের স্লোগানে মুখর বিমানবন্দর সড়ক

8

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

9

৪২ হাজার ভোটকেন্দ্রের ২৮ হাজারই ঝুঁকিতে

10

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন, নির্ভর করছ

11

ব্যাংক বন্ধ আজ, নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

12

আজ বছরের ক্ষুদ্রতম দিন

13

মনোনয়ন হারালেন আরো ১৭ প্রার্থী

14

ট্রাম্প–মামদানির প্রথম বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা

15

সৌদি আরবের মানুষ শেখ হাসিনাকে কাজ্জাব বলে : এ্যানি

16

৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন, জানাজা ঘিরে নিরাপত্তা জোর

17

নীলফামারীতে শৈত্যপ্রবাহের আভাস, তাপমাত্রা ১৪ দশমিক ৪

18

স্বয়ংক্রিয় নিবন্ধন পাচ্ছে সব বৈধ-অবৈধ ফোন

19

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা

20
সর্বশেষ সব খবর