Deleted
প্রকাশ : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ০১:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জোনাকি আইডিয়াল স্কুলে পিঠা উৎসব ২০২৬ অনুষ্ঠিত

জোনাকি আইডিয়াল স্কুলে পিঠা উৎসব ২০২৬ অনুষ্ঠিত

আমিনুল ইসলাম সিয়াম, রায়পুর উপজেলা প্রতিনিধি:

বাংলা ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে জোনাকি আইডিয়াল স্কুলে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব ২০২৬। ১৪ জানুয়ারি (বুধবার) সকাল ৯টায় স্কুল প্রাঙ্গণে উৎসবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উৎসবে মোট ১৩টি পিঠার স্টল স্থাপন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উৎসবে অংশগ্রহণ করে বাহারি রকমের পিঠা কিনে আনন্দ উপভোগ করে। ভাপা, পুলি, পাটিসাপ্টা, জামাই পিঠাসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠায় মুখর ছিল পুরো আয়োজন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তার বলেন,
“আমাদের স্কুলে এটি তৃতীয়বারের মতো পিঠা উৎসব আয়োজন করা হলো। শিক্ষার্থীদের মধ্যে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশা রাখি।”

উৎসব ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দিনব্যাপী এ আয়োজন স্কুল প্রাঙ্গণকে পরিণত করে এক আনন্দঘন মিলনমেলায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে আসলো ২০২৬ বিশ্বকাপের ফুটবল ট্রফি

1

মুস্তাফিজকে বাদ দিয়ে কেকেআর-এর বিবৃতি

2

‘ভারতে বিশ্বকাপ খেলতে গেলে ঝুঁকিতে থাকবে বাংলাদেশ দল’

3

মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স

4

ইরানে ছড়িয়ে পড়া বিক্ষোভে নিহত ২০০০: সরকারি কর্মকর্তা

5

ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের প্রার্থী হচ্ছেন রাশেদ খান

6

সাভারে পার্কিং করা বাসে আগুন

7

চকরিয়ার ১৯টি ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করলেন নবাগত ওসি

8

বিএনপির কাছে ২০ আসন ও মন্ত্রিসভায় হিস্যা চায় এনসিপি

9

সৈয়দা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ

10

‘আমার দেশ’-এর সংবাদ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: ফজলুল করীম

11

মাদুরোকে বিচারের মুখোমুখি করছে যুক্তরাষ্ট্র

12

হাদির শুটার ফয়সালের সাথে ইসলামি দলের কয়েকজন নেতার সম্পৃক্ততা

13

নওগাঁয় বিল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

14

জমা দেওয়া নথিপত্রে আয়ের তথ্যে গরমিল সারজিস আলমের

15

আমদানি হলেও দেশি পেঁয়াজের দামে বিক্রি হচ্ছে ভারতীয় পেঁয়াজ

16

অভিনেত্রীদের কাছে 'কাস্টিং কাউচ' এক অন্ধকার জগৎ

17

মাদকের মতো হও, তাদেরকে তোমার জন্য মরতে দাও : মন্দিরা

18

সিদ্ধান্ত পরিবর্তন, কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা প্রাথমিক শ

19

১৩ বছর পর আগামী জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি ফ্লাইট

20
সর্বশেষ সব খবর