Ziaur Rahman Bokul
প্রকাশ : রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

তারেক রহমানের প্রত্যাবর্তন ঠেকাতে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: আবিদ

তারেক রহমানের প্রত্যাবর্তন ঠেকাতে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: আবিদ

কুমিল্লা প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে রাষ্ট্রকে অস্থিতিশীল করার হীন উদ্দেশ্যে জুলাইয়ের সহযোদ্ধা শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান।

শুক্রবার (১৯ ডিসেম্বর) কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ষড়যন্ত্র ও হুঁশিয়ারি: আবিদুল ইসলাম খান বলেন, ‘‘আমাদের জুলাইয়ের সহযোদ্ধা শরীফ ওসমান হাদির ওপর যে গুলিবর্ষণ করা হয়েছিল, সেটাও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে রাষ্ট্রকে অস্থিতিশীল করবার একটা পাঁয়তারা ছিল। তবে জুলাইয়ের স্পিরিটকে সাক্ষী রেখে বলতে চাই, এই পৃথিবীর বুকে এমন কোনো শক্তি এখনো জন্মায়নি, যা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে বিন্দুমাত্র বাধাগ্রস্ত করতে পারে।’’

হাদির লাশ নিয়ে রাজনীতি ও হামলার নিন্দা: শহীদ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে একটি গোষ্ঠী ফায়দা লোটার চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, ‘‘আমরা সবাই যখন শোকাহত, ঠিক তখন শরীফ ওসমান হাদির লাশকে পুঁজি করে একটি নির্দিষ্ট গোষ্ঠী গত রাতে দেশের স্বনামধন্য মিডিয়া প্রতিষ্ঠানগুলোতে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। রাজশাহী ও খুলনায় কূটনৈতিক অফিসগুলোতে হামলা হয়েছে, ময়মনসিংহে মানুষকে মেরে ঝুলিয়ে আগুন দেওয়া হয়েছে। যারা নির্বাচন চায় না এবং বিগত দুঃশাসনে আওয়ামী লীগের সুবিধাভোগী হয়ে এখন ভিন্ন লেবাস ধরেছে, তারাই রাষ্ট্রকে অস্থিতিশীল করতে এসব করছে।’’

ধানের শীষে ভোট আহ্বান: নেতাকর্মীদের ডোর-টু-ডোর যাওয়ার আহ্বান জানিয়ে ছাত্রদল নেতা বলেন, ‘‘ধানের শীষের বিজয় কেবল খালেদা জিয়া বা তারেক রহমানের স্বার্থ নয়, বরং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখার স্বার্থে ধানের শীষকে বিজয়ী করতে হবে।’’

উপস্থিত নেতৃবৃন্দ: মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার ভূঁইয়া দোলনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহা সুলতান খোকন, এস এম মুনসুর, যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, যুগ্ম-আহ্বায়ক বাহারুল আলম বাবর, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, যুবদল নেতা মোজাম্মেল হক, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সদস্য সচিব নূর মোহাম্মদ মেহেদীসহ স্থানীয় নেতাকর্মীরা।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই কাতারে আমেরিকার বিমান প্রতিরক্

1

শহীদ জিয়াউর রহমানের সমাধি ঘিরে বিএনপি নেতাকর্মীদের ভিড়

2

টাঙ্গাইল এখন 'মিছিলের শহর', মনোনয়ন ঘিরে সরব বিএনপি

3

মেঘনায় দুর্ঘটনা, দুই লঞ্চের রুট পারমিট বাতিল

4

জাতীয় লজিস্টিকস নীতি অনুমোদন, বাড়বে বিনিয়োগ ও রপ্তানি

5

রাজপথে দাঁড়াতেই পারেনি ফ্যাসিবাদীরা: গোলাম পরওয়ার

6

ভিয়েতনামে ভয়াবহ বন্যা, মৃত বেড়ে ৫৫

7

মানিকগঞ্জে রাতের আধাঁরে শারফিন মোল্লাকে কুপিয়ে হত্যা

8

‘মেয়েদের জীবনের থেকে একটা ওড়না বেশি গুরুত্বপূর্ণ’

9

এবার ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়

10

ভুল স্বীকার না করলে আওয়ামী লীগকে জনগণ ক্ষমা করবে না: শফিকুল

11

খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’

12

মৃত্যুর সংবাদ গুজব, ইমরান খান বেঁচে আছেন: কারা কর্তৃপক্ষ

13

শেখ হাসিনা ভারত থেকে নাশকতার নির্দেশনা দিচ্ছেন: রিজভী

14

গাজায় থেমে নেই ইসরাইলের নৃশংসতা, যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিহত আ

15

‘একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না’: বাম নেতাদের সঙ

16

খালেদা জিয়ার শেষ যাত্রায় লাখো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসা

17

মুগদায় ভূমিকম্পে ছাদের রেলিং ধসে নিরাপত্তাকর্মীর মৃত্যু

18

কোটালীপাড়া থানায় দুর্বৃত্তদের ককটেল হামলা, আহত ৩ পুলিশ

19

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যার নির্দেশদাতা শীর্ষ সন্ত

20
সর্বশেষ সব খবর