Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতকে হারানোর পুরস্কার পেলেন হামজা-সোমিতরা

ভারতকে হারানোর পুরস্কার পেলেন হামজা-সোমিতরা

এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে শক্তিশালী ভারতকে পরাজিত করার বিশেষ পুরস্কার পেলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যরা। গত ১৮ নভেম্বর ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ভারতকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে ২২ বছর পর ঐতিহাসিক এক জয় নিশ্চিত করেছিল হামজা চৌধুরীর নেতৃত্বাধীন দলটি। এই অসাধারণ কীর্তির স্বীকৃতিস্বরূপ বুধবার পদত্যাগ করা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া খেলোয়াড়দের জন্য ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেন।

পুরস্কারের চেক বিতরণ অনুষ্ঠান দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, ম্যানেজার আমের খান এবং বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (প্রশিক্ষণ) লাবণী চাকমার কাছ থেকে চেকগুলো বুঝে নেন। পুরস্কারের অর্থ বণ্টনের ক্ষেত্রে, ভারতের বিপক্ষে ম্যাচে স্কোয়াডে থাকা ২৩ জন ফুটবলার, প্রধান কোচ হাভিয়ের কাবরেরা এবং ম্যানেজার আমের খান প্রত্যেকে সাত লাখ টাকা করে পেয়েছেন। এছাড়াও কোচিং স্টাফের অন্য পাঁচজন সদস্য প্রত্যেকে পাঁচ লাখ টাকা করে পেয়েছেন।

তবে এই অর্থ পুরস্কারের তালিকা থেকে দলের জন্য নিবেদিতপ্রাণ স্বল্প আয়ের কর্মচারী মো. মহসিন এবং ভিডিও অ্যানালিস্ট নাসিফ ইসলাম বঞ্চিত হয়েছেন। শুধু তারাই নন, টিম অ্যাটেনডেন্ট, মিডিয়া ম্যানেজার এবং টিম ডাক্তারও পুরস্কারের তালিকায় স্থান পাননি বলে জানা গেছে।

এ বিষয়ে জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, ‘বাফুফে থেকে ৪০ জনের তালিকা দেওয়া হয়েছিল। ভারত ম্যাচের আগে ইব্রাহিমসহ আরও কয়েকজন ক্যাম্পে ছিল। তাদের নামও তালিকায় ছিল। তারা দলের অংশ। আমরা আজ (গতকাল) এনএসসিতে ৩০ জনের চেক পেয়েছি।’ 

অন্যদিকে, জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম বলেন, ‘যারা ভারত ম্যাচে দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং অবদান রেখেছে তাদেরকেই মন্ত্রণালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারকরা বিবেচনা করেছেন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা

1

জানা গেল মাইলস্টোনে বিমান বিধ্বস্তের কারণ

2

ভোটার হওয়ার ফরম পূরণ করলেন তারেক রহমান ও কন্যা জাইমা রহমান

3

দেশের আকাশসীমায় প্রবেশ করেই যা লিখলেন তারেক রহমান

4

খালেদা জিয়াকে বিদেশে নেয়ার সব প্রস্তুতি সম্পন্ন, অপেক্ষা শার

5

নির্বাচন শান্তিপূর্ণ করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: ড. ই

6

ইসি বলছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে, শঙ্কায় প্রার্থীরা

7

ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সব মামলা তুলে নেবে বিএনপি: মির্জ

8

মহা জাদু গানে মঞ্চ মাতালেন তানজিন তিশা | Tanjin Tisha | Dail

9

গুমের মামলা: শেখ হাসিনাসহ ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর নির

10

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

11

একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই সরকারের প্রধান কর্তব্য :

12

আধা ঘণ্টা দেরিতে এসে মনোনয়নপত্র জমা দিতে পারলেন না হিরো আলম

13

শুরু হলো রায়েরবাজার থেকে ১১৪ জুলাই শহীদের মরদেহ উত্তোলন

14

ফরিদপুরে ‘ঢাকা লকডাউন’ সমর্থনে সড়ক অবরোধ

15

আরমানিটোলায় জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

16

প্রাক্তন স্ত্রী রিনা দত্তকে চমকে দিলেন আমির

17

অবশেষে প্রাণঘাতী সংঘাতের অবসান, যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্ব

18

জামায়াতকে আবার নিষিদ্ধ করা হোক: আলাল

19

কিভাবে রাঁধবেন গরুর কালাভুনা ?

20
সর্বশেষ সব খবর