Deleted
প্রকাশ : সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

যেসব শর্ত না পূরন হলে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ

যেসব শর্ত না পূরন হলে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। রোববার (৭ ডিসেম্বর) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ নীতিমালা প্রকাশ করা হয়েছে।

এতে শিক্ষক-কর্মচারীদের বেতনের সরকারি অংশ পেতে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী থাকা এবং ন্যূনতম পাসের হার অর্জন করা আবশ্যক বলে জানানো হয়েছে।

সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি

নীতিমালায় বলা হয়েছে, এমপিওভুক্ত সহকারী শিক্ষকরা নিয়োগকালীন কাম্য শিক্ষা যোগ্যতা থাকা সাপেক্ষে ১০ম গ্রেডে সন্তোষজনক ১০ (দশ) বছর চাকরি পুর্তিতে ‘সিনিয়র শিক্ষক’ হিসেবে পদোন্নতি পাবেন। সিনিয়র শিক্ষকের বেতন গ্রেড হবে ৯ (২২০০০-৫৩০৬০)।

তবে সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) উচ্চতর গ্রেডের আর্থিক সুবিধাদি প্রাপ্য হলেও তিনি সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি পাবেন না

 এমপিও পেতে শিক্ষার্থীর সংখ্যা (ন্যূনতম শর্তাবলী)

নীতিমালার বেতন-ভাতাদির সরকারি অংশ প্রাপ্তির জন্য অবশ্যকীয় শর্তাবলীতে বলা হয়েছে, প্রতিষ্ঠানকে (স্কুল ও কলেজ) অবশ্যই পাবলিক পরীক্ষায় পরিশিষ্ট-'গ' মোতাবেক কাম্য পরীক্ষার্থী থাকতে হবে ও ন্যূনতম পাসের হার অর্জন করতে হবে

শর্ত অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান ভেদে ন্যূনতম শিক্ষার্থীর সংখ্যা হবে নিম্নরূপ:

শিক্ষাপ্রতিষ্ঠান স্তরশহর এলাকায় (ন্যূনতম)মফস্বল এলাকায় (ন্যূনতম)
নিম্ন মাধ্যমিক১২০ জন৯০ জন
মাধ্যমিক বিদ্যালয়২০০ জন১৫০ জন
উচ্চ মাধ্যমিক বিদ্যালয়২৫০ জন১৯০ জন

একইভাবে উচ্চ মাধ্যমিক কলেজ, স্নাতক (পাস) কলেজ, স্নাতক (সম্মান) কলেজ এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য শহর ও কলেজ ভেদে বিভিন্ন বিভাগ অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী থাকার কথা বলা হয়েছে।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় না মানলে জনগণ প্রত্যাখ্যান করবে: আখতার হোসেন

1

জানা গেল রোজার সম্ভাব্য তারিখ

2

নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা রাখতে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান

3

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

4

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে প্রধান উপদেষ্টার দোয়া কামনা

5

গভীর রাতে মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২

6

অবশ্যই রাজনৈতিক দলের নিবন্ধন তারেকের প্রাপ্য, সংহতি জানিয়ে র

7

মুনাফেকদের থেকে সাবধান থাকতে বললেন মির্জা ফখরুল

8

জাতির শত্রুরা প্রথম আলো-ডেইলি স্টার পুড়িয়েছে: মির্জা আব্বাস

9

ঠাকুরগাঁওয়ে আসছেন তারেক রহমান, নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা

10

বোটানিক্যাল গার্ডেনে চালু হলো ‘খালি পায়ে হাঁটার পথ’

11

ডনবাসকে নিরস্ত্রীকরণ অঞ্চল গঠনের প্রস্তাব জেলেনস্কির

12

অবাধ নির্বাচনে পুলিশের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ: স্বরাষ্

13

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে সিইসি

14

টেকনাফে ৩ মানবপাচারকারী আটক, উদ্ধার নারী-শিশুসহ ৭ জন

15

মিজানুর রহমান আজহারীর এ বছরের সকল বিভাগীয় তাফসির মাহফিল স্থ

16

না ফেরার দেশে কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা নুরুল হুদ

17

রাজশাহীতে এনসিপির পাঁচ নেতার পদত্যাগ, কমিটি বিলুপ্তের দাবি

18

ভারতে মেসি, কলকাতায় শাহরুখ খানের সঙ্গে মিলনমুহূর্ত

19

আমি ভীষণ অদ্ভুত মানুষ, প্রাণখোলা সাক্ষাৎকারে মেসি

20
সর্বশেষ সব খবর