Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৭:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সংস্কার ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে থাকা দলগুলোর সঙ্গে জোট গড়বে এনসিপি: হাসনাত আব্দুল্লাহ

সংস্কার ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে থাকা দলগুলোর সঙ্গে জোট গড়বে এনসিপি: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর গঠিত হয়েছে। তিনি জানান, যারা সংস্কারের পক্ষে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে অবস্থান নেবে, তাদের নিয়েই এনসিপি আগামী নির্বাচনে জোট গঠন করতে পারে। তবে যারা সংস্কারের বিপক্ষে এবং গণআকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের সঙ্গে এনসিপি'র কোনো নির্বাচনি জোট বা এলায়েন্স সম্ভব নয়।

মঙ্গলবার নারায়ণগঞ্জের জেলা সমবায় ভবনের নবম তলায় এনসিপি'র জেলা কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, "নির্বাচনে এলায়েন্স, গণভোট এবং দেশের সামগ্রিক স্বার্থের বিষয়ে এনসিপি সব সময় ছাড় দিয়ে এসেছে। আমরা সংস্কারের পক্ষে, জাতীয় ঐকমত্যের পক্ষে সব সময় ছাড় দিয়ে এসেছি। সংস্কার ও ঐকমত্যের প্রশ্নে যে দলগুলো আসতে চায়, তাদের নিয়েই পরবর্তী নির্বাচনের কার্যক্রম পরিচালনা করব।"

তিনি আরও জানান, নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যেই এনসিপি তাদের প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ করবে।

আওয়ামী লীগের ১৩ নভেম্বরের লকডাউন প্রসঙ্গে তিনি বলেন, "আওয়ামী লীগ বাংলাদেশে এখন অপ্রাসঙ্গিক। আমাদের সামনের বিষয় নিয়ে চিন্তা করতে হবে।" তিনি অভিযোগ করেন, কিছু পেইড বুদ্ধিজীবী আওয়ামী লীগের পক্ষে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু বিগত কয়েক মাসের কার্যক্রমে তাদের বোঝা উচিত ছিল যে আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না। তিনি বলেন, আগুন সন্ত্রাস, জ্বালাও-পোড়াও অতীতে এবং বর্তমানে কারা করছে, তা মানুষ জানে।

তিনি জোর দিয়ে বলেন, আওয়ামী লীগের পতন নিয়মতান্ত্রিকভাবে হয়নি। এটা ব্যালটের মাধ্যমে হয়নি যে নিয়মতান্ত্রিকভাবে রাজনীতির মাঠে তাদের ফিরিয়ে আনা হবে। "আওয়ামী লীগের পতন হয়েছে একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। এটি ছিল সার্বজনীন মেন্ডেট। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাজনৈতিক দলের পতন হয়, সেই দলের রাজনীতি করার সুযোগ নেই।"

নারায়ণগঞ্জের 'গডফাদার রাজনীতি'কে ইঙ্গিত করে হাসনাত আব্দুল্লাহ বলেন, শামীম ওসমানের মতো নেতারা এই জেলার ইতিহাসকে কলুষিত করেছেন। তিনি বলেন, তারা আর কেউ এই জেলার রাজনীতি কলুষিত করুক তা চান না।

তিনি আরও সতর্ক করেন যে, আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে সুসংহত করতে না পারলে আগামী নির্বাচন কোনো অবস্থাতেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক অ্যাডভোকেট আল আমিন, যুগ্ম আহ্বায়ক আহমেদুর রহমান তনুসহ এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন-গণভোটে জনসচেতনতা কার্যক্রম সমন্বয় করবেন আলী রীয়াজ

1

তারেক রহমানের দেশে ফেরাকে সামনে রেখে বিমানবন্দর পরিদর্শনে বি

2

রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের ব

3

ভোট ও ধর্ম পালনের অধিকার কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা: মির

4

গোপালগঞ্জে গণপূর্ত অফিসে পেট্রলবোমা নিক্ষেপ, গাড়িতে আগুন

5

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হা

6

আজ থেকে রেকর্ড দামে স্বর্ণ বিক্রি

7

প্রথা ভেঙে বিএনপির নমিনেশন পেলেন দুই ভাই

8

পাটকেলঘাটায় কোটি টাকার সরকারি জমি দখলের অভিযোগ বাপ্পি সাধুর

9

ইউনূসের দ্বৈত ভূমিকায় ‘স্বার্থের সংঘাত’ হচ্ছে: সালাহউদ্দিন

10

‘বানিয়াচং থানা ও এসআই সন্তোষকে আমরাই পুড়িয়েছি’

11

রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর পাশে খালেদা জিয়ার দাফন হবে, নিষিদ

12

পটুয়াখালীতে বিএনপির অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

13

মেসিকে জার্সি উপহার দিলেন টেন্ডুলকার

14

প্রিয় নেতার অপেক্ষায় স্মৃতিসৌধে লাখো নেতাকর্মী

15

মাদুরো ও তার স্ত্রীকে আটকের দাবি ট্রাম্পের

16

নগদের সাবেক এমডি তানভীরসহ স্বার্থসংশ্লিষ্টদের ৭৪ ব্যাংক হিসা

17

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ও গণভোট, ইসির প্রস্তুতিতে সন

18

জামায়াতের সঙ্গে জোট চায় না এনসিপির ৩০ নেতা, নাহিদকে চিঠি

19

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানকে অব্যাহতি

20
সর্বশেষ সব খবর