Deleted
প্রকাশ : শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাভারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল হাসপাতাল

সাভারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল হাসপাতাল

ঢাকার সাভারে রহমান ডায়াগনস্টিক সেন্টার নামে একটি হাসপাতালের ৫ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ক্লিনিকের ব্যাপক ক্ষতি হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকায় ওই হাসপাতাল ভবনের আন্ডারগ্রাউন্ডের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত দেড়টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণ করে ডাম্পিংয়ের কাজ করেছে বলে জানানো হয়।

হেমায়েতপুর ট্যানারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার তানভীর আহমেদ বলেন, রাত সাড়ে ১১টার দিকে তেঁতুলঝড়া ইউনিয়নে হেমায়েতপুর এলাকায় রহমান ডায়াগনস্টিক সেন্টারের ভবনে আগুনের খবর আসে। 

পরে হেমায়েতপুর ট্যানারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে৷ হাসপাতালের ৫ তলা ভবনের নিচ তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে তিনটি দোকানসহ পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে গেছে হাসপাতালে আসবাবপত্রসহ মূল্যবান সামগ্রী। 

তবে শুক্রবার সকাল পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখনো ডাম্পিংয়ের কাজ চলছে এবং অনেক ধোঁয়া বের হচ্ছে। ডাম্পিংয়ের কাজ শেষে ক্ষয়ক্ষতির পরিমান ও আগুন লাগার কারণ জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর-২ আসনে লড়বেন শ্যামা ওবায়েদ

1

দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে: মির্জা

2

ধর্ষণ মামলায় বগুড়ায় নারী ব্যবসায়ীর দালাল গ্রেপ্তার

3

দুর্নীতির অভিযোগ তুলে দুধ দিয়ে গোসল করে বিএনপি থেকে পদত্যাগ

4

‘নারী নিরাপদ না হলে বাংলাদেশ অদম্য নয়’—জন্মদিনে তারেক রহমানে

5

একদিনে গ্রেফতার ১৬৪৯, উদ্ধার আগ্নেয়াস্ত্র ককটেল

6

জুলাই সনদের ভিত্তিতে আগামী বাংলাদেশ পরিচালিত হবে: আদিলুর রহম

7

হাদিকে সিঙ্গাপুর নিতে শাহজালালে এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ

8

দুই গণমাধ্যমে হামলার ঘটনায় আরও ১১ জন গ্রেফতার

9

জুলাই গণহত্যা: হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

10

নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: দুধ দিয়ে গোসল করে পদত্যাগ

11

স্থানীয় সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে—চট্টগ্রাম বিভ

12

আজ ৮ বিভাগে ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচি

13

মিললো সুদানে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় শহীদ ৬ বাংলাদেশি

14

বিসিবির সিদ্ধান্তকে স্বাগত জানালেন আসিফ নজরুল

15

ঢাকা-১৭ আসনেও ভোটে লড়বেন তারেক রহমান

16

ভূমিকম্পে ঢাকায় ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা

17

আমিই ইসরাইলকে ইরানে আক্রমণের দায়িত্ব দিয়েছিলাম: ট্রাম্প

18

বাড়ল ইমরান খান ও তার স্ত্রীর শাস্তি

19

বিকালে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব

20
সর্বশেষ সব খবর