Ziaur Rahman Bokul
প্রকাশ : বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ০২:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা

সাতক্ষীরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা

নাজমুল হোসাইন মাহি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা পৌর বিএনপির ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পৃথক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে শহরের মধুবাগ মাঠ ও নিউ মার্কেট চত্বরে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে এই কর্মসূচি পালিত হয়।

বিকেলে পৌর শহরের মধুবাগ মাঠ চত্বরে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মান্না মেহেদী বাপ্পির সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-দেবহাটা (সাতক্ষীরা-৩) আসনের ধানের শীষ প্রতীকের এমপি পদপ্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ।

সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল হক মুন্নার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মো. কামরুজ্জামান কামু, বিএনপি নেতা মিয়ারাজ হোসেন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক মিশন, আব্দুল হামিদ, মহিদুজ্জামান মহিদ, অলিউর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ রেজাউল ইসলাম।

অন্যদিকে একই দিনে সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে আরেকটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু জাহিদ ডাবলু।

এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সাবেক প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, বিএনপি নেতা অ্যাডভোকেট তোজাম্মেল হোসেন তোজাম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আহাদুজ্জামান আর্জেদ ও সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম কল্লোল প্রমুখ।

উভয় অনুষ্ঠানে হাজার হাজার বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনতা অংশ নেন এবং মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদির মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়নের গভীর শোক প্রকাশ

1

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের শিরোপা উঠবে কার হাতে ?

2

শ্রীমঙ্গলে ফ্রিজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

3

ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ

4

প্রকৃতির কোলে দার্জিলিং: যে ৭টি জিনিস মিস করা যাবে না

5

জাতীয় সম্মেলন থেকে ৭ দাবি তুললেন ইমাম-খতিবরা

6

ঘটনাস্থলে না গিয়েই প্রতিবেদন! সাতক্ষীরায় ভূমি কর্মকর্তার বির

7

৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো

8

ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের প্রার্থী হচ্ছেন রাশেদ খান

9

ট্রাম্পকে নিয়ে অসন্তুষ্ট ৫৮ শতাংশ মার্কিনী

10

হা‌দির জানাজা: বডি ওর্ন ক্যামেরাসহ ২০ প্লাটুন বি‌জি‌বি

11

পরিস্থিতি ভালো, নির্বাচন ব্যাহত হওয়ার শঙ্কা নেই : মির্জা ফখর

12

সাধারণ ক্ষমা হিসেবে ৬ হাজার বন্দিকে মুক্তি দেবে মায়ানমার সরক

13

চার ক্যাম্পাসে শিবিরের সাফল্য রহস্যজনক: নুর

14

আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যে মোস্তাফিজ, সাকিব ১ কোটিতে

15

বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে না চাইলে গণতন্ত্র প্রতিষ্ঠা ক

16

নদীতে খেলতে গিয়ে পাঁচ শিশু নিখোঁজ, চারজনের লাশ উদ্ধার

17

এনসিপি থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগ

18

ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে সরকার বদ্ধপরিকর: আসিফ নজরুল

19

দেবীদ্বারে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণায় সন্দেহভাজন

20
সর্বশেষ সব খবর