Deleted
প্রকাশ : বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

চলতি মাসের শেষের দিকে দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ

চলতি মাসের শেষের দিকে দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি মাসের শেষের দিকে দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১২ নভেম্বর) ঢাকায় নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, "আমরা আশা করছি, এই মাসের শেষের দিকেই তিনি দেশে ফিরবেন। দু-একদিন এদিক-ওদিক হতে পারে, তবে আমরা আশাবাদী।"

এর আগেও বিএনপির বিভিন্ন স্তরের নেতারা বারবার জানিয়েছেন যে তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। নভেম্বরের শেষ নাগাদ তার ফেরার সম্ভাবনার কথাও দলের ভেতর থেকে শোনা যাচ্ছিল। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট তারিখ জানায়নি বিএনপি।

উল্লেখ্য, ২০০৮ সালে জরুরি অবস্থার সময় তারেক রহমান পরিবারসহ দেশ ছাড়েন এবং তখন থেকে তিনি লন্ডনে অবস্থান করছেন। জুলাই মাসের গণঅভ্যুত্থানে সরকার পতনের পর তার বিরুদ্ধে থাকা মামলার জটিলতা কেটে গেলেও তিনি এখনও দেশে ফেরেননি।

গত ৬ অক্টোবর বিবিসি বাংলায় প্রচারিত একটি সাক্ষাৎকারে তারেক রহমানকে তার দেশে ফেরার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর দিয়েছিলেন, "দ্রুতই মনে হয়। দ্রুতই ইনশাআল্লাহ।"

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাবলিগের প্রবীণ মুরব্বি হাজি সেলিম ইন্তেকাল করেছেন

1

আওয়ামী ফ্যাসিবাদীদের উপর ভর করে টিকে থাকতে চায় বিএনপি: মাসুদ

2

মৌলভীবাজারে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

3

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনার মৃত্যুদণ্ড

4

১১ দলীয় জোটের আসন ঘোষণার সংবাদ সম্মেলন স্থগিত

5

নওগাঁয় অবৈধভাবে বালু উত্তোলন: স্তূপ জব্দ করে নিলামে বিক্রি

6

শুরু হল মহান বিজয়ের মাস ডিসেম্বর

7

এখনও সন্ধান মেলেনি শিশু সাজিদের, অব্যাহত উদ্ধার চেষ্টা

8

আশরাফুল হত্যার নেপথ্যে যে কারণ, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

9

এই বাংলাদেশের স্বপ্ন আমি কোনোদিন দেখিনি: মির্জা ফখরুল

10

নোয়াখালীতে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, বিএনপি নেতার ভাইসহ

11

পিস্তল ঠেকিয়ে এতিমখানার ১২ গরু ডাকাতি, আহত ৮

12

রোজার সঙ্গেও ব্যর্থ মঞ্চ কাঁপানো সংগীতশিল্পী তাহসান খান

13

ইসলামবাগে প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ড

14

হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া পাইনি: পররাষ্ট্র উপদেষ্ট

15

যৌতুক না পেয়ে স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যাচেষ্টা, স

16

ট্রায়ালের কথা বলে গাড়ি নিয়ে উধাও যুবদল নেতা দল থেকে বহিষ্কার

17

জান্নাতের টিকিট দিতে পারব না, তবে উন্নয়ন নিশ্চিত করব: মির্জা

18

কঠোর নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে ১৩ সেনা কর্মকর

19

সিসিইউতে খালেদা জিয়া

20
সর্বশেষ সব খবর