Ziaur Rahman Bokul
প্রকাশ : সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ বিএনপির

দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ বিএনপির

বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল। তাদের প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী রয়েছে। এমনকি অনেক আসনে পাঁচ-ছয়জন থেকে শুরু করে ১০-১২ জন পর্যন্ত প্রার্থী মাঠে প্রচারণা চালাচ্ছেন। এতে ওই এলাকার বিএনপির নেতা-কর্মী, সমর্থক ও ভোটাররাও দ্বিধাবিভক্ত হয়ে পড়ছেন।
তাই আসনওয়ারি প্রার্থী নির্ধারণে চূড়ান্ত নির্দেশনা দিয়েছে বিএনপি, যাতে দলের মনোনীত প্রার্থীর পক্ষে সবাই একযোগে কাজ করে ধানের শীষকে বিজয়ী করতে পারেন।
বিভিন্ন বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে চূড়ান্ত বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিয়েছেন। দল যাঁকেই মনোয়ন দিক না কেন, তাঁর পক্ষে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন।
গতকাল রবিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সাংগঠনিক পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক হয়।
বিভাগগুলো হলো চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা। সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।
আজ সোমবার দলের বাকি পাঁচ সাংগাঠনিক বিভাগ ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে  বৈঠক করবেন তারেক রহমান।
বিএনপি সূত্র জানায়, প্রতিটি আসনেই একাধিক যোগ্য প্রার্থী থাকায় কে বেশি জনপ্রিয় তা নির্ধারণে হিমশিম খেতে হচ্ছে দলের শীর্ষ নেতাদের। একাধিক টিমের (জাতীয়তাবাদী মতাদর্শের ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা) মাধ্যমে জরিপের পাশাপাশি সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে একাধিক বৈঠক করেছে দলটি। 
প্রথমে দলের দায়িত্বপ্রাপ্ত স্থায়ী কমিটির সদস্য ও সাংগাঠনিক সম্পাদকরা সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বসেছেন। এরপর দলের মহাসচিব বিভিন্ন এলাকার প্রার্থীদের সঙ্গে বসছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিএসের শিক্ষা ক্যাডারে প্রথম কিশোরগঞ্জের রাসেল

1

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই কাতারে আমেরিকার বিমান প্রতিরক্

2

সর্বমিত্রর ভিডিও শেয়ার করে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি

3

দেশে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ

4

মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে ৬ষ্ঠ দিনের আপিল শুনান

5

ট্রেনে দুর্বৃত্তের আগুন, জ্যাকেট খুলে নেভালেন ৩ আরএনবি সদস্য

6

আমজনতার দলের হয়ে লড়বেন হিরো আলম, চাইলেন ব্যক্তিগত গানম্যান

7

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন পিছিয়ে ২১ জানুয়ারি

8

'জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না': ডা. শফ

9

ইমাম-মুয়াজ্জিনদের রাষ্ট্রীয় ভাতার ঘোষণা সালাহউদ্দিন আহমদের:

10

বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে না চাইলে গণতন্ত্র প্রতিষ্ঠা ক

11

গাজীপুরে কারখানার পানি পানে অসুস্থ ৩০০ শ্রমিক

12

১১ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো বিএনপি

13

আজ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেবেন রেজা কিবরিয়া

14

তামাক নিয়ন্ত্রণে কঠোর অধ্যাদেশ জারি; ই-সিগারেট ও ভ্যাপ সম্পূ

15

মাত্র ৩ মাসে কুরআনের হাফেজ হলো শিশু মাহাদী

16

সামরিক খাতে ইসরায়েলকে ২ বিলিয়ন ডলার সহায়তার দেবে যুক্তরাষ্ট্

17

যুদ্ধবিরতির এক মাসে ২৬০ ফিলিস্তিনকে হত্যা করল ইসরায়েল

18

জামায়াতের কক্সবাজার-২ আসনের প্রার্থী আজাদের মনোনয়ন বাতিল

19

২৮ কোটিতে বিক্রি হলো টাইটানিকে থাকা যাত্রীর স্বর্ণের ঘড়ি

20
সর্বশেষ সব খবর