Ziaur Rahman Bokul
প্রকাশ : শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৩:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সখীপুরে জোঁকের উপদ্রব: মাঠে নামতে ভয় পাচ্ছেন কৃষক, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা

সখীপুরে জোঁকের উপদ্রব: মাঠে নামতে ভয় পাচ্ছেন কৃষক, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা

টাঙ্গাইলের সখীপুর উপজেলাজুড়ে জোঁকের অস্বাভাবিক উপদ্রব দেখা দিয়েছে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ ও শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। চলতি বছর অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সৃষ্ট স্যাঁতসেঁতে আবহাওয়ায় জোঁকের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এর ফলে রোপা আমন ধান কাটাসহ দৈনন্দিন কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

উপজেলার দাড়িয়াপুর, গজারিয়া, মুচারিয়া পাথার, বড়চওনা, কচুয়াসহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এই উপদ্রব তীব্র আকার ধারণ করেছে। ধানখেত, ছোট জলাশয় থেকে শুরু করে বসতবাড়ির আঙিনা পর্যন্ত জোঁকের আনাগোনায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গবাদিপশু যেমন—গরু, মহিষ, ছাগল ও ভেড়ার শরীর থেকে রক্ত শুষে নিচ্ছে জোঁক। এমনকি হাঁস-মুরগি ও শিশুরাও এর উপদ্রব থেকে রক্ষা পাচ্ছে না।

স্থানীয় বাসিন্দারা জানান, ভেজা মাটি বা ঘাসের সংস্পর্শে এলেই জোঁক শরীরে আক্রমণ করছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষিকাজে নিয়োজিত শ্রমিকেরা। জোঁকের ভয়ে অনেক শ্রমিক মাঠে ধান কাটতে যেতে অনীহা প্রকাশ করছেন। মুচারিয়া পাথার গ্রামের কৃষক মজিবর রহমান জানান, জোঁকের কারণে খেতখামারে কাজ করতে ভয় লাগছে। গরু-ছাগলের নাকে জোঁক ঢুকে রক্ত শোষণ করছে। এই উপদ্রব থেকে বাঁচতে অনেকে লবণ, তামাকের গুঁড়া এবং ডেটল মিশ্রিত পানি ব্যবহার করছেন। কেউ কেউ আবার পায়ে পলিথিন পেঁচিয়ে বা গামবুট পরে মাঠে নামতে বাধ্য হচ্ছেন।

শুধু কৃষিকাজই নয়, শিক্ষাপ্রতিষ্ঠানেও এর প্রভাব পড়েছে। পাথারপুর জনতা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছে, বিদ্যালয়ের মাঠেও জোঁকের আনাগোনা রয়েছে, যার কারণে অনেক সময় ক্লাস ব্যাহত হয়।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন গণমাধ্যমকে বলেন, "এ বছর বৃষ্টির পরিমাণ বেশি হওয়ায় বাড়ির আঙিনার স্যাঁতসেঁতে পরিবেশে জোঁকের উপদ্রব বেড়েছে। আমরা কৃষকদের বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিচ্ছি এবং মাঠপর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা এ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছেন।"

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, অন্যান্য বছরের তুলনায় এবার জোঁকের উপদ্রব বেশি। গবাদিপশুর সুরক্ষায় আক্রান্ত এলাকাগুলোতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ সরবরাহ ও পরামর্শ দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন

1

দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল

2

ইইউর সাবেক কমিশনারসহ ৫ জনকে ভিসা না দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্

3

৮০টি পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ইসির আমন্ত্রণ

4

মুন্সীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

5

ব্রিটিশবিরোধী সংগ্রামী মনোরমা বসুর স্মৃতিতে শিক্ষাবৃত্তি পেল

6

আবুল সরকারের মুক্তির দাবিতে শাহবাগে প্রতিবাদ অনুষ্ঠানে বাধা

7

জামায়াত-চরমোনাই নেতৃত্বাধীন জোট কোনো ইসলামি জোট নয়, ১০১ আলেম

8

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হস্তক্ষেপে সহিংস হয়েছে জনগণের শান্তিপ

9

নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি রাজনৈতিক দল: প্রধান উপদেষ

10

জকসু নির্বাচনে বাজিমাত: বিপুল ভোটে এজিএস হলেন সাতক্ষীরার মাস

11

মঞ্চ ভাঙচুর: গাড়ির ওপর দাঁড়িয়েই ভাষণ দিলেন রুমিন ফারহানা

12

জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব: আসিফ নজরুল

13

আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বন্দিদের মুক্তি অচিরেই

14

সেন্ট মার্টিনগামী জাহাজে ভয়াবহ আগুন, একজনের মৃত্যু

15

একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন: প্রধান উপদেষ্টা

16

‘আমার দেশ’-এর সংবাদ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: ফজলুল করীম

17

নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় আহত কৃষকের মৃত্যু

18

বাংলাদেশ ব্যাংকের ইডি নিযুক্ত হলেন আরিফুজ্জামান

19

চিলির নির্বাচনে কট্টর ডানপন্থি নেতার জয়লাভ

20
সর্বশেষ সব খবর