Deleted
প্রকাশ : বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লিভার সুস্থ রাখবে শীতের এই ৩টি উষ্ণ পানীয়

লিভার সুস্থ রাখবে শীতের এই ৩টি উষ্ণ পানীয়

শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লিভার। শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেওয়া, হরমোন নিয়ন্ত্রণ এবং বিপাক প্রক্রিয়ায় লিভারের ভূমিকা অপরিসীম। লিভার সুস্থ না থাকলে শরীরে নানা জটিল রোগ দানা বাঁধতে শুরু করে। মুম্বাইয়ের পুষ্টিবিদ লিমা মহাজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিভার সুস্থ রাখার সহজ উপায় হিসেবে কিছু উষ্ণ পানীয় বা 'ডিটক্স ড্রিংক'-এর কথা জানিয়েছেন।

বিশেষ করে শীতের এই সময়ে ৩টি চেনা পানীয় আপনার লিভারকে সতেজ রাখতে দারুণ সাহায্য করতে পারে:

১. গ্রিন টি (Green Tea)

ফ্যাটি লিভারের অন্যতম প্রধান কারণ হলো শরীরে জমা হওয়া ফ্রি র্যাডিক্যাল, যা লিভারে প্রদাহ সৃষ্টি করে। গ্রিন টিতে থাকা শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট ‘ক্যাটেসিন’ এই ফ্রি র্যাডিক্যালকে নিষ্ক্রিয় করে লিভারের কোষ রক্ষা করে। 'ইন্টারন্যাশনাল জার্নাল অব ক্লিনিক্যাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল মেডিসিন'-এর এক প্রতিবেদন অনুযায়ী, নিয়মিত গ্রিন টি পান করলে লিভারে চর্বি বা ফ্যাটের স্তর কম জমে।

২. কফি (Coffee)

অনেকে কফি নিয়ে দ্বিধায় থাকলেও প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফি লিভারের জন্য অত্যন্ত উপকারী। আমেরিকান লিভার ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, কফিতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও পলিফেনল লিভারের প্রদাহ কমাতে সাহায্য করে। কফি যে ফ্যাটি লিভারের ঝুঁকি কমায়, তা নিয়ে অনেক নির্ভরযোগ্য গবেষণাও রয়েছে।

৩. আদা চা (Ginger Tea)

আদাতে রয়েছে প্রায় ৪০০-এর বেশি জৈবসক্রিয় উপাদান এবং ৪০ রকমের অ্যান্টি-অক্সিডেন্ট। ২০১৬ সালে 'হেপাটাইটিস মান্থলি' জার্নালে প্রকাশিত গবেষণা অনুযায়ী, নিয়মিত আদা খেলে শরীরের ইনসুলিন রেজিস্ট্যান্স কমে, ফলে শর্করা ভেঙে শক্তিতে পরিণত হওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত হয়। প্রতিদিনের চায়ে কয়েক কুচি আদা মিশিয়ে নিলে তা লিভারের অক্সিডেটিভ স্ট্রেস ও প্রদাহ কমিয়ে লিভারকে সুস্থ রাখে।

সুস্থ থাকতে প্রতিদিনের খাদ্যতালিকায় এই ডিটক্স ড্রিংকগুলো যুক্ত করা কোনো কঠিন কাজ নয়, যা দীর্ঘমেয়াদে আপনার লিভারকে রাখবে নিরাপদ। 


মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জে আগুনে পুড়ে ছাই হলো ৭ দোকান

1

'জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না': ডা. শফ

2

কড়াইল বস্তিতে আগুনের ধ্বংসলীলা: সব পুড়ে ছাই হলেও অক্ষত মসজ

3

নির্বাচন শান্তিপূর্ণ করতে রাজনৈতিক দলগুলোর ভূমিকা সবচেয়ে বড

4

কবে নাগাদ নামছে শীত, জানাল আবহাওয়া অফিস

5

অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীতে নিরাপত্তা জোরদার

6

শান্তি চায় না মস্কো: জেলেনস্কি

7

মেয়েদের কাছে ছেলেদের হার

8

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুরস্কার জিতলো 'সাইয়ারা'

9

তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হলো বগুড়া-৬ আসনে

10

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন হাসনাত কাইয়ুম ও শফিকুল, বহাল বিএ

11

ফের নাইজেরিয়ায় মার্কিন হামলার ইঙ্গিত ট্রাম্পের

12

ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম নিলেন আসিফ

13

জুলাই গণহত্যা: হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

14

বাঘাইছড়িতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফ

15

মুস্তাফিজকে বাদ দিয়ে কেকেআর-এর বিবৃতি

16

জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের

17

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ ; ভারমুক্ত’ হতে পারেন তা

18

নেতানিয়াহুসহ ৩৭ ইসরাইলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান

19

সিরিয়ায় ‌‘হস্তক্ষেপ’ না করতে ইসরাইলকে ট্রাম্পের সতর্কতা

20
সর্বশেষ সব খবর