Deleted
প্রকাশ : সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আমার আশঙ্কা, তিনি ইতোমধ্যেই মারা গিয়েছেন: সু চির ছেলে

আমার আশঙ্কা, তিনি ইতোমধ্যেই মারা গিয়েছেন: সু চির ছেলে

মিয়ানমারের কারাবন্দি সাবেক নেত্রী অং সান সু চির স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তার ছেলে কিম অ্যারিস। সু চির শারীরিক অবস্থার অবনতি এবং তার সম্পর্কে তথ্যের অভাবের কারণে, মা আদৌ বেঁচে আছেন কি না, তা নিয়েই শঙ্কিত তিনি।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে কিম বলেন, তার (সু চি) দীর্ঘদিনের স্বাস্থ্যগত সমস্যা রয়েছে। দুই বছরেরও বেশি সময় ধরে কেউ তাকে দেখেনি। তার আইনজীবীদের সঙ্গেও যোগাযোগের অনুমতি দেওয়া হয়নি, পরিবার তো দূরের কথা। আমার আশঙ্কা, তিনি ইতোমধ্যেই মারা গিয়ে থাকতে পারেন।

তিনি অভিযোগ করেন, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে তিনি বহুদিন তার মায়ের সঙ্গে কোনও যোগাযোগ করতে পারেননি। এ সময়ে কেবল কালেভদ্রে অন্যকারও মাধ্যমে তার হৃদ্‌রোগ, হাড় ও মাড়ির সমস্যার কথা জানা গেছে।

চলতি মাসের শেষ দিকে মিয়ানমারের সামরিক জান্তার আয়োজিত নির্বাচনকে তিনি প্রত্যাখ্যান করলেও অ্যারিস বলেন, এই নির্বাচন তার মায়ের দুরবস্থা লাঘবের একটি সুযোগ তৈরি করতে পারে।

তিনি আরও বলেন, আমার আশঙ্কা জান্তাপ্রধান মিন অং হ্লাইং আমার মাকে নিয়ে নিজের অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে চাইছেন। যদি তিনি নির্বাচনের আগে বা পরে সাধারণ মানুষকে শান্ত করতে তাকে মুক্তি দেন বা গৃহবন্দি অবস্থায় নেন, তাহলে সেটাও অন্তত কিছুটা স্বস্তির বিষয় হবে।

কিম অ্যারিসের দাবির বিষয়ে প্রতিক্রিয়া জানতে মিয়ানমার জান্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, অন্যপাশ থেকে রয়টার্স প্রতিনিধির ফোনের জবাব দেওয়া হয়নি।

মিয়ানমারের সেনাবাহিনীর ইতিহাসে জাতীয় দিবস বা গুরুত্বপূর্ণ ঘটনাকে সামনে রেখে বন্দিদের মুক্তি দেওয়ার নজির রয়েছে। নোবেল শান্তি পুরস্কারজয়ী সু চিও ২০১০ সালে তখনকার একটি নির্বাচনের কয়েক দিন পর মুক্তি পেয়েছিলেন, যা ইয়াঙ্গুনের ইনয়া লেকের ধারে পারিবারিক বাড়িতে তার দীর্ঘ গৃহবন্দিত্বের অবসান ঘটিয়েছিল।

২০১৫ সালের নির্বাচনের পর তিনি কার্যত মিয়ানমারের নেতা হন। তবে পরবর্তীতে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতার প্রেক্ষাপটে তার আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়।

২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে চরম অস্থিরতা চলছে। সশস্ত্র বিদ্রোহের ফলে দেশের বিস্তীর্ণ এলাকা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

সু চি বর্তমানে উসকানি, দুর্নীতি ও নির্বাচনি জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন, যার সবই তিনি অস্বীকার করেছেন।

সু চিকে রাজধানী নেপিদোতে আটক রাখা হয়েছে বলে ধারণা প্রকাশ করেন কিম। দুই বছর আগে মায়ের কাছ থেকে পাওয়া সর্বশেষ চিঠিতে তিনি গ্রীষ্ম ও শীতকালে সেলের চরম তাপমাত্রা নিয়ে অভিযোগ করেছিলেন।

বিশ্বজুড়ে বিভিন্ন সংঘাত ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারকে ভুলে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন অ্যারিস। ২৮ ডিসেম্বর থেকে দেশটিতে অভ্যুত্থানের পর প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সুযোগে জান্তার বিরুদ্ধে কঠোর অবস্থান এবং সু চির মুক্তির জন্য পদক্ষেপ নিতে জাপানসহ অন্যান্য দেশের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সবাই জানে, সামরিক বাহিনী যে নির্বাচন করতে যাচ্ছে, তা সম্পূর্ণ অন্যায্য। এটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ধারেকাছেও কিছু হবে না। কিন্তু এই ছোট সুযোগের সদ্‌ব্যবহার আমাকে করতেই হবে।

অ্যারিস বলেন, এক সময় আন্তর্জাতিক মহলে আমার মায়ের মর্যাদা অনেক বেশি ছিল। কিন্তু রাখাইন সংকটের পর তার অবস্থান দুর্বল হয়ে পড়ায় পরিস্থিতি বদলে গেছে।

রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতায় সু চির কোনও সংশ্লিষ্টতা ছিল না দাবি করে অ্যারিস বলেন, সে সময় জাতিসংঘ একে গণহত্যামূলক অভিযান হিসেবে অভিহিত করেছিল। যদিও ২০২০ সালে হেগের আন্তর্জাতিক আদালতে সু চি স্বীকার করেছিলেন যে যুদ্ধাপরাধ সংঘটিত হয়ে থাকতে পারে, তবে গণহত্যার অভিযোগ তিনি অস্বীকার করেন।

সূত্র: রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথা ভেঙে বিএনপির নমিনেশন পেলেন দুই ভাই

1

জকসুতে শীর্ষ তিন পদে জয় পেয়েছে শিবির

2

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

3

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদী হাসানের জামিন মঞ

4

শুক্রবার থেকে বন্ধ ঘোষণা মেট্রোরেল সেবা

5

এক বছরে ৪০ কোটি টাকার ব্যবসার মালিক রিয়া চক্রবর্তী

6

নারীমনের আতঙ্ক কাটানো এখন ‘গণভোটের’ চেয়ে বেশি দরকার: তারেক

7

ইয়েমেন ভেঙ্গে স্বাধীন হতে চায় আমিরাতপন্থি এসটিসি

8

প্রতিবন্ধক হওয়ায় অভিমানী প্রার্থীদের সরাতে তৎপর বিএনপি

9

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে সিইসি

10

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী

11

ইউরোপ—আমেরিকায় ইসলামের পুনর্জাগরণ: এক নবদিগন্তের সূচনা

12

অর্ধশত নেতাকর্মী নিয়ে ছাত্রদলে যোগ দিলেন ছাত্রশিবিরের সাবেক

13

হাদির হামলাকারীকে নিয়ে রিজভীর দেয়া বক্তব্য সত্য নয়: ডিএমপি ক

14

ঢাকার প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে ডিএমপির চেকপোস্ট জোরদা

15

পরিস্থিতি ভালো, নির্বাচন ব্যাহত হওয়ার শঙ্কা নেই : মির্জা ফখর

16

আবারও আফগানিস্তানে হামলা চালাতে পারে পাকিস্তান

17

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

18

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের ‘শুল্ক আক্রম

19

কড়াইল বস্তিতে আগুনের ধ্বংসলীলা: সব পুড়ে ছাই হলেও অক্ষত মসজ

20
সর্বশেষ সব খবর