Deleted
প্রকাশ : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ০১:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ এক ডাকাতের মৃতদেহ উদ্ধার করেছে এপিবিএন পুলিশ।

মঙ্গলবার সকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের বিকাশ মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়, জানিয়েছেন এপিবিএন পুলিশের নয়াপাড়া ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক সুশান্ত কুমার সরকার

নিহত আব্দুর রহিম (৫০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার বাসিন্দা এবং হাবিবুর রহমানের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি একজন চিহ্নিত ডাকাত এবং তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

পরিদর্শক সুশান্ত সরকার বলেন, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে গুলিবিদ্ধ অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে। স্থানীয়দের বরাতে জানা যায়, সোমবার মধ্যরাতে নয়াপাড়া ক্যাম্পে একাধিক গুলির শব্দ শোনা গেছে। ভোরে ফজরের নামাজে যাওয়ার সময় স্থানীয়রা বিকাশ মোড়ে রক্তাক্ত অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ডাকাতদলের অভ্যন্তরীণ কোন্দল অথবা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ খোঁজখবর নিচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

1

মাদারগঞ্জে পৌর যুবদল নেতাসহ ৯ জুয়াড়ি আটক

2

আমরা নারীর নেতৃত্ব ও ক্ষমতায়ন চাচ্ছি: সেনাপ্রধান

3

গ্রিনল্যান্ড দখল করতে চায় যুক্তরাষ্ট্র, বিবেচনা করছে সামরিক

4

বেগম জিয়াকে লন্ডন নেয়া হতে পারে রবিবার

5

জাতীয় নির্বাচনে ভোটের সময় এক ঘণ্টা বাড়াল ইসি

6

বহিষ্কৃত দুই নেতাকে দলে ফেরাল বিএনপি

7

রিকশাচালকদের জন্য শায়খ আহমাদুল্লাহর নতুন উদ্যোগ

8

পরিকল্পিত অগ্নিকাণ্ড নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র: আব্দুস

9

ক্ষমতায় গিয়ে ‘নতুন শাসনের ইতিহাস’ রচনা করবে জামায়াত: ডা. শফি

10

ভূমিকম্পে ঢাকায় ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা

11

‘আমার দেশ’-এর সংবাদ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: ফজলুল করীম

12

দেশকে নতুন করে গড়ে তুলতে হবে: তারেক রহমান

13

ইমরান খান ও পিটিআইকে নিষিদ্ধের প্রস্তাব গ্রহণ

14

রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর কবরের পাশে সমাহিত হলেন খালেদা জিয়

15

নিজেকে প্রায় অর্ধনগ্ন মনে হচ্ছিল : স্বরা ভাস্কর

16

জবির ছাত্রী হলে ছাত্রদলের পাঠানো উপহারে যা আছে

17

সরকারের হুঁশিয়ারি উপেক্ষা করে বাড়তি দরেই বিক্রি হচ্ছে সয়াবিন

18

বনশ্রীতে ফ্ল্যাট থেকে স্কুলছাত্রী ফাতেমার গলাকাটা মরদেহ উদ্ধ

19

ইরান জুড়ে বিক্ষোভ: ‘রেড লাইন’ ঘোষণা করলো আইআরজিসি

20
সর্বশেষ সব খবর