Ziaur Rahman Bokul
প্রকাশ : বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০১:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন প্রভাবশালী ব্যক্তিত্বকে হারাল’: জাপা নেতা সোলায়মান সামি

‘খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন প্রভাবশালী ব্যক্তিত্বকে হারাল’: জাপা নেতা সোলায়মান সামি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সোলায়মান সামি।

মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘ অসুস্থতার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় সোলায়মান সামি  বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধিত্ব করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি রাষ্ট্র পরিচালনা ও বহুদলীয় রাজনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে দেশ একজন প্রবীণ ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

তিনি আরও বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনীতিতে মরহুমার অবদান ভবিষ্যৎ প্রজন্মও স্মরণ করবে।

শোকবার্তায় সোলায়মান সামি  মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি এইসময়ে দেশের সকল রাজনৈতিক দল ও জনগণের কাছে শান্তি, ঐক্য ও সহমর্মিতার মধ্য দিয়ে শোক কাটিয়ে ওঠার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর

1

রায় ঘোষনাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার

2

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যার নির্দেশদাতা শীর্ষ সন্ত

3

অ্যাম্বুলেন্সে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত, আহত ২

4

ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

5

এই কম্পনে টের না পেলেও, চূড়ান্ত কম্পন কিন্তু ঠিকই টের পাইয়

6

প্রায় ৯৩ লাখ টাকা বেড়েছে রুমিন ফারহানার বার্ষিক আয়

7

সব দলকে নির্বাচনে আসার আহ্বান মির্জা ফখরুলের

8

‘ভারতে বিশ্বকাপ খেলতে গেলে ঝুঁকিতে থাকবে বাংলাদেশ দল’

9

বরিশালে বিএনপি নেতার নেতৃত্বে জামায়াত নেতাকে পিটিয়ে জখম, হাস

10

ভূমিকম্পে সারাদেশে নিহত ৫, আহত দুই শতাধিক

11

পানছড়িতে শীতার্তদের পাশে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি: ৬৫ পরি

12

আলবদর-রাজাকাররা আবার ভোট চাইছে: মির্জা আব্বাস

13

মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজার প্রস্তুতি

14

যে কারণে নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না

15

এক বছরে ৬২ হত্যাকাণ্ড যশোরে, বেড়েছে পিস্তল, ছুরি ও ধারালো অ

16

বেগম জিয়া: এক টুকরো সুখ ও দুঃখের উজ্জ্বল স্মৃতি

17

বাড়বে শীতের দাপট, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

18

৯ মাসে ৮৩ কোটি টাকা খরচ করে কেন পালালেন আলী রীয়াজ? মোশাররফ

19

চার বিয়ে নিয়ে বিপাকে কপিল

20
সর্বশেষ সব খবর