Deleted
প্রকাশ : মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০১:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে প্রিন্স সালমানের বৈঠক ১৮ নভেম্বর

হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে প্রিন্স সালমানের বৈঠক ১৮ নভেম্বর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে আগামী ১৮ নভেম্বর হোয়াইট হাউজে দাপ্তরিক সফরে যাচ্ছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সোমবার (৩ নভেম্বর) হোয়াইট হাউজের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

এই সফরটি এমন এক সময়ে হচ্ছে, যখন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবকে আব্রাহাম চুক্তিতে যুক্ত হতে উৎসাহিত করছেন। ২০২০ সালে ট্রাম্প প্রশাসন সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কোর সঙ্গে ওই চুক্তি সম্পন্ন করেছিল, যার মাধ্যমে দেশগুলো ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করে।

তবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় সৌদি আরব এখনো এ চুক্তিতে যুক্ত হতে দ্বিধায় রয়েছে।

সম্প্রতি সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তিনি বিশ্বাস করেন সৌদি আরব শেষ পর্যন্ত আব্রাহাম চুক্তিতে যোগ দেবে।

ট্রাম্প ও মোহাম্মদ বিন সালমানের বৈঠকে মার্কিন-সৌদি প্রতিরক্ষা চুক্তি নিয়েও আলোচনা হতে পারে। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দুই দেশ এমন একটি চুক্তি বিন সালমানের সফরের সময় স্বাক্ষরের আশা করছে।

রয়টার্সকে ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ক্রাউন প্রিন্সের সফরে কিছু চুক্তি সই হওয়ার কথা রয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি।

অন্যদিকে নিজেদের নিরাপত্তা জোরদারে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক প্রতিশ্রুতি ও আরও উন্নত মার্কিন অস্ত্রের দাবি জানিয়েছে সৌদি আরব।

দীর্ঘদিন ধরেই সৌদি আরব মার্কিন অস্ত্রের অন্যতম বৃহৎ ক্রেতা এবং দুই দেশের মধ্যে জ্বালানি ও নিরাপত্তা সহযোগিতার ভিত্তিতে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। 

চলতি বছরের মে মাসে ট্রাম্পের রিয়াদ সফরের সময় যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে প্রায় ১৪২ বিলিয়ন ডলারের একটি অস্ত্র বিক্রির চুক্তিতে সম্মতি জানায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপির মঞ্

1

নদীমাতৃক গ্রামজীবন থেকে পালতোলা নৌকার বিদায়

2

বছরের প্রথম দিনেই শতভাগ বই পেলো প্রাথমিকের শিক্ষার্থীরা

3

বৈধ-অবৈধ সব প্রার্থীর বিরুদ্ধে আপিল করা যাবে: ইসি সচিব

4

ভারতে অবস্থান সম্পূর্ণভাবে শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত:

5

পোস্টারের আড়ালে কিশোরগঞ্জের বড়পুল মোড়

6

জয়পুরহাটে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

7

এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

8

বিক্রয়কর্মী হত্যার দায় স্বীকার করল রবিন ডাকাত

9

গ্রিনল্যান্ড দখল করতে চায় যুক্তরাষ্ট্র, বিবেচনা করছে সামরিক

10

গিজার ব্যবহারের সময় খরচ নিয়ন্ত্রণের উপায়

11

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না, ইইউ পর্যবেক্ষক দলক

12

দুই গণমাধ্যমে হামলার ঘটনায় আরও ১১ জন গ্রেফতার

13

প্রধান উপদেষ্টার সঙ্গে হাদির পরিবারের সাক্ষাৎ

14

বিএনপি নেতা ডাবলু হত্যায় সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা মির্জা

15

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ফেসবুক আইডি হ্যাকড

16

শ্রেয়া ঘোষালের কনসার্টে প্রচণ্ড ভিড়ে অজ্ঞান ২

17

ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম নিলেন আসিফ

18

আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার

19

সাদিক কায়েমের সঙ্গে চা খাচ্ছে শনাক্ত ব্যক্তি, এর বিচার কে কর

20
সর্বশেষ সব খবর