Deleted
প্রকাশ : সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৭:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফরিদপুর-২ আসনে লড়বেন শ্যামা ওবায়েদ

ফরিদপুর-২ আসনে লড়বেন শ্যামা ওবায়েদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসন থেকে লড়বেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ইসলাম। ফরিদপুরের নগরকান্দা উপজেলা, সালথা উপজেলা ও ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়ন নিয়ে আসনটি গঠিত। 

আজ সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় ২৩৭টি আসনে দলটির সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে।

প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা।

প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা এ বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করতে এ বৈঠক হয়।

প্রসঙ্গত, আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী ডিসেম্বরের প্রথমে নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনাহারে আফ্রিকায় ৬০ হাজার পেঙ্গুইনের মৃত্যু

1

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুরস্কার জিতলো 'সাইয়ারা'

2

বিপিআইএ নির্বাচনে মোশাররফ হোসেনের প্যানেলের নিরঙ্কুশ জয়, পোল

3

ভূমিকম্পে ঢাকায় নিহত ৩

4

প্রচারণায় গেলে হুমকি পাচ্ছে এনসিপির নেতারা: নাসীরুদ্দীন

5

ফেব্রুয়ারিতেই নির্বাচন, স্পষ্ট বার্তা প্রেস সচিবের

6

গণভোটে থাকবে যে ৪ প্রশ্ন

7

র‌্যাগিংয়ের দায়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহ

8

মনোনয়নপত্র জমার সময়সীমা বাড়ানোর আবেদন

9

৪২ হাজার ভোটকেন্দ্রের ২৮ হাজারই ঝুঁকিতে

10

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসুন: জেল-থানার সব দায়িত্ব আমরা নে

11

মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে তিন মাসের আটকাদেশ

12

হাসিনার রায় ঘিরে নিরাপত্তার চাদরে রাজধানী, তল্লাশি জোরদার

13

৪৭৫০০ কেজি খেজুর নিলামে উঠেছে চট্টগ্রাম কাস্টমসে

14

প্রকৃত সংবাদকর্মীদের কল্যাণেই কাজ করছে ‘সাংবাদিক কল্যাণ ট্রা

15

প্রথা ভেঙে বিএনপির নমিনেশন পেলেন দুই ভাই

16

থামানো গেছে বেগম জিয়ার অভ্যন্তরীণ রক্তক্ষরণ

17

তিন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছেন: ডা. তাহের

18

‘গণভোটের চার প্রশ্নের একটির সঙ্গে দ্বিমত থাকলে না বলার সুযোগ

19

ফুলবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, ৫ ভুয়া ডিবি আটক

20
সর্বশেষ সব খবর