Ziaur Rahman Bokul
প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কোচিং নয়, অবসরের পর নিজের ক্লাব গড়তে চান মেসি

কোচিং নয়, অবসরের পর নিজের ক্লাব গড়তে চান মেসি

ক্রীড়া ডেস্ক: ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসি বুটজোড়া তুলে রাখার পর কী করবেন? ভক্তদের মনে দীর্ঘদিন ধরে ঘুরপাক খাওয়া এই প্রশ্নের উত্তর অবশেষে মিলল। কোচিং পেশায় আসার সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন আর্জেন্টাইন জাদুকর। ডাগআউটে দাঁড়িয়ে নির্দেশনা দেওয়ার বদলে তিনি চান নিজের একটি ক্লাব গড়ে তুলতে, যেখানে গড়ে উঠবে আগামীর তারকারা।

সম্প্রতি আর্জেন্টিনার জনপ্রিয় স্ট্রিমিং চ্যানেল ‘লুজু’কে (Luzu) দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এমনটাই জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই কিংবদন্তি।

নতুন ক্লাব ও ভবিষ্যৎ পরিকল্পনা: সাক্ষাৎকারে মেসি বলেন, ‘‘আমি নিজে থেকে শুরু করে এমন একটি ক্লাব গড়ে তুলতে চাই, যেখানে তরুণ খেলোয়াড়রা সুযোগ পাবে। তারা ধীরে ধীরে বড় হবে এবং পরিণামে এটি একটি গুরুত্বপূর্ণ ক্লাবে পরিণত হবে।’’

দিয়েগো ম্যারাডোনার মতো জাতীয় দলের কোচ হওয়ার কোনো ইচ্ছাই নেই মেসির। তিনি বরং ক্লাবের নীতিনির্ধারণী বা মালিকানার ভূমিকায় থাকতে চান। বর্তমানে উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজের সঙ্গে যৌথভাবে একটি ক্লাব প্রকল্পে যুক্ত থাকার বিষয়টিও তার এই পরিকল্পনারই ইঙ্গিত দেয়।

বিশ্বকাপ ও মানসিক স্বাস্থ্য: বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলা মেসির পাখির চোখ এখন ২০২৬ বিশ্বকাপ। কাতারের শিরোপা ধরে রাখতে তিনি আসন্ন এই বিশ্বমঞ্চেও অংশ নেওয়ার লক্ষ্য স্থির করেছেন।

সাক্ষাৎকারে নিজের মানসিক স্বাস্থ্যের বিষয়েও খোলামেলা কথা বলেছেন মেসি। তিনি স্বীকার করেন, বার্সেলোনায় খেলার সময় একপর্যায়ে তিনি থেরাপির সাহায্য নিয়েছিলেন। তবে এখন আর তার প্রয়োজন হয় না। তিনি বলেন, ‘‘এখন আর থেরাপি করি না, কারণ আমি নিজেকে অনেক বদলেছি।’’

ব্যক্তিজীবন নিয়ে মেসি জানান, মাঝে মাঝে একা সময় কাটাতে তার ভালো লাগে, তবে সন্তানদের কোলাহলও তার জীবনের আনন্দের বড় একটি অংশ। সব মিলিয়ে ফুটবল ছাড়লেও এই খেলাটির সঙ্গে সম্পর্কচ্ছেদ হচ্ছে না তার; বরং খেলোয়াড় থেকে ভবিষ্যতের কারিগর হিসেবেই তাকে দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার আবহাওয়া কেমন থাকতে পারে, জানাল অধিদপ্তর

1

মসজিদ ভেঙে মন্দির নির্মাণ, ভারত নিয়ে বিশ্বকে সতর্ক করল পাকিস

2

নেতানিয়াহুসহ ৩৭ ইসরাইলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান

3

পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা, শৈত্যপ্রবাহের আভাস

4

বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি : সালাহউ

5

ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ

6

সাতক্ষীরার শ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতা

7

টাঙ্গাইল এখন 'মিছিলের শহর', মনোনয়ন ঘিরে সরব বিএনপি

8

কুরআন পোড়ানোয় যুবকের বাড়ি ভাঙচুর, অভিযুক্ত আটক

9

কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আগুনে পুড়ে নিহত ৪

10

আজ তারেক রহমানের জন্মদিন

11

বিজয়ের মাসে জুতা পায়ে শহীদ মিনারে ইসলামী আন্দোলন প্রার্থী, ক

12

মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে ৬ষ্ঠ দিনের আপিল শুনান

13

সীমান্ত দিয়ে ১৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায়

14

‘কিছু করার নেই’, আমজনতার তারেককে নিয়ে ইসি সচিব

15

নির্বাচনি মাঠের নিরাপত্তা নিয়ে সংশয়, সীমান্ত দিয়ে ঢুকছে অস্ত

16

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

17

পঞ্চগড়ে টানা পাঁচ দিন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস

18

আজ চাকসু নেত্রী সানজিদা ও ডাকসু জিএস ফরহাদের বিয়ে

19

আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক সম্পন্ন

20
সর্বশেষ সব খবর