Deleted
প্রকাশ : বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নামছে বাংলার মেয়েরা

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নামছে বাংলার মেয়েরা

আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজ আয়োজন করেছে। আজ বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাতটায় জাতীয় স্টেডিয়ামে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ ও মালয়েশিয়া ছাড়াও এই সিরিজে অংশ নিচ্ছে ইউরোপের দল আজারবাইজান। ফিফা র‌্যাংকিংয়ে ৭৪ নম্বরে থাকা দেশটির নারী দলের এটিই প্রথম এশিয়া সফর। বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল এর আগে রাশিয়ার বিপক্ষে খেললেও, সিনিয়র দলের জন্য কোনো ইউরোপীয় প্রতিপক্ষের সঙ্গে খেলার এটাই প্রথম অভিজ্ঞতা। ২০২৭ সালের ব্রাজিলে নারী বিশ্বকাপের বাছাইপর্বের প্রস্তুতির জন্য আজারবাইজান ঢাকায় এসেছে। ইউরোপের বাছাইয়ে তারা হাঙ্গেরি, নর্থ মেসেডোনিয়া ও অ্যান্ডোরার সাথে ‘সি’ গ্রুপে রয়েছে।

ত্রিদেশীয় সিরিজ উপলক্ষে গতকাল (মঙ্গলবার) জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার জয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, "আমি আগেও বলেছি আজারবাইজান ও মালয়েশিয়ার বিপক্ষে জয়ের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। তাদের বিরুদ্ধে কিভাবে খেলবো সে সম্পর্কে কোচ ইতোমধ্যে আমাদের নির্দেশনা দিয়েছেন। ইনশাআল্লাহ টুর্নামেন্টে আমরা ভালো কিছু করে দেখাবো ও দেশকে ভালো ফুটবল উপহার দেবো।"

থাইল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক দুটি প্রীতি ম্যাচে যথাক্রমে ৩-০ ও ৫-১ গোলে পরাজিত হয়েছিল বাংলাদেশ। সেই ভুলগুলো শুধরে ওঠার ওপর জোর দিয়েছেন অধিনায়ক। আফঈদা বলেন, "আমরা ভুল থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করছি। থাইল্যান্ডের বিপক্ষে যা হয়েছে আশা করছি সেই ভুল আবারও হবে না।" জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় ভুটানে নারী লিগে খেলছিলেন। তাদের অনিয়মিত উপস্থিতি দলের পারফরম্যান্সে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না জানিয়ে আফঈদা বলেন, যারা ভুটানের লিগে খেলেছে তারা ইতোমধ্যে ক্যাম্পে যোগ দিয়েছে এবং গত ২৫ দিন যাবত তারা এই ত্রিদেশীয় সিরিজের জন্য প্রস্তুতি নিয়েছে। এখন দলের সকলের মধ্যে দারুণ একটি সমঝোতা রয়েছে।

আগামী ২ ডিসেম্বর আজারবাইজানের বিপক্ষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে। এর মাঝে ২৯ নভেম্বর মালয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামবে আজারবাইজান।

বাংলাদেশ স্কোয়াডে আছেন: রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী মন্ডল, নবীরন খাতুন, আফিদা খন্দকার (অধিনায়), কোহাতি কিসকু, মামনী চাকমা, শামসুন্নাহার (সিনিয়র), মোসা: হালিমা আখতার, মোসা: জয়নব বিবি রিতা, শিউলি আজিম, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, মোসা: মুনকি আখতার, স্বপ্না রানি, উমেলা মার্মা, শাহেদা আক্তার রিপা, মোসা: সুলতানা, মোসা: সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার (জুনিয়র), ঋতুপর্না চাকমা ও সিনহা জাহান শিখা। স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন মোসা: রুমা আক্তার ও তনিমা বিশ্বাস।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীর ধলিয়ায় দুর্ধর্ষ ডাকাতি: অর্ধ কোটি টাকার মালামাল লুট,

1

কেউ পাথর মারলে ফুল আর গালি দিলে আমরা সালাম দেব: হাসনাত

2

আদালত অবমাননা : নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ফজলুর রহমান

3

হঠাৎ অবশ হয়ে যাওয়া 'জিবিএস' রোগ

4

বেগম জিয়ার চিকিৎসায় চীনের মেডিকেল টিম এভারকেয়ারে

5

আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনো মূল্যে ঠিক রাখতে হবে: প্রধান উপদ

6

হাদির ওপর ‘হামলাকারীর’ বাড়ি বাউফলে, ১৭ লাখ টাকা লুটের মামলায়

7

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

8

নালিতাবাড়ীতে ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের জ

9

এনসিপি নেতা মোতালেবকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী আটক

10

কেউ চাইলে ফান্ডিংয়ের টাকা ফেরত দেবেন তাসনিম জারা

11

নির্বাচনে কারাবন্দিদের ভোট দেওয়ার নির্দেশিকা জারি করলো ইসি

12

রাশিয়া থেকে তেল কেনায় চটেছেন ট্রাম্প, ভারতকে দিতে হবে ৫০০ শত

13

মির্জা আব্বাসসহ বিএনপির ৪৫ নেতাকে নাশকতা মামলায় অব্যাহতি

14

ধামরাইয়ে ২ কোটি ৬০ লাখ টাকার হেরোইনসহ এক ব্যক্তি আটক

15

২৪ ঘণ্টায় ডেঙ্গু কেড়ে নিল আরো ৬ প্রাণ

16

মানবতাবিরোধী মামলায় হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আ

17

স্বামীর দেওয়া তথ্যে আয়েশাকে গ্রেফতার, জানা গেল চাঞ্চল্যকর তথ

18

হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া নিয়ে যা জানালেন শিশির

19

শেখ হাসিনা ফিরবেন, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু: সাবেক বিএনপি নেতা

20
সর্বশেষ সব খবর