Deleted
প্রকাশ : সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বেগমগঞ্জে মাইকে এলাকাবাসীকে ডেকে ‘ছিনতাইকারীকে’ পিটিয়ে হত্যা

বেগমগঞ্জে মাইকে এলাকাবাসীকে ডেকে ‘ছিনতাইকারীকে’ পিটিয়ে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ছিনতাইয়ের অভিযোগে মসজিদের মাইকে এলাকাবাসীকে ডেকে ফখরুল ইসলাম মঞ্জু (২৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার হাজীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

নিহত ফখরুল ইসলাম মঞ্জু চৌমুহনী পৌরসভার ৯নং ওয়ার্ডের পৌর হাজীপুর এলাকার রোহন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বেগমগঞ্জ ও বিভিন্ন থানায় চাঁদাবাজি, ছিনতাই, অস্ত্রসহ পাঁচটির বেশি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টায় মঞ্জু দক্ষিণ হাজীপুর এলাকার মন্দার বাড়ির সামনে এক ব্যবসায়ীকে সিএনজি অটোরিকশা থেকে নামিয়ে ২০ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। সে সময় বিষয়টি জানাজানি হলে মসজিদের মাইকে এলাকাবাসীকে ডেকে অবরুদ্ধ করে পিটুনি দিলে সেখানে তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয়দের তথ্য মতে, নিহত মঞ্জু এলাকার একজন চিহ্নিত অপরাধী। সে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিল।

বেগমগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর বারী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত মঞ্জুর বিরুদ্ধে থানায় পাঁচটির বেশি মামলা রয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা, কী কারণে তাকে হত্যা করেছে তা উদঘাটনে তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণ দায়িত্ব দিলে ফের দুর্নীতির বিরুদ্ধে লড়বে বিএনপি: তার

1

‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি’ অধ্যাদেশের খসড়া প্রস্তুত: আসিফ ন

2

ইসরাইল-ফিলিস্তিন সংঘাত; দ্বিরাষ্ট্র গঠনই সমাধানের একমাত্র পথ

3

যশোরে মনোনয়ন বাতিল হলো বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই প্রার্থ

4

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে মাঠে প্রশাসন নিরপেক্ষ থাকবে:

5

মসজিদ ভেঙে মন্দির নির্মাণ, ভারত নিয়ে বিশ্বকে সতর্ক করল পাকিস

6

দেড় মাস প্রেমের পর বিয়ের পিড়িতে মম

7

ঢাকার ১৩ আসনে প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি

8

মুছাব্বির হত্যায় ‘প্রাইম শুটার’ জিনাত ও পরিকল্পনাকারীসহ গ্রে

9

সরকার নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের প্রভাবিত করবে না: পররাষ

10

সিলেটে ‘সাদা পাথর’ কাণ্ডে অভিযুক্ত সাহাব উদ্দিনের বহিষ্কারা

11

দেশের আকাশসীমায় প্রবেশ করেই যা লিখলেন তারেক রহমান

12

হঠাৎ অবশ হয়ে যাওয়া 'জিবিএস' রোগ

13

শিক্ষক কর্তৃক হিজাব পরিহাস: ফেনী কলেজে তদন্ত কমিটি গঠন

14

`বিএনপিতে বিভেদের চেষ্টা', সতর্ক থাকতে বললেন মির্জা ফখরুল

15

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

16

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্লুটোনিয়াম চুক্তি চূড়ান্তভাবে বাতিল ক

17

ফিরছেন কামিন্স , ব্রিসবেনে থাকছেন না হ্যাজেলউড

18

দিনাজপুরে চার দিন পর দেখা মিললো সূর্যের

19

বরগুনায় সড়ক দুর্ঘটনায় কৃষক দলের নেতা নিহত

20
সর্বশেষ সব খবর