Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন : শিবির সভাপতি

জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন : শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ থেকে বিভাজনের রাজনীতির কবর দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন; কিন্তু বর্তমানের বিএনপি শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদের পথেই হাঁটছে। জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের মানুষ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে একটি রাজনৈতিক দল সেই স্বপ্নকে পিষে মারার অপচেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির জুলাই শহীদদের স্বপ্ন নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেবে না। আমরা জীবনবাজি রেখে শহীদদের স্বপ্ন পূরণ করব ইনশাআল্লাহ।
বৃহস্পতিবার বিকালে বগুড়ার নন্দীগ্রামে মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আন্তর্জাতিক ছাত্র ও যুব ফেডারেশনের (ইফসু) মহাসচিব ড. মোস্তফা ফয়সাল পারভেজ আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম এসব কথা বলেন।
ড. মোস্তফা ফয়সাল পারভেজের সভাপতিত্বে ছাত্র ও যুব সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- ডাকসুর ভিপি সাদিক কায়েম, চাকসুর ভিপি ইবরাহীম রনি এবং রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।
বক্তব্য রাখেন- পাবনা-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মমিন, জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, ডাকসুর নির্বাহী সদস্য মিফতাহুল হোসাইন মারুফ, বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হক সরকার প্রমুখ।
শিবির সভাপতি জাহিদুল ইসলাম আরও বলেন, ফ্যাসিবাদী শাসনামলে হাজার হাজার মানুষকে খুন, গুম করা হয়েছে। শত শত শিবির নেতাকর্মীকে খুন করা হয়েছে। অগণিত নেতাকর্মীকে গুম করা হয়েছে। যাদের অনেকের খোঁজ এখনো পাওয়া যায়নি।
তিনি বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশের যে অপার সম্ভাবনা তৈরি হয়েছে, এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
তিনি বক্তব্যের শুরুতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করেন। শিবির সভাপতি দেশের জন্য বেগম খালেদা জিয়ার অবদান ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে তার অপরিহার্যতা তুলে ধরেন।
বিশেষ অতিথি ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, শত শত শহীদের জীবনের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন। এ দেশে আর কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, কোনো সন্ত্রাসীর ঠাঁই হবে না। নতুন বাংলাদেশ হবে জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ।
রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ছাব্বিশ জুলাইয়ের আগের রাজনীতি আর চলবে না। দেশের মানুষ নতুন ধারার রাজনীতি চায়। যারা জনগণের ভাষা বুঝতে অক্ষম হবেন তারা ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন।
চাকসু ভিপি ইবরাহীম রনি বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুজন বাংলাদেশি হত্যা করেছে। এরপর দেশের বড় দলের দাবিদার রাজনৈতিক দল একটি বিবৃতিও দিতে পারেনি। দেশের ছাত্রসমাজ কোনো তাঁবেদার ক্ষমতায় দেখতে চায় না।
আযহার/সকালবেলা 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিএল শুরুর আগেই চট্টগ্রামের দায়িত্ব ছাড়লেন বাশার

1

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন নাহিদ ইসলাম

2

বেতন–ভাতা কাঠামো নিয়ে পে কমিশনের নতুন পদক্ষেপ

3

তারেক রহমানের বগুড়া আগমন উপলক্ষে জেলা ছাত্রদলের স্বাগত মিছিল

4

প্রিয় নেতার অপেক্ষায় স্মৃতিসৌধে লাখো নেতাকর্মী

5

আসন নিয়ে বিএনপির ওপর অসন্তুষ্ট মিত্ররা, বাড়ছে দূরত্ব

6

বাংলাদেশের সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন

7

হাদি হত্যার বিচার দাবি: তারেক রহমান ফিরতেই ফের শাহবাগ অবরোধে

8

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভিসা কার্যক্রম বন্ধ

9

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

10

বাংলাদেশ-পাকিস্তানের শিক্ষার্থীদের ভর্তি বন্ধ যুক্তরাজ্যে

11

অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে ধান, আলু ও শীতকালীন সবজি

12

নির্বাচন বাধাগ্রস্ত ও নস্যাতের চেষ্টা আ.লীগের

13

আলোচিত কুকুরছানা হত্যা মামলায় অভিযুক্ত গ্রেপ্তার

14

তেহরানে সাময়িকভাবে বন্ধ ব্রিটিশ দূতাবাস

15

আরো সাড়ে ৪ মাস বাড়লো সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

16

আবারও গাজায় ইসরাইলি হামলা, সাংবাদিকসহ নিহত ৫

17

হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া নিয়ে যা জানালেন শিশির

18

স্বয়ংক্রিয় নিবন্ধন পাচ্ছে সব বৈধ-অবৈধ ফোন

19

নিউইয়র্কের কারাগারে মাদুরো, বললেন ‘শুভ রাত্রি’

20
সর্বশেষ সব খবর