Deleted
প্রকাশ : সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নওগাঁয় বিল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নওগাঁয় বিল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মাহবুবুজ্জামান সেতু, স্টাফ রিপোর্টার:

নওগাঁর মান্দা উপজেলায় খৈরাল বিল থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কসব ইউনিয়নের শিয়াটা স্কুলসংলগ্ন খৈরাল বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার সকাল ৭টার দিকে বোরো ধান রোপণের জন্য জমি প্রস্তুত করতে গিয়ে স্থানীয় কৃষকরা বিলে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মরদেহটির কাছাকাছি রহিদুল ইসলাম নামের এক ব্যক্তির ডিপ টিউবওয়েল (গভীর নলকূপ)-এর ট্রান্সফরমার নামানো ছিল। মরদেহে বিদ্যুৎস্পৃষ্টের চিহ্ন থাকায় ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য সুরক্ষায় মহানবী (সা.)-এর ১০টি কালজয়ী সুন্নত

1

নির্বাচন পরিচালনায় এনসিপির ১৬ উপকমিটি গঠন

2

কুরআন পোড়ানোয় যুবকের বাড়ি ভাঙচুর, অভিযুক্ত আটক

3

শুরু হলো জকসু নির্বাচনের ভোটগ্রহণ

4

মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা

5

আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক সম্পন্ন

6

বিএনপি নেতা ডাবলু হত্যায় সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা মির্জা

7

'মামলা ভিত্তিহীন' দাবী অভিনেত্রী মেহজাবীনের

8

'আমরা কাঁদতে নয়, ফাঁসির দাবি নিয়ে এসেছি'

9

জেবুকে ঘিরে কৌতূহল দেখে মজা পাচ্ছে জাইমা রহমান

10

৩১ ঘণ্টায় ৪ বার, বড় ভূমিকম্পের উচ্চঝুঁকিতে দেশ

11

একদল চলে গেছে, আরেকদল পেশিশক্তিতে চাঁদাবাজিতে নেমে পড়েছে: জ

12

মেহেরপুরে ইটভাটায় অভিযানে এক লক্ষ টাকা জরিমানা

13

তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

14

কড়াইল বস্তিতে আগুনের ধ্বংসলীলা: সব পুড়ে ছাই হলেও অক্ষত মসজ

15

শিকাগোতে ট্রাম্পের সেনা মোতায়েন ঠেকিয়ে দিলো সুপ্রিম কোর্ট

16

কিশোরগঞ্জে ফিশারী দখলচেষ্টা: বিএনপি নেতার বিরুদ্ধে ভয়ভীতি প

17

দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়ার জেলজীবন

18

মালয়েশিয়ায় ১৮৪ অবৈধ অভিবাসী আটক, আছে বাংলাদেশিও

19

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানকে অব্যাহতি

20
সর্বশেষ সব খবর