Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরাইলের ভয়াবহ হামলা, নিহত ২৮

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরাইলের ভয়াবহ হামলা, নিহত ২৮

চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে নিহত হয়েছেন অন্তত ২৮ জন। এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে ৭৭ জন।

বুধবার (১৯ নভেম্বর) গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার তিনটি লক্ষ্যবস্তুতে, গাজার প্রধান শহর গাজা সিটির পূর্বাঞ্চলীয় এলাকা শুজাইয়া এবং জয়তুনে একটি করে ভবনে আঘাত হেনেছে আইডিএফের বোমা। এতে এই হতাহতের ঘটনা ঘটেছে। খবর আলজাজিরার।

আলজাজিরার গাজা প্রতিনিধি হানি মাহমুদ বলেন, আইডিএফের বোমার আঘাতে একটি ভবনে এক পরিবারের বাবা, মা এবং তিন সন্তানসহ পরিবারের সব সদস্য নিহত হয়েছেন। গাজার ফিলিস্তিনিরা ব্যাপক আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন; কারণ গাজায় এখনো যুদ্ধ পরিস্থিতি চলছে এবং আইডিএফের নিত্যদিনের সহিংসতায় ফিলিস্তিনিরা নিহত হচ্ছেন।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ-পূর্ব গাজার খান ইউনিসে কর্মরত ইসরাইলি সেনাদের ওপর বেশ কয়েকজন সন্ত্রাসী গুলি চালানোর পর হামাসের লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে।

এদিকে হামলার পর এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, বুধবার গাজার যেসব লক্ষ্যবস্তুতে আঘাত করেছে ইসরাইলি বাহিনী, সেগুলোর সবই হামাসের লক্ষ্যবস্তু ছিল। এই হামলায় যুদ্ধবিরতির লঙ্ঘন হয়নি, বরং যুদ্ধবিরতির শর্তের আওতার মধ্যেই পরিচালিত হয়েছে এই হামলা।

আইডিএফের বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজার খান ইউনিস এবং গাজা সিটিতে হামাসের সঙ্গে সংশ্লিস্ট মোট পাঁচটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ভবিষ্যতেও এমন হামলা অব্যাহত থাকবে। ইসরাইলের রাষ্ট্রের জন্য হুমকি হয়ে ওঠা যে কোনো কিছুকে ধ্বংসের জন্য প্রতিরক্ষা বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।

এই হামলাকে একটি বিপজ্জনক উত্তেজনা হিসাবে নিন্দা জানিয়েছে হামাস। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর সংস্করণ প্রত্যাখ্যান করেছে সংগঠনটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানছড়িতে শীতার্তদের পাশে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি: ৬৫ পরি

1

হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দিল ঢাকা

2

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি-জামায়াত-এনসিপির প্রতিনিধ

3

মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় বোর্ডের

4

‘জুলাই সনদে স্বাক্ষর করলেও দুই ভাগে বিভক্ত রাজনৈতিক দলগুলো’

5

আদালত অবমাননার অভিযোগ থেকে আইনজীবী ফজলুর রহমানকে অব্যাহতি

6

যে কারণে নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না

7

ভেনেজুয়েলায় ইসলামের প্রচার ও প্রসার: যেভাবে গড়ে উঠল শক্তিশাল

8

টাঙ্গাইলের ২ আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাদের সিদ্দিকির

9

পাকিস্তানে হামলায় ছয় সেনা নিহত, আফগানিস্তানের সঙ্গে বাড়ছে উত

10

মাজার জিয়ারতে গিয়ে ওমানে নিহত ৩ বাংলাদেশি

11

নাশকতার অভিযোগে দিনাজপুরে ৫৯ আওয়ামী লীগ নেতাকর্মীসহ ৮৬ জন গ

12

চার খুনের মামলায় ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন

13

দেবীদ্বারে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণায় সন্দেহভাজন

14

ভালোবাসায় তালাবদ্ধ পরী-শাওন !

15

আইনি বাধার মুখে ৩ শহর থেকে ট্রাম্পের সেনা প্রত্যাহার

16

নির্বাচনে ৩০০ বিচারক চাইলেন সিইসি, কাল বা পরশু তফসিল

17

খারাপ কোলেস্টেরল কমিয়ে হার্টের যত্ন নেয় যে মসলা

18

‘দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে চলছে খালেদা জিয়ার চিকিৎসা’

19

মুন্সীগঞ্জে শ্রমিকলীগ নেতাসহ ৩ ডাকাত গ্রেপ্তার

20
সর্বশেষ সব খবর