Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মৃত্যুর সংবাদ গুজব, ইমরান খান বেঁচে আছেন: কারা কর্তৃপক্ষ

মৃত্যুর সংবাদ গুজব, ইমরান খান বেঁচে আছেন: কারা কর্তৃপক্ষ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান সুস্থ আছেন এবং আদিয়ালা কারাগারেই আছে। সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যু ও তাকে অন্যত্র স্থানান্তরের গুজব উড়িয়ে দিয়ে এ তথ্য জানান  রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ। 

এর আগে বুধবার ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তার বোনেরা তারতার সঙ্গে বারবার দেখা করতে চাইলেও অনুমতি দেওয়া হয়নি। সেই সঙ্গে আদিয়ালা কারাগারের বাইরে তাদের ওপর নিরাপত্তা বাহিনীর সহিংস হামলার পর রহস্য আরও ঘনীভূত হয়। 

এমন অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে যে, ইমরান খান কারা হেফাজতে মারা গেছেন। এই খবর তার সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। যার প্রেক্ষিতে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো পাকিস্তান। আদিয়ালা কারাগার এলাকায় জড়ো হয়েছেন হাজার হাজার পিটিআই নেতাকর্মী। 

এই পরিস্থিতিতে ইমরান খানের মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে এক বিবৃতিতে আদিয়ালা কারা কর্তৃপক্ষ বলেছে, ‘আদিয়ালা থেকে তাকে অন্যত্র সরানোর খবর সত্য নয়। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন। তার অসুস্থতার খবর ভিত্তিহীন এবং তার সুস্থতা নিশ্চিত করা হচ্ছে।’

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, কারাগারে ইমরান খানকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, তিনি কারাগারে থেকে যে সুবিধা পেতেন ইমরান খান এরচেয়েও বেশি পাচ্ছেন।
খাজা আসিফ বলেন, ‘তার জন্য যে খাবার আসে সেটির মেন্যু দেখুন। এগুলো পাঁচ তারকা হোটেলেও নেই। কারাগারে তার কাছে টেলিভিশনও আছে। তিনি নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো চ্যানেল দেখতে পারেন। তার সঙ্গে ব্যায়ামের সরঞ্জামও আছে। 

এছাড়া সাবেক এ প্রধানমন্ত্রীর জন্য ডাবল বেডের ব্যবস্থাও করা হয়েছে বলে দাবি করেন খাজা আসিফ। 

উল্লেখ্য, ২০২২ সালে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর তার বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন মামলা দেওয়া হয়। এছাড়া সেনাবাহিনীর সদরদপ্তরে হামলা, রাষ্ট্রের গোপন নথি ফাঁসের অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে। এরপর ২০২৩ সালে তাকে গ্রেফতার করা হয়। একবার ছাড়া পেলেও পরবর্তীতে আবার গ্রেফতার করা হয় এরপর ২০২৩ সালের আগস্ট থেকে জেলেই আছেন তিনি।

সূত্র: জিও টিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম জিয়া-তারেক রহমানের নিরাপত্তা প্রধান শামছুল ইসলাম

1

নির্বাচনে ৯ দিন মাঠে তৎপর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্

2

মাজার জিয়ারতে গিয়ে ওমানে নিহত ৩ বাংলাদেশি

3

জুলাই গণহত্যা: সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জনকে ট্রাইব্য

4

নদীতে খেলতে গিয়ে পাঁচ শিশু নিখোঁজ, চারজনের লাশ উদ্ধার

5

ভূ-তাত্ত্বিক সতর্কবার্তা: বাংলাদেশের সবচেয়ে ধ্বংসাত্মক ভূমি

6

স্বাক্ষর জাল করে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক ক

7

ভালুকায় পিকআপসহ ৪৮০ বোতল বিদেশি মদ জব্দ, আটক ১

8

দেশে খাদ্য নিরাপত্তার সংকট, করণীয় কী?

9

গাজায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

10

ভূমিকম্পে ঢাকায় নিহত ৩

11

দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়ার জেলজীবন

12

‘অখেলোয়াড়সুলভ আচরণের জবাব মাঠেই দেব’: ভারতকে হুঁশিয়ারি শাহিন

13

'বিদেশ নেওয়া হতে পারে খালেদা জিয়াকে'

14

ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ৩ ফিলিস্তিনি

15

মসজিদে হারামের ৩ তলা থেকে লাফ দিলেন যুবক

16

‘নারী নিরাপদ না হলে বাংলাদেশ অদম্য নয়’—জন্মদিনে তারেক রহমানে

17

মিথ্যা সংবাদের প্রতিবাদে নিয়ামতপুরে বিএনপি নেতার সংবাদ সম্মে

18

১২ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ: বিডব্লিউওটি

19

মালয়েশিয়ায় ১৮৪ অবৈধ অভিবাসী আটক, আছে বাংলাদেশিও

20
সর্বশেষ সব খবর