Deleted
প্রকাশ : শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মাদুরো ও তার স্ত্রীকে আটকের দাবি ট্রাম্পের

মাদুরো ও তার স্ত্রীকে আটকের দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ভেনেজুয়েলার বিরুদ্ধে বড় আকারের হামলা চালানো হয়েছে। এই হামলার পর দেশটির রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।’

আজ শনিবার নিজ মালিকানাধীন ট্রুথ সোশ্যালের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান ডোনাল্ড ট্রাম্প।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ভেতরে সামরিক স্থাপনাসহ একাধিক স্থাপনায় হামলার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক সহযোগীমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে। 

এরই মধ্যে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের পর আকাশে ধোঁয়া উঠতে দেখা গেছে—এমন ছবিও প্রকাশ পেয়েছে। ভেনেজুয়েলা সরকার এই হামলাকে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন হিসেবে প্রত্যাখ্যান ও তীব্র নিন্দা জানিয়েছে।

বিভিন্ন স্থানে একের পর এক বিস্ফোরণের খবর পাওয়ার পর রাজধানীর আশপাশের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে।

এর আগে সোমবার ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার কথিত মাদকবাহী নৌযানের সঙ্গে যুক্ত একটি ডকিং এলাকা লক্ষ্য করে হামলা চালিয়ে তা ধ্বংস করেছে।

তবে এটি সামরিক বাহিনী নাকি সিআইএ পরিচালিত অভিযান ছিল—সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি ট্রাম্প। হামলার সুনির্দিষ্ট স্থানও তিনি উল্লেখ করেননি; শুধু বলেন, এটি ছিল উপকূলীয় এলাকায়।

নতুন এই হামলাই ভেনেজুয়েলার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের প্রথম স্থলভিত্তিক হামলা বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা

1

বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এলেন ব্রিটিশ চিকিৎসক

2

গাজায় শান্তি ফেরাতে ট্রাম্পের প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায়

3

শিশু সাজিদকে জীবিত উদ্ধার, চলছে চিকিৎসা

4

অপরাজিত মুশফিকের সেঞ্চুরীতে ৫০৯ রানের লিড বাংলাদেশের

5

রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন

6

দেশের স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেন: জামায়াত আমির

7

জুলাই সনদ সমঝোতায় ড. ইউনূসকে মধ্যস্তাকারী চায় জামায়াতসহ ৮ দল

8

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আটক আদেশে আতাউর রহমান বিক্রমপুরীকে

9

গাজীপুর-কিশোরগঞ্জের পর এবার পাবনায় জয় বাংলা স্লোগান দিয়ে গ্র

10

'প্রধান উপদেষ্টা ড. ইউনূস 'জুলাই সনদ' লঙ্ঘন করেছেন'

11

রাজনীতিতে আসার আগেই স্বামী হারান খালেদা জিয়া: দুই হাজার টাকা

12

৪৫৩ পৃষ্ঠার রায়, ঘোষণা হবে ৬ ভাগে

13

আলোর মুখ দেখছে না প্রধান উপদেষ্টার ‘মার্চিং অর্ডার’ বাস্তবায়

14

কিশোরগঞ্জে তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও খাবার

15

প্লট বরাদ্দে জালিয়াতির ৩ মামলায় হাসিনার ২১ বছরের কারাদণ্ড

16

আবারও দাম বাড়ল এলপি গ্যাসের

17

মনোনয়নপত্র জমার সময়সীমা বাড়ানোর আবেদন

18

তফশিল ঘোষনা চলতি সপ্তাহেই : ইসি সানাউল্লাহ

19

প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রায

20
সর্বশেষ সব খবর