Ziaur Rahman Bokul
প্রকাশ : রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০২:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তারেক রহমানকে বরণ করতে ঢাকায় যাচ্ছে বরিশালের লক্ষাধিক নেতাকর্মী ১৫ লঞ্চ ও শতাধিক গাড়ির বহর প্রস্তুত

তারেক রহমানকে বরণ করতে ঢাকায় যাচ্ছে বরিশালের লক্ষাধিক নেতাকর্মী ১৫ লঞ্চ ও শতাধিক গাড়ির বহর প্রস্তুত

বরিশাল প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বরিশাল জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। দলীয় প্রধানকে বরণ করে নিতে বরিশাল থেকে লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় যাওয়ার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

জানা গেছে, নেতাকর্মীদের ঢাকায় পৌঁছানোর জন্য ঢাকা-বরিশাল নৌরুটে চলাচলকারী ১৫টি বিশাল লঞ্চ এবং সড়কপথে শতাধিক বাস ও গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

মহানগর বিএনপির প্রস্তুতি: বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার জানান, ‘‘আমাদের রাজনৈতিক অভিভাবক তারেক রহমানের আগমন উপলক্ষে আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। আগামী ২৪ ডিসেম্বর রাতে নগরীর লঞ্চঘাট থেকে ৫টি লঞ্চ নেতাকর্মীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এছাড়া ২৫ ডিসেম্বর সকালে নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে ২০টি বাস রওনা হবে।’’

তিনি আরও জানান, ২৫ তারিখ ঢাকায় সংবর্ধনা অনুষ্ঠান শেষ করে নেতাকর্মীরা আবার বরিশালের উদ্দেশ্যে রওনা হবেন।

জেলা বিএনপির পরিকল্পনা: ভিড় এড়াতে এবং সুশৃঙ্খলভাবে ঢাকায় পৌঁছাতে উপজেলাভিত্তিক পরিকল্পনা করেছে জেলা বিএনপি। বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন বলেন, ‘‘সব নেতাকর্মীকে এক জায়গা থেকে নেওয়া হলে প্রচণ্ড ভিড় হবে। তাই ১০টি উপজেলা থেকে ১০টি লঞ্চ সরাসরি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর সদর উপজেলার নেতাকর্মীরা নগরী থেকে আলাদাভাবে যাত্রা করবেন।’’

নেতাকর্মীদের উচ্ছ্বাস: দীর্ঘ নির্বাসনের পর নেতার ফেরা নিয়ে উচ্ছ্বসিত তৃণমূল। বরিশাল মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, ‘‘স্বৈরাচারী আওয়ামী লীগের অত্যাচারে তারেক রহমান দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থান করতে বাধ্য হয়েছেন। এখন তিনি দেশে ফিরছেন, এতে নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইছে। আগামী ২৫ ডিসেম্বর বরিশাল জেলা ও মহানগরের সব নেতাকর্মী ঢাকায় উপস্থিত থাকবেন।’’

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডনে শাহরুখ-কাজলের ভাস্কর্য নিয়ে তোলপাড়

1

দুই গ্রুপের সংঘর্ষে নিহত-১ , বিএনপি অফিস ভাঙচুর ও জিয়া-খালেদ

2

বাংলাদেশে কারও কোনো নিরাপত্তার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্

3

একদিনে গ্রেফতার ১৬৪৯, উদ্ধার আগ্নেয়াস্ত্র ককটেল

4

মৃত্যুঝুঁকি নিয়ে ধ্বংসস্তূপের ভেতর দিন কাটছে গাজাবাসীর

5

টানা এক সপ্তাহ শৈত্যপ্রবাহের পর ফের তাপমাত্রা কমলো তেঁতুলিয়া

6

জকসু নির্বাচনে বাজিমাত: বিপুল ভোটে এজিএস হলেন সাতক্ষীরার মাস

7

জাতীয় নির্বাচন: ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বিএনপি

8

সিরিয়ায় অতর্কিত হামলা, ২ মার্কিন সেনা নিহত

9

তারেক রহমানকে স্বাগত জানাতে নতুন সাজে বগুড়া

10

বেগম জিয়ার সমাধিতে নাতনি জাইমাসহ স্বজনদের শ্রদ্ধা

11

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড পেলেন ইঞ্জিনিয়া

12

মা ঋণ নিলে যোগাযোগ করবেন, আঘাত দিলে ক্ষমাপ্রার্থী: তারেক রহম

13

ইরানকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করার নির্দেশ দিয়ে রেখেছেন ট্রাম্প!

14

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১০, হাসপাতালে ভর্তি ১,০৬৯ জন

15

মাদকের মতো হও, তাদেরকে তোমার জন্য মরতে দাও : মন্দিরা

16

নির্বাচনে ইসিকে সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

17

এই বাংলাদেশের স্বপ্ন আমি কোনোদিন দেখিনি: মির্জা ফখরুল

18

বন্ধুকে হত্যার পর রক্তমাখা কুড়াল নিয়ে থানায় আত্মসমর্পণ

19

মাদারগঞ্জে পৌর যুবদল নেতাসহ ৯ জুয়াড়ি আটক

20
সর্বশেষ সব খবর