Ziaur Rahman Bokul
প্রকাশ : সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপির মনোনয়ন: বিভিন্ন আসনে ধানের শীষের প্রার্থী চূড়ান্ত, বাদ পড়ছেন বিতর্কিতরা

বিএনপির মনোনয়ন: বিভিন্ন আসনে ধানের শীষের প্রার্থী চূড়ান্ত, বাদ পড়ছেন বিতর্কিতরা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির তিন দিনের রুদ্ধদ্বার কর্মশালা শেষ হয়েছে। এই কর্মশালায় যাদের আমন্ত্রণ জানানো হয়েছে, তাদের প্রার্থিতা প্রায় নিশ্চিত। এর মাধ্যমে বাগেরহাট ও লক্ষ্মীপুরসহ দেশের বেশ কিছু আসনের প্রার্থীরা চূড়ান্ত ‘সুখবর’ পেতে যাচ্ছেন।

তবে বেশ কিছু আসনে আগে থেকে ধারণা করা হেভিওয়েট প্রার্থীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কর্মশালায় ডাক না পাওয়ায় তাদের বাদ পড়ার সম্ভাবনা প্রবল হয়েছে।

বাগেরহাট ও লক্ষ্মীপুরে সুখবর: বাগেরহাট জেলার ৪টি আসনেই দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। কর্মশালায় উপস্থিত থাকা সাপেক্ষে যাদের মনোনয়ন নিশ্চিত তারা হলেন—

  • বাগেরহাট-১: কপিল কৃষ্ণ মন্ডল।

  • বাগেরহাট-২: ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

  • বাগেরহাট-৩: ড. শেখ ফরিদুল ইসলাম।

  • বাগেরহাট-৪: সোমনাথ দে।

এছাড়া লক্ষ্মীপুরের ৪টি আসনেই ধানের শীষের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

  • লক্ষ্মীপুর-১: শাহাদাত হোসেন সেলিম।

  • লক্ষ্মীপুর-২: আবুল খায়ের ভূঁইয়া।

  • লক্ষ্মীপুর-৩: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

  • লক্ষ্মীপুর-৪: আশরাফ উদ্দিন নিজান।

বাদ পড়ছেন যারা: কর্মশালায় ডাক না পাওয়ায় ঝালকাঠি-২ আসনের ইসরাত সুলতানা ইলেন ভুট্টু, চট্টগ্রাম-৬ আসনের গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং যশোর-৬ আসনের কাজী রওনকুল ইসলামসহ কয়েকজন হেভিওয়েট নেতার প্রার্থিতা বাতিলের ইঙ্গিত পাওয়া গেছে। চট্টগ্রাম-৪ আসনেও প্রার্থী পরিবর্তনের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

এদিকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তনের জোরালো আভাস পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত কিশোরগঞ্জ-১ আসন। দলীয় সূত্রে জানা গেছে, এই আসনে যাকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছিল, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠায় হাইকমান্ড কঠোর অবস্থানে যাচ্ছে। ওই নেতার বিরুদ্ধে সম্প্রতি আওয়ামী প্রীতি, চাঁদাবাজি এবং দখলদারিত্বের একাধিক সংবাদ গণমাধ্যমে প্রকাশ পায়।

এমন পরিস্থিতিতে ওই বিতর্কিত নেতার মনোনয়ন বাতিল চেয়ে একজোট হয়েছেন আসনের অন্যান্য মনোনয়নপ্রত্যাশীরা। তারা ঐক্যবদ্ধ হয়ে ওই প্রার্থীর বিতর্কিত কর্মকাণ্ড তুলে ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত দরখাস্ত জমা দিয়েছেন। দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে, অন্যান্য প্রার্থীদের এই যৌথ আবেদন এবং তৃণমূলের ক্ষোভের বিষয়টি বর্তমানে তারেক রহমানের বিবেচনাধীন রয়েছে। ফলে এই আসনে প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থীর পরিবর্তে স্বচ্ছ ভাবমূর্তির নতুন কেউ ধানের শীষের টিকিট পেতে যাচ্ছেন, এমন সম্ভাবনাই এখন প্রবল।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে শৈত্যপ্রবাহের আভাস, তাপমাত্রা ১৪ দশমিক ৪

1

আলাস্কায় সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

2

তিন দিনের মধ্যে সারা দেশ থেকে ব্যানার-পোস্টার সরানোর ঘোষণা ব

3

বিটিআরসি ঘেরাও করে মোবাইল ব্যবসায়ীদের আন্দোলন

4

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হল চরমোনাইর অগ্রহায়ণ মাহফিল

5

ফেসবুকে আ.লীগের পক্ষে পোস্ট দেওয়ায় ইবি ছাত্রকে থানায় সোপর্দ

6

প্রথমবারের মতো স্বর্ণের দাম ছাড়ালো ৪৫০০ ডলার

7

আরো সাড়ে ৪ মাস বাড়লো সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

8

বাঘাইছড়িতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফ

9

ফয়সালের ভারতে পালানোর বিষয় স্বীকার করলো পুলিশ

10

হাদির ওপর ‘হামলাকারীর’ বাড়ি বাউফলে, ১৭ লাখ টাকা লুটের মামলায়

11

বোটানিক্যাল গার্ডেনে চালু হলো ‘খালি পায়ে হাঁটার পথ’

12

তারেক রহমানের একান্ত সচিব আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শ

13

যুদ্ধবিরতির তোয়াক্কা না করে গাজায় চলছে ইসরাইলি আগ্রাসন

14

ইরান জুড়ে বিক্ষোভ, এক সপ্তাহে নিহত অন্তত ১৬

15

এই বাংলাদেশের স্বপ্ন আমি কোনোদিন দেখিনি: মির্জা ফখরুল

16

কিশোরগঞ্জ-১ আসনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে খালেদ সাইফুল্লাহ সোহে

17

নরসিংদী থেকে হাদির ওপর হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার: র‌্যাব

18

ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা নির্ধারণ করবে গণভোট: আলী

19

যুক্তরাষ্ট্রে ১ লাখ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি

20
সর্বশেষ সব খবর