Deleted
প্রকাশ : শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা

খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুল্যান্স ফ্লাইটটিকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ হিসেবে ঘোষণা করা হয়েছে। 

এ বিষয়ে ফ্লাইট শিডিউল অনুমোদন দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষও ইতোমধ্যে ল্যান্ডিং ক্লিয়ারেন্স দিয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘৯ ডিসেম্বর এয়ার অ্যাম্বুল্যান্স ঢাকায় পৌঁছাবে এবং ১০ ডিসেম্বর ঢাকা ত্যাগ করবে। ভিভিআইপি মুভমেন্ট বিবেচনায় বিমানবন্দরে ল্যান্ডিং থেকে টেকঅফ পর্যন্ত সব ধরনের নিরাপত্তা ও অপারেশনাল প্রস্তুতি রাখা হয়েছে। প্রয়োজনীয় রুট ও চূড়ান্ত সময় নিশ্চিত হওয়া মাত্র সংশ্লিষ্ট সব ইউনিট সক্রিয় হবে।’

 
এদিকে শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে এভারকেয়ার হাসপাতালের বাইরে ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিমান ভ্রমণের উপযোগী না হওয়ায় তার লন্ডনযাত্রা বিলম্বিত হচ্ছে।’

তিনি আরো জানান, শুক্রবার এয়ার অ্যাম্বুল্যান্সের কারিগরি ত্রুটিও একটি কারণ ছিল। তবে ওই সময়ে মেডিক্যাল বোর্ড জরুরিভাবে সিদ্ধান্ত নেয় যে খালেদা জিয়ার তখন ফ্লাই করা উচিত হবে না। ফলে বিদেশে নেওয়ার প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হয়েছে। ভবিষ্যতেও তার শারীরিক অবস্থাই নির্ধারণ করবে কখন তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া সম্ভব হবে।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে পরাজিত করেছে ইরান

1

আরো সাড়ে ৪ মাস বাড়লো সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

2

‘পরাজিত ফ্যাসিস্ট শক্তি এই দেশে আর ফিরে আসবে না’: প্রধান উপদ

3

র‌্যাগিংয়ের দায়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহ

4

তফসিলের আগেই দেশে ফিরে ভোটার হতে হবে তারেক রহমানকে

5

গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন

6

বিএনপির নতুন কর্মসূচি, মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে দেশনেত

7

রেকর্ডসংখ্যক মুসল্লির অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

8

ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছেড়েছেন জোবাইদা রহমান

9

দল ঐক্যবদ্ধ না থাকলে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করতে পারে : তা

10

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

11

এইচএসসি পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন ২ হাজার ৩৩১ জনের

12

খুলছে সম্ভাবনার নতুন দুয়ার: জাপান নেবে এক লাখ বাংলাদেশি কর্ম

13

নভেম্বরের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমেদ

14

হজের অনুমতি মিলবে না দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের

15

অবশেষে প্রাণঘাতী সংঘাতের অবসান, যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্ব

16

আশরাফুল হত্যার নেপথ্যে যে কারণ, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

17

অনশনের পর নিবন্ধন পাচ্ছে তারেকের আমজনতার দল

18

চলতি মাসের শেষের দিকে দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আ

19

সন্ধ্যায় দেশে পৌঁছাবে হাদির মরদেহ, শনিবার জানাজা

20
সর্বশেষ সব খবর