Ziaur Rahman Bokul
প্রকাশ : মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১২:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অপহরণের নাটক সাজিয়েছিলেন মুফতি মুহিব্বুল্লাহ, নিজেই করলেন স্বীকার

অপহরণের নাটক সাজিয়েছিলেন মুফতি মুহিব্বুল্লাহ, নিজেই করলেন স্বীকার

গাজীপুরের টঙ্গীর টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজী নিজেই অপহরণের নাটক সাজিয়েছেন। তিনি নিজেই নিজের পায়ে শিকল লাগিয়ে শুয়ে ছিলেন, সব কিছুই তার নিজের পরিকল্পিত কাজ। তাকে পঞ্চগড়ে কেউ নিয়ে যায়নি বলে জানিয়েছেন তদন্তে যুক্ত পুলিশের এক কর্মকর্তা।

মুহিব্বুল্লাহ অপহরণের যে বর্ণনা দিয়েছেন ও যে সময় এবং স্থান থেকে তাকে তুলে নেয়ার কথা বলেছেন, সেই সময়ের ওই এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ অপহরণের কোনো প্রমাণ পায়নি।

মুহিব্বুল্লাহ মিয়াজী সামাজিক মাধ্যমে মাওলানা মুফতি মুহিব্বুল্লাহ মাদানী নামেই বেশি পরিচিত।

তিনি দাবি করেছিলেন, গত ২২ অক্টোবর সকাল ৭টার দিকে টঙ্গীর শিলমুন এক্সিস লিংক সিএনজি ফিলিং অ্যান্ড কনভার্সন সেন্টারের সামনে থেকে তাকে অপহরণ করে একটি অ্যাম্বুল্যান্সে তুলে নেয়া হয়। পরদিন পঞ্চগড়ে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধারের কথাও নিজেই সংবাদমাধ্যমে জানান।

তিনি আরো দাবি করেন, অপহরণের আগে টানা কয়েকদিন একের পর এক উড়ো চিঠির মাধ্যমে হুমকি পেয়েছিলেন এবং অপহরণের পর গোটা একটি দিন নির্যাতনের শিকার হন।

মঙ্গলবার সকালে ওই সময় ও এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দাবি করেছেন মুফতি মুহিব্বুল্লাহ অপহৃত হননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি, ৩ দিনের রাষ্ট্রীয

1

সড়ক দুর্ঘটনার কবলে নোরা ফাতেহি

2

ফরিদপুরে ট্রেন–পিকআপ সংঘর্ষে নিহত ৩, আহত ১০

3

এই কম্পনে টের না পেলেও, চূড়ান্ত কম্পন কিন্তু ঠিকই টের পাইয়

4

সালাউদ্দিন আহমদের অনুরোধে অনশন ভাঙলেন আমজনতার তারেক

5

ফরিদপুরে ‘ঢাকা লকডাউন’ সমর্থনে সড়ক অবরোধ

6

ভারতের ওপর নতুন শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের

7

'আর যাতে কোনো মায়ের বুক খালি না হয়, এ জন্যই গণভোট '

8

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরাইলের ভয়াবহ হামলা, নিহত ২৮

9

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ইইউ

10

যেখানে আঘাত হানবে ঘূর্ণিঝড় শেন-ইয়ার

11

কিশোরগঞ্জে তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও খাবার

12

বরেন্দ্র অঞ্চলে নলকূপের পরিত্যক্ত গর্তে শিশুর মৃত্যু, শত শত

13

শীতের সর্বনিম্ন তাপমাত্রায় স্থবির পঞ্চগড়

14

অবাধ নির্বাচনে পুলিশের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ: স্বরাষ্

15

ভয়াবহ ঘূর্ণিঝড়ে এশিয়ার ৪ দেশে মৃত ৯ শতাধিক

16

আজও ঢাকার তিন স্থানে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি

17

আজ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ

18

ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়াল ৯০ হাজার

19

গভীর রাতে মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২

20
সর্বশেষ সব খবর