Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০১:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শীতকালে ঠোঁট ফাটা সমস্যা থেকে মুক্তি পেতে যা করণীয়

শীতকালে ঠোঁট ফাটা সমস্যা থেকে মুক্তি পেতে যা করণীয়

শীতকাল এলে বাতাসের আর্দ্রতা উল্লেখযোগ্য হারে কমে যায়, যার কারণে ত্বক শুষ্ক হয়ে পড়ে এবং ঠোঁট ফাটার সমস্যা বাড়ে। ঠোঁট ফেটে যাওয়ার পেছনে একটি বিশেষ কারণ হলো নাকের নিচে থাকায় নিঃশ্বাসের গরম বাতাস সরাসরি ঠোঁটে লাগা, যা ঠোঁটকে দ্রুত শুকিয়ে দেয়। এছাড়াও, ভিটামিন বি ও সি-এর অভাব ঠোঁট ফাটার একটি প্রধান কারণ। অনেকে ঠোঁট ভেজানোর বা চাটার বাজে অভ্যাস করে থাকেন, যা ঠোঁটকে আরও বেশি শুষ্ক করে তোলে এবং সমস্যা বাড়িয়ে দেয়।

আজ আমরা জানার চেষ্টা করব ঘরোয়া কী উপায়ে এই সমস্যা দূর করা যায়:

ভেজলিন/বোরোলিনের ব্যবহার: রাতে ঘুমাতে যাওয়ার আগে ঠোঁটে ভালো করে ভেজলিন বা বোরোলিন মেখে নিন। একটু বেশি পরিমাণে মাখলে তা সারারাত ঠোঁটকে আর্দ্র রাখবে। সকালে উঠে এই সমস্যা দূর হবে।

অলিভ অয়েলের ব্যবহার: হাতে অল্প পরিমাণে অলিভ অয়েল নিন এবং হালকা হাতে তা ঠোঁটে মাসাজ করুন। রাতে শোয়ার আগে কিংবা গোসল করার সময় এটা করলে ঠোঁট নরম থাকবে এবং উপকার পাবেন।

সারাদিন আর্দ্র রাখা: পকেটে বা ব্যাগে সব সময় ভেজলিন বা বোরোলিন রাখুন। সারাদিন ধরে প্রয়োজন অনুযায়ী এটি ব্যবহার করুন। এতে ঠোঁট শুষ্ক হবে না এবং সমস্যা মিটে যাবে।

প্রচুর পানি পান: শীতে ঠোঁট ফাটা এড়াতে প্রচুর পরিমাণে পানি পান করা অপরিহার্য। শরীরে পানির ঘাটতি হলে এই সমস্যা আরও বেড়ে যেতে পারে। তাই যেকোনো ঋতুতেই দিনে সাত থেকে আট গ্লাস পানি পান করা উচিত।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৫ সালে অবৈধ পথে ইউরোপে প্রবেশের শীর্ষে বাংলাদেশ

1

টানা এক সপ্তাহ শৈত্যপ্রবাহের পর ফের তাপমাত্রা কমলো তেঁতুলিয়া

2

মধ্যরাতে সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে তুলে নিল ডিবি

3

অভিবাসন চিরতরে বন্ধ করতে যাচ্ছেন ট্রাম্প

4

মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজার প্রস্তুতি

5

রাজপথে দাঁড়াতেই পারেনি ফ্যাসিবাদীরা: গোলাম পরওয়ার

6

রাজধানীতে ৩.৭ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে ঢাবির ৩ শিক্ষার্থী আহ

7

এআই ও বৈদ্যুতিক গাড়ি এখন লাভজনক : শাওমি

8

হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী ৩৬৫তম ওরস মোবারক

9

বরিশালে বিএনপি নেতার নেতৃত্বে জামায়াত নেতাকে পিটিয়ে জখম, হাস

10

‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ করল সরকার

11

মাদুরোকে বিচারের মুখোমুখি করছে যুক্তরাষ্ট্র

12

ইউনূসের দ্বৈত ভূমিকায় ‘স্বার্থের সংঘাত’ হচ্ছে: সালাহউদ্দিন

13

ইসির শুনানি: আজ প্রথমার্ধে ২৭ আপিল মঞ্জুর, নামঞ্জুর ৫টি

14

বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, দেশজুড়ে ছড়িয়ে পড়ার শঙ্কা

15

গাজীপুরে এনসিপি নেতা হাবিবকে লক্ষ্য করে গুলি

16

এইচএসসি পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন ২ হাজার ৩৩১ জনের

17

শুরু হলো জকসু নির্বাচনের ভোটগ্রহণ

18

এনসিপির কমিটিতে নাম আসার পরদিনই বিএনপির দুই নেতার বহিষ্কারাদ

19

সরকারের হুঁশিয়ারি উপেক্ষা করে বাড়তি দরেই বিক্রি হচ্ছে সয়াবিন

20
সর্বশেষ সব খবর