Deleted
প্রকাশ : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ০৪:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

থাইল্যান্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ২২

থাইল্যান্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ২২

থাইল্যান্ডে একটি ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। একটি নির্মাণাধীন ক্রেন ভেঙে চলন্ত একটি ট্রেনের বগির ওপর পড়লে এ দুর্ঘটনা ঘটে। বুধবার সকালে রাজধানী ব্যাংককের উত্তরে নাখোন রাতচাসিমা প্রদেশে এই দুর্ঘটনা ঘটে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। 

এ ঘটনায় কমপক্ষে ২২ জন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন বলে থাই পুলিশ জানিয়েছে।

 বুধবার সকালে ব্যাংকক থেকে ২৩০ কিলোমিটার (১৪৩ মাইল) উত্তর-পূর্বে নাখোন রাতচাসিমা প্রদেশের শিখিও জেলায় উবন রাতচাথানি প্রদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল ট্রেনটি।

স্থানীয় পুলিশ রয়টার্সকে জানিয়েছে, একটি উচ্চগতির রেল প্রকল্পে কাজ করা নির্মাণ ক্রেন হঠাৎ ভেঙে পড়ে চলন্ত ট্রেনটির ওপর আঘাত হানে। এতে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং অল্প সময়ের জন্য আগুন ধরে যায়। পুলিশ জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে উদ্ধারকাজ চলছে।

দুর্ঘটনার পর উদ্ধারকাজ এখনো চলছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে পরিণত ট্রেনের বগি থেকে একের পর এক মরদেহ উদ্ধার করায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটির আসন বিন্যাস অনুযায়ী দুর্ঘটনার সময় ট্রেনটিতে ১৯৫ জন যাত্রী ও কর্মী উপস্থিত ছিলেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

সূত্র : রয়টার্স, বিবিসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কথা কাটাকা‌টির জেরে ইটের আঘাতে বিএনপি নেতার মৃত্যু

1

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হল চরমোনাইর অগ্রহায়ণ মাহফিল

2

জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত নিলে বিএনপি দায় নেবে না: আম

3

১৭ জেলার শৈত্যপ্রবাহ নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অধিদপ্তর

4

পদত্যাগ করবেন আসিফ মাহমুদ, নির্বাচনে লড়বেন স্বতন্ত্র পদে

5

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি

6

নয়াপল্টনে আসছেন তারেক রহমান, জড়ো হয়ে নেতাকর্মীদের স্লোগান

7

ভোট চাইলেন 'মিস ইন্টারন্যাশনাল' প্রতিযোগি জেসিয়া

8

এ মাসেই বামপন্থিদের বৃহত্তর জোট গঠন

9

জরুরি অবতরণের নির্দেশ অমান্য পাইলটের, মারা গেলেন যাত্রী

10

যবিপ্রবিতে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

11

বরিশাল-৬: ফায়জুল করিমের প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর মনো

12

একদিনে গ্রেফতার ১৬৪৯, উদ্ধার আগ্নেয়াস্ত্র ককটেল

13

আসন ভাগাভাগিতে এখনো জামায়াত-চরমোনাই দ্বন্দ্বে হয়নি সমঝোতা

14

দেশবাসীর দোয়া চেয়েছেন খালেদা জিয়া

15

গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ আগুন

16

অনশনের পর নিবন্ধন পাচ্ছে তারেকের আমজনতার দল

17

বেগম জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি: নরেন্দ্র মোদি

18

দ্বিতীয় বিয়ে করতে লাগবে না প্রথম স্ত্রীর অনুমতি: হাইকোর্ট

19

টঙ্গীতে জোড় ইজতেমায় মৃত্যু বেড়ে ৫

20
সর্বশেষ সব খবর