Deleted
প্রকাশ : সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তুরস্কে আইএসের আস্তানায় অভিযানে ৩ পুলিশসহ নিহত ৯

তুরস্কে আইএসের আস্তানায় অভিযানে ৩ পুলিশসহ নিহত ৯

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) একটি আস্তানায় অভিযানকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য এবং ছয় আইএস জঙ্গি নিহত হয়েছেন। সোমবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইয়ালোভায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া জানিয়েছেন, ইস্তাম্বুলের দক্ষিণে মারমারা সাগর উপকূলীয় শহর ইয়ালোভার একটি বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে, এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। রয়টার্সের একজন আলোকচিত্রী জানান, অভিযানটি প্রায় আট ঘণ্টা স্থায়ী হয় এবং এ সময় থেমে থেমে গুলির শব্দ শোনা যায়।

এ সংঘর্ষে পুলিশের আটজন সদস্য এবং নিরাপত্তা বাহিনীর আরও একজন সদস্য আহত হয়েছেন। অভিযান শেষে ওই বাড়িটি থেকে পাঁচজন নারী ও ছয়টি শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। মন্ত্রী জানান, নিহত ছয় জঙ্গিই তুরস্কের নাগরিক।

বড়দিন ও ইংরেজি নববর্ষের উৎসবে হামলার পরিকল্পনার অভিযোগে গত সপ্তাহে ১১৫ জন সন্দেহভাজন আইএস সদস্যকে গ্রেফতারের পর সোমবার ভোরে তুরস্কজুড়ে আবারও সাঁড়াশি অভিযান শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সোমবার সকালে ১৫টি প্রদেশের ১০৮টি ঠিকানায় একযোগে অভিযান চালানো হয়েছে। গত এক মাসে দেশটিতে মোট ১৩৮ জন সন্দেহভাজন আইএস সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটর অফিস গত সপ্তাহে জানিয়েছিল, আইএস জঙ্গিরা বিশেষ করে অমুসলিমদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছিল।

এক বার্তায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, জনগণের শান্তি ও রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিতকারী এই রক্তপিপাসু ভিলেনদের বিরুদ্ধে লড়াই দেশের ভেতরে ও বাইরে সমানতালে অব্যাহত থাকবে।

সম্প্রতি বিশ্বজুড়ে আইএস নতুন করে সক্রিয় হয়ে ওঠার লক্ষণ দেখা যাচ্ছে। গত সপ্তাহে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গিদের ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া সিরিয়ায় মার্কিন সেনাদের ওপর হামলার জবাবে গত ১৯ ডিসেম্বর আইএসের বেশ কিছু লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলা চালায় মার্কিন বাহিনী। চলতি মাসে অস্ট্রেলিয়ার সিডনিতে একটি অনুষ্ঠানে হামলার পেছনেও আইএসের অনুপ্রেরণা ছিল বলে ধারণা করছে দেশটির পুলিশ।

২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে তুরস্কে আইএসের ধারাবাহিক হামলা দেখা গিয়েছিল। ওই সময় ইস্তাম্বুলের নাইটক্লাব ও প্রধান বিমানবন্দরে বড় ধরনের হামলায় বহু মানুষ প্রাণ হারান। সিরিয়া যুদ্ধের সময় বিদেশি যোদ্ধাদের যাতায়াতের অন্যতম ট্রানজিট পয়েন্ট ছিল তুরস্ক। ২০১৭ সালের পর বড় কোনও হামলা না হলেও তুরস্ক নিয়মিতভাবে এই জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দেওয়ার নির্দেশ, বাধা ন

1

গণভোটে ‌‘হ্যাঁ’ ভোট যেসব বিষয়ে সমর্থন করবে

2

হাতিয়ার মানুষের বিশ্বাস রক্ষা করব: হান্নান

3

সেন্ট মার্টিনগামী জাহাজে ভয়াবহ আগুন, একজনের মৃত্যু

4

১৭ বছর পর ঢাকায় তারেক রহমান

5

এই দেশের মানুষই ছিল তাঁর পরিবার, সত্তা, অস্তিত্ব

6

২৪০ দিন পর ফিরে ফ্লপ সৌম্য, আর কতো সুযোগ পাবেন এই ওপেনার?

7

কোচিং নয়, অবসরের পর নিজের ক্লাব গড়তে চান মেসি

8

হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ

9

ভালুকায় শ্রমিক দিপু হত্যা: ডেমরায় গ্রেপ্তার মূল হোতা ইয়াছিন

10

ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করা দলের মুখোশ উন্ম

11

‘প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে আসার কোনো য

12

হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছেন তারেক রহমান

13

ফিলিস্তিনি বন্দিকে নির্যাতনের ভিডিও ফাঁস করে গ্রেফতার সাবেক

14

গ্রুপিং রাজনীতি: মাগুরা-২ আসনে ধানের শীষের ভরাডুবির শঙ্কা

15

ঢাকার ১৩ আসনে প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি

16

বিবিসির বিরুদ্ধে হাজার কোটি ডলারের মানহানি মামলা করল ট্রাম্প

17

উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন

18

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

19

আলট্রাসনোগ্রামে মায়ের গর্ভে যমজ কন্যাশিশুর মারামারি!

20
সর্বশেষ সব খবর