Deleted
প্রকাশ : রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজায় যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে তুরস্কে বৈঠক সোমবার

গাজায় যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে তুরস্কে বৈঠক সোমবার

গাজার যুদ্ধবিরতি ও সেখানে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে কিছু মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সোমবার ইস্তাম্বুলে বৈঠক করবেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শুক্রবার (৩১ অক্টোবর) বলেছেন, যুদ্ধবিরতি অব্যাহত থাকবে কি না তা নিয়ে উদ্বিগ্ন তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে ফিদান বলেন, ওই বৈঠকে সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেওয়া দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন।

গাজার পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠকে তুরস্ক, কাতার, সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, পাকিস্তান এবং ইন্দোনেশিয়া অংশ নিয়েছিল।

ফিদান বলেন, বর্তমানে আলোচনায় থাকা বিষয় হলো-গাজায় যুদ্ধবিরতির স্থায়িত্ব ও কীভাবে দ্বিতীয় ধাপে এগোনো যায় তা নিয়ে।

যুদ্ধবিরতির মধ্যেই গাজা উপত্যকায় চতুর্থ দিনের মতো হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত তিনজন নিহত হয়েছে। গাজার বাসিন্দারা বলছেন, তারা আশঙ্কা করছেন ইসরায়েলের পূর্ণমাত্রার বোমাবর্ষণ আবার শুরু হতে পারে। যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতির পরও খাবার, পানি ও ওষুধের জন্য মরিয়া হয়ে সংগ্রাম করছেন তারা।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহে ইঙ্গিত দিয়েছিলেন যে, হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতি পর্যবেক্ষণ মিশনের অংশ হিসেবে গাজা উপত্যকায় তুর্কি নিরাপত্তা বাহিনীর কোনও ভূমিকার বিরোধিতা করছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুব বিশ্বকাপে দল ঘোষণা করলো বাংলাদেশ

1

হাদিকে হত্যাচেষ্টা: সারাদেশে বিক্ষোভের ডাক বিএনপির

2

গুলিবিদ্ধ হাদিকে দেখতে গিয়ে তোপের মুখে মির্জা আব্বাস

3

শিকাগোতে ট্রাম্পের সেনা মোতায়েন ঠেকিয়ে দিলো সুপ্রিম কোর্ট

4

একই আসনে বিএনপি প্রার্থী বাবা-ছেলের মনোনয়নপত্র জমা

5

নির্বাচনের জন্য বিএনপি শতভাগ প্রস্তুত: রুমিন ফারহানা

6

ইরানে নারীদের ম্যারাথনে মাথায় হিজাব না থাকায় আয়োজক গ্রেফতার

7

মাত্র ৩ মাসে কুরআনের হাফেজ হলো শিশু মাহাদী

8

ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারের দোসরদের প্রতিহত ক

9

ফের নাইজেরিয়ায় মার্কিন হামলার ইঙ্গিত ট্রাম্পের

10

দেশে ২০২৫ সালে সড়কে ঝরেছে ৯১১১ প্রাণ

11

তামিমকে 'ভারতীয় দালাল' বলা সেই পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা

12

দেশজুড়ে শুরু হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২'

13

ভারতকে আওয়ামী লীগের নয়, জনগণের দৃষ্টিতে তাকাতে হবে : হাসনাত

14

ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ স্থগিত, পিটিআই বলছে মানবাধিকার লঙ্

15

৬ ঘণ্টা আটকা থাকার পর সচিবালয় ত্যাগ করলেন অর্থ উপদেষ্টা

16

শ্রীমঙ্গলে ফ্রিজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

17

তাবলিগের প্রবীণ মুরব্বি হাজি সেলিম ইন্তেকাল করেছেন

18

প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেডের প্রজ্ঞাপন জারি

19

শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ফের শাহবাগ অবরোধ

20
সর্বশেষ সব খবর