Ziaur Rahman Bokul
প্রকাশ : রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ও গণভোট, ইসির প্রস্তুতিতে সন্তুষ্ট প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ও গণভোট, ইসির প্রস্তুতিতে সন্তুষ্ট প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনই (ইসি) চালকের আসনে রয়েছে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতিকে ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। একইসঙ্গে ওই সময়েই জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোট আয়োজনের প্রস্তুতির কথাও জানিয়েছে কমিশন।

রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ড. ইউনূস কমিশনের নির্বাচনী প্রস্তুতির খোঁজখবর নেন এবং সন্তোষ প্রকাশ করেন।

ইসিকে পূর্ণ আস্থার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘‘জাতির জন্য প্রতীক্ষিত এ নির্বাচনে আপনারা (ইসি) চালকের আসনে আছেন। আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই হবে।’’ তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সরকারকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। ড. ইউনূস আরও বলেন, ‘‘জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’’

ফেব্রুয়ারিতেই জোড়া ভোট: বৈঠকে সিইসি এ এম এম নাসির উদ্দিন প্রধান উপদেষ্টাকে জানান, নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি সঠিক ও সুন্দরভাবে এগোচ্ছে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন এবং একই দিনে গণভোট আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি উল্লেখ করেন, ইতোমধ্যে নাগরিকরা নির্বাচনী কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করেছেন, যা দেশে একটি উৎসবমুখর নির্বাচনী আমেজ সৃষ্টি করেছে।

নির্বাচনী প্রস্তুতির সময় সর্বাত্মক সহযোগিতা করায় সিইসি সরকারের পাশাপাশি সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদ। এছাড়া সরকারের পক্ষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে ফিশারী দখলচেষ্টা: বিএনপি নেতার বিরুদ্ধে ভয়ভীতি প

1

‘একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না’: বাম নেতাদের সঙ

2

ইয়েমেনে সৌদির বিমান হামলায় উপসাগরীয় স্থিতিশীলতা ঝুঁকিতে: ই

3

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

4

নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমি

5

‘মিস ইউনিভার্স’-এর মুকুট জয়ী কে এই ফাতিমা বশ

6

বেলা ১১টায় বসবে হাসিনার মামলার রায়ের ট্রাইব্যুনাল

7

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নামছে বাংলার মেয়েরা

8

‘মাজহারুলের পরাজয় ঠেকাতে’ মনোনয়ন বাতিল? ভোটারকে ভয় ও ‘তুচ্ছ

9

ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনে নমনীয় বিএনপির বিদ্রোহী প্রার্থীরা

10

দাবি আদায়ে শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি

11

দূতাবাসগুলোকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করলো ঢাকা

12

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

13

শ্রীলঙ্কায় বাংলাদেশি পর্যটকদের জন্য জরুরি বার্তা

14

চট্টগ্রাম বন্দরে ‘বিএনপি কর্মী’ পরিচয়ে চাঁদাবাজি ও হামলা, শ

15

ইসলামের পক্ষে ভোট দিতে প্রস্তুত জাতি: চরমোনাই পীর

16

শিশু তাছিনের চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপি নেতা কায়সার কাম

17

অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন লিটন দাস ?

18

কুমিল্লায় পুলিশের ওপর মাদক কারবারিদের হামলা, গ্রেফতার ১১

19

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খালেদা জিয়ার ইন্তেকালের সংবাদ

20
সর্বশেষ সব খবর