Deleted
প্রকাশ : শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে জনসমুদ্র শাহবাগ

হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে জনসমুদ্র শাহবাগ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে রাজধানীর শাহবাগে ছাত্র-জনতার ঢল নেমেছে। উত্তাল হয়ে উঠেছে শাহবাগ মোড়। হাদি হত্যার বিচার প্রক্রিয়ার রূপরেখা ঘোষণা না করা পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার কথা বলেছেন আন্দোলনকারীরা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) শাহবাগে দুপুরের আগে থেকেই জড়ো হতে শুরু করে মানুষ। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকসমাগম বাড়ে এবং বিকালে শাহবাগে শুরু হয় ‘আধিপত্যবাদবিরোধী সমাবেশ’।  সন্ধ্যা সাড়ে ৭টাও লোকজনের সমাগম ছিল প্রচুর।

সমাবেশে নেতৃত্ব দেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। এ সময় কেউ ছোট ছোট মিছিল নিয়ে, কেউবা স্ব উদ্যোগে শাহবাগে এসেছেন। তাদের হাতে পতাকা, মুখে স্লোগান। ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা।

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন , ওসমান হাদির খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। এ সময় ডাকুস ভিপি ফ্যাসিবাদবিরোধী সব শক্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সমাবেশে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বলেন, ভারত একটি কুলাঙ্গার রাষ্ট্র। তারা আমাদের দেশের সন্ত্রাসীদের আশ্রয় দেয়। তিনি হাদি হত্যার বিচার দাবি করে বলেন, ড. ইউনূসকে বলবো, আপনি ভয় পাবেন না।

ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুনতাসীর আহমেদ বলেন, ভারতীয় আধিপত্যবাদের পক্ষে যারা কাজ করছে, তাদের আর বাংলাদেশে একচুলও ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, আমরা এই শাহবাগ চত্বরকে শহীদ ওসমান হাদি চত্বর ঘোষণা করছি।

সমাবেশে ডাকসু জিএস এস এম ফরহাদ বলেন, প্রশাসনে যেসব আওয়ামী লীগ সন্ত্রাসী আছে তাদের চাকরি বাতিল এবং স্বরাষ্ট্র  উপদেষ্টা পদত্যাগ করতে হবে। হাদির রক্ত দিয়ে দিল্লির কবর রচনা করবো ইনশাল্লাহ।

সমাবেশ থেকে দ্রুত সময়ের মধ্যে হাদি হত্যার বিচার, হত্যাকারীদের গ্রেফতার এবং রাষ্ট্রীয়ভাবে দায় স্বীকারের দাবি জানানো হয়। একই সঙ্গে আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরু হল মহান বিজয়ের মাস ডিসেম্বর

1

বরিশাল বিভাগের ১৬ আসনে যারা মনোনয়ন পেলেন

2

এভারকেয়ারে ডা. জুবাইদা রহমান

3

ইরানকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করার নির্দেশ দিয়ে রেখেছেন ট্রাম্প!

4

মধ্যরাতে বঙ্গোপসাগরে ভূমিকম্প, কেঁপেছে টেকনাফ

5

নৈরাজ্য করতে এলে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

6

সহপাঠীর মৃত্যুতে ফার্মগেট সড়ক অবরোধ শিক্ষার্থীদের

7

জয়ের দারুণ সম্ভাবনা নিয়ে দিন শেষ বাংলাদেশের

8

এভারকেয়ারে এলেন জুবাইদা রহমান

9

একই আসনে বিএনপি প্রার্থী বাবা-ছেলের মনোনয়নপত্র জমা

10

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে যুবদলকে নিয়ে ঝাঁপিয়ে পড়বে বি

11

মাঝরাতে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প

12

ভূমিকম্পে যে নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা

13

রিকশাচালকদের জন্য শায়খ আহমাদুল্লাহর নতুন উদ্যোগ

14

ওসি পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাইয়ের পর কারাগারে ছাত্রদল নেতা রা

15

ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারের দোসরদের প্রতিহত ক

16

ফাতেমার দেড় দশকের এক মানবিক ও অনুগত ইতিহাসের অবসান

17

হত্যাচেষ্টা মামলায় হাসিনা-জয়সহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ

18

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগামী নির্বাচন সুসংহত করবে: আমির

19

২০ ফেব্রুয়ারি শুরু বইমেলা, চলবে ১৫ মার্চ পর্যন্ত

20
সর্বশেষ সব খবর